Thursday, October 8, 2026
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
Home রাজনীতি আওয়ামী লীগ

ইতালিতে অভিনেত্রী বাঁধনের ওপর হামলাকারী আ. লীগ নেতাকর্মীদের ৮ জন শনাক্ত

September 8, 2026
A A
ইতালিতে অভিনেত্রী বাঁধনের ওপর হামলাকারী আ. লীগ নেতাকর্মীদের ৮ জন শনাক্ত

ইতালির ভেনিসে ৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে ফ্যাসিস্ট ও কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের দ্বারা শারীরিক হামলা ও মারাত্মক হেনস্তার শিকার হয়েছেন ‘জুলাই গণঅভ্যুত্থান’-এর অন্যতম আন্দোলনকারী অভিনেত্রী আজমেরী হক বাঁধন।

সোমবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে ভেনিসের মেস্ত্রে এলাকার একটি পার্কে পরিবারের সদস্যদের নিয়ে হাঁটতে গেলে এ হামলার ঘটনা ঘটে। হামলাকারীরা বাঁধনকে উদ্দেশ্য করে অশ্রাব্য গালিগালাজ করে, গায়ে পানি ও কোক ছুঁড়ে মারে এবং তাঁকে জোরপূর্বক ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ানোর চেষ্টা করে। একপর্যায়ে তাঁর সাথে থাকা চার বছরের এক শিশুর সামনেই তাঁকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়।

ঘটনার পর অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের খান ফেসবুকে এক বার্তায় সরাসরি হামলায় জড়িত ৮ জনের পরিচয় প্রকাশ করেন। অভিযুক্তরা হলেন—হাওলাদার মনিরুল, মাসুম খালাসি, সেপল মাহমুদ বিপ্লব, কাজী লাবু, আলতাব পাহার, প্রেম কুমার হৃদয়, নুর-ই আলম ও মোক্তার মোল্লা। এদের কয়েকজনকে হামলার দুদিন আগে ভেনিসে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে সাক্ষাৎ করতে দেখা গিয়েছিল, যা ঘটনার পেছনে ইন্ধনের ইঙ্গিত দেয় বলে উল্লেখ করা হয়।

আরওপড়ুন

পাকিস্তানের গোয়েন্দা সংস্থার হানিট্র্যাপের শিকার হয়ে ভারতীয় নৌসেনা সদস্য গ্রেপ্তার

রামেবির ভিসিকে ‘মব’ সৃষ্টি করে পদত্যাগ: বিএনপি নেতা গ্রেপ্তার

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ঘটনার ভিডিও চিত্রে দেখা যায়, হামলাকারীরা বাঁধনকে ‘জুলাই জঙ্গি’ আখ্যা দিয়ে উল্লাস প্রকাশ করছে এবং ডিম ও বোতল থেকে তরল ছুঁড়ে মারছে। এমনকি নিষিদ্ধ ছাত্রলীগের ধুরাইল ইউনিয়ন কমিটির নেতা হাওলাদার মনিরুল এই ন্যাক্কারজনক হামলার ঘটনাটি নিজের ফেসবুক আইডি থেকে লাইভও করে।

তাৎক্ষণিক এক ভিডিও বার্তায় বাঁধন জানান, এই বর্বর হামলায় তিনি শারীরিকভাবে আহত হয়েছেন এবং তাঁর ফোন ফেলে দেওয়া হয়েছে। তিনি আরও জানান, জুলাই আন্দোলনে তাঁর সক্রিয় অংশগ্রহণের কারণেই এই সুপরিকল্পিত হামলা চালিয়েছে পলাতক নেতাকর্মীরা।

ইতিমধ্যেই এই অনাকাঙ্ক্ষিত হামলার বিষয়টি ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। ইতালিস্থ বাংলাদেশ দূতাবাস থেকে ভুক্তভোগী অভিনেত্রীকে সার্বিক সহায়তা প্রদানের নিশ্চয়তা দেওয়া হয়েছে এবং অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনার আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

Related Posts

পাকিস্তানের গোয়েন্দা সংস্থার হানিট্র্যাপের শিকার হয়ে ভারতীয় নৌসেনা সদস্য গ্রেপ্তার
আন্তর্জাতিক

পাকিস্তানের গোয়েন্দা সংস্থার হানিট্র্যাপের শিকার হয়ে ভারতীয় নৌসেনা সদস্য গ্রেপ্তার

October 8, 2026
রামেবির ভিসিকে ‘মব’ সৃষ্টি করে পদত্যাগ: বিএনপি নেতা গ্রেপ্তার
প্রধান সংবাদ

রামেবির ভিসিকে ‘মব’ সৃষ্টি করে পদত্যাগ: বিএনপি নেতা গ্রেপ্তার

October 8, 2026
মোদির পর এবার ভারতীয় সেনাপ্রধানের সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক
আন্তর্জাতিক

মোদির পর এবার ভারতীয় সেনাপ্রধানের সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক

October 8, 2026

সপ্তাহের সেরা

  • কোচিংয়ে যাওয়ার কথা বলে প্রেমিকের সাথে রাত্রিযাপন, অতিরিক্ত রক্তক্ষরণ মৃত্যু প্রেমিকার

    কোচিংয়ে যাওয়ার কথা বলে প্রেমিকের সাথে রাত্রিযাপন, অতিরিক্ত রক্তক্ষরণ মৃত্যু প্রেমিকার

    0 shares
    Share 0 Tweet 0
  • প্রবাসীদের অধিকার আদায়ে শহীদ হতে চান বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • পরকীয়া প্রেমিক ও তার বন্ধুকে ডেকে স্বামীকে হত্যা, পরিবার জানতো হৃদরোগে মৃত্যু

    0 shares
    Share 0 Tweet 0
  • শাহজালাল বিমানবন্দরে অনিয়মের প্রতিবাদ করায় বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান গ্রেপ্তার

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

পাকিস্তানের গোয়েন্দা সংস্থার হানিট্র্যাপের শিকার হয়ে ভারতীয় নৌসেনা সদস্য গ্রেপ্তার

পাকিস্তানের গোয়েন্দা সংস্থার হানিট্র্যাপের শিকার হয়ে ভারতীয় নৌসেনা সদস্য গ্রেপ্তার

October 8, 2026
রামেবির ভিসিকে ‘মব’ সৃষ্টি করে পদত্যাগ: বিএনপি নেতা গ্রেপ্তার

রামেবির ভিসিকে ‘মব’ সৃষ্টি করে পদত্যাগ: বিএনপি নেতা গ্রেপ্তার

October 8, 2026
মোদির পর এবার ভারতীয় সেনাপ্রধানের সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক

মোদির পর এবার ভারতীয় সেনাপ্রধানের সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক

October 8, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০