মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম রাজনীতি বিএনপি

‘বেঁচে থাকতে কেউ সরাতে পারবে না’ বক্তব্যের কয়েক ঘণ্টা পরই বিএনপি নেতার মৃত্যু

সেপ্টেম্বর ৮, ২০২৬
A A
‘বেঁচে থাকতে কেউ সরাতে পারবে না’ বক্তব্যের কয়েক ঘণ্টা পরই বিএনপি নেতার মৃত্যু
Share on FacebookShare on Twitter

‘আমি বেঁচে থাকতে কেউ আমাকে নির্বাচন থেকে সরাতে পারবে না’— দিনভর পথসভা ও গণসংযোগে এমন দৃঢ় প্রত্যয় ব্যক্ত করার মাত্র কয়েক ঘণ্টার মাথায় না ফেরার দেশে চলে গেলেন কুমিল্লা উত্তর জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি ও চান্দিনা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. সাইফুল ইসলাম খোকন।

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সোমবার (৭ সেপ্টেম্বর) কুমিল্লার চান্দিনার শুহিলপুর ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে দিনভর শোডাউন ও নির্বাচনি প্রচারণায় ব্যস্ত ছিলেন খোকন। রাতেই বাড়ি ফিরে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়া হয় এবং চিকিৎসাধীন অবস্থায় রাত দেড়টার দিকে তিনি মারা যান।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে শুহিলপুর ইউনিয়নের শালিখা গ্রাম থেকে নির্বাচনি কর্মসূচি শুরু করেন খোকন। তাঁর নেতৃত্বে দুই শতাধিক মোটরসাইকেল ও অর্ধশত সিএনজিচালিত অটোরিকশা নিয়ে শোডাউন শেষে তিনি সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় ও লিফলেট বিতরণ করেন।

সন্ধ্যায় শালিখা বাজারে আয়োজিত পথসভায় নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশে নিজের প্রার্থিতার বিষয়ে অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে বক্তব্য দেন তিনি। দিনভর কর্মসূচি শেষ করে সুস্থ অবস্থাতেই রাতে বাড়ি ফেরেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে খাবার খান।

পরিবারের সদস্যরা জানান, রাত ১২টার দিকে ঘুমাতে যাওয়ার মুহূর্তে হঠাৎ বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করেন খোকন। দ্রুত তাঁকে ইলিয়টগঞ্জ বাজারের একটি বেসরকারি হাসপাতালে এবং পরবর্তীতে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে সেখানে তাঁর মৃত্যু হয়।

খোকনের মৃত্যুর খবর নিশ্চিত করে তাঁর মেজো ছেলে মো. সাঈদ জানান, তাঁর বাবা সারাদিন হাসিখুশি ও সুস্থভাবেই প্রচারণায় অংশ নিয়েছিলেন। এদিকে খোকনের আকস্মিক প্রয়াণে শোক প্রকাশ করেছেন কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের সংসদ সদস্য আতিকুল আলম শাওন। মঙ্গলবার বেলা ১১টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

সম্পর্কিত খবর

বিএনপি

কেরানীগঞ্জে দাম্পত্য বিরোধ মীমাংসার কথা বলে ধর্ষণ, স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার

সেপ্টেম্বর ৮, ২০২৬
বাংলাদেশ

বাঁধনের ওপর হামলাকারীদের কঠোর হাতে দমন করা হবে: ছাত্রদল সভাপতি

সেপ্টেম্বর ৮, ২০২৬
বাংলাদেশ

গাইবান্ধায় চাঁদাবাজির মামলায় বিএনপি নেতা কারাগারে

সেপ্টেম্বর ৮, ২০২৬

সপ্তাহের সেরা

  • শর্তযুক্ত হেবা শরিয়তবিরোধী ও বাতিল: খতিব মুফতি আব্দুল মালেক

    0 shares
    Share 0 Tweet 0
  • রুশ এস-৪০০-এর চেয়েও শক্তিশালী তুর্কি রাডার মোতায়েনের প্রস্তুতি বাংলাদেশ বিমান বাহিনীর

    0 shares
    Share 0 Tweet 0
  • দুই নারীকে পিটিয়ে মাথা ফাটালেন মির্জা আব্বাসের ভাগিনা ও ছাত্রদল নেতা আদিত্য

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • ইসলামী ব্যাংকে বিনাপরীক্ষায় হাজারো নিয়োগ ও জাল সনদ উদ্ঘাটন

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

‘নব্বইয়ের পর বিএনপি ছাত্র সংসদগুলোর নির্বাচন বন্ধ করে দিয়েছিল, সেই আশঙ্কা এখনো ফিল করছি’

সেপ্টেম্বর ৮, ২০২৬

সিরিয়াল যৌন নিপীড়ক শিক্ষককে নামমাত্র শাস্তি আর ছাত্রীদের বিয়েতেই টিসি হলি ক্রসে

সেপ্টেম্বর ৮, ২০২৬

স্কুলে ফেরার প্রথম দিনেই ইসরাইলি হামলায় প্রাণ গেল ৮ বছরের ফিলিস্তিনি শিশুর

সেপ্টেম্বর ৮, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version