Monday, October 26, 2026
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
Home আন্তর্জাতিক

ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের যোগদান নিয়ে নতুন তথ্য নেই: ভারত

September 8, 2026
A A
ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের যোগদান নিয়ে নতুন তথ্য নেই: ভারত

ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠেয় আসন্ন ব্রিকস শীর্ষ সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশ নেওয়ার বিষয়ে এই মুহূর্তে কোনো নতুন তথ্য নেই বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মুখপাত্র রণধীর জয়সোয়াল এ তথ্য জানান।

উল্লেখ্য, আগামী শনি ও রোববার নয়াদিল্লিতে ব্রিকস শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আঞ্চলিক অর্থনৈতিক জোট বিমসটেকের বর্তমান চেয়ারপারসন হিসেবে এ সম্মেলনের আউটরিচ পর্বে যোগ দেওয়ার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সম্মেলনে শীর্ষ নেতাদের অংশগ্রহণ এবং বাংলাদেশের প্রধানমন্ত্রীর চূড়ান্ত উপস্থিতি প্রসঙ্গে জানতে চাওয়া হলে রণধীর জয়সোয়াল জানান, বিমসটেক চেয়ারপারসন হিসেবে তারেক রহমানের যোগদানের বিষয়ে তাঁর কাছে নতুন কোনো হালনাগাদ তথ্য নেই। একই সঙ্গে সম্মেলনে অন্য কোনো কোনো দেশের সরকারপ্রধান উপস্থিত থাকছেন, সে বিষয়েও তিনি সুনির্দিষ্ট কোনো তালিকা প্রকাশ করেননি।

আরওপড়ুন

যুক্তরাষ্ট্রকে মধ্যপ্রাচ্য থেকে তাড়াতে তেহরানের নতুন কৌশল

প্রধানমন্ত্রী তারেক রহমান জাপান পৌঁছেছেন

চলতি বছরের ফেব্রুয়ারি মাসে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছিল ভারত। তবে গত ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের বার্ষিকীতে ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা নয়াদিল্লির এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হওয়ার পর দুই দেশের কূটনৈতিক সম্পর্কে চরম টানাপোড়েন তৈরি হয়। সম্প্রতি বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরও ইঙ্গিত দিয়েছিলেন যে আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা কম।

এদিকে মঙ্গলবার সকালে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বাংলাদেশের রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন। ব্রিফিংয়ে এই সাক্ষাতের আলোচ্য বিষয় ও শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যুতে কোনো কথা হয়েছে কি না জানতে চাওয়া হলে ভারতীয় মুখপাত্র শেখ হাসিনার বিষয়টি এড়িয়ে যান।

তিনি জানান, রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় দূতের বৈঠকটি মূলত একটি সৌজন্য সাক্ষাৎ ছিল। বৈঠকে বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বিপক্ষীয় উন্নয়ন সহযোগিতা, যোগাযোগ ব্যবস্থা, দক্ষতা বৃদ্ধি এবং দুই দেশের জনগণের পারস্পরিক সম্পর্ক আরও জোরদার ও সমৃদ্ধ করার বিষয়ে সার্বিক আলোচনা হয়েছে।

Related Posts

যুক্তরাষ্ট্রকে মধ্যপ্রাচ্য থেকে তাড়াতে তেহরানের নতুন কৌশল
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রকে মধ্যপ্রাচ্য থেকে তাড়াতে তেহরানের নতুন কৌশল

October 26, 2026
প্রধানমন্ত্রী তারেক রহমান জাপান পৌঁছেছেন
প্রধান সংবাদ

প্রধানমন্ত্রী তারেক রহমান জাপান পৌঁছেছেন

October 26, 2026
চাঁদাবাজির অভিযোগে মোহাম্মদপুর থানার ওয়ার্ড বিএনপির সভাপতি গ্রেপ্তার
প্রধান সংবাদ

চাঁদাবাজির অভিযোগে মোহাম্মদপুর থানার ওয়ার্ড বিএনপির সভাপতি গ্রেপ্তার

October 26, 2026

সপ্তাহের সেরা

  • ২৫ লাখ টাকার বাণিজ্য ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সচিবালয়ে রাত কাটানোর নাটক

    ২৫ লাখ টাকার বাণিজ্য ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সচিবালয়ে রাত কাটানোর নাটক

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘কালকের দিন সময় দিলাম, না হলে সবার আগে তোর লাশ পড়ে থাকবে’

    0 shares
    Share 0 Tweet 0
  • নিজের স্ত্রীর জীবনের নিরাপত্তার আশঙ্কায় প্রকাশ্যে মির্জা আব্বাস-পুত্র

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকরের আগে বাবাকে কী বলেছিলেন সুইটি

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

যুক্তরাষ্ট্রকে মধ্যপ্রাচ্য থেকে তাড়াতে তেহরানের নতুন কৌশল

যুক্তরাষ্ট্রকে মধ্যপ্রাচ্য থেকে তাড়াতে তেহরানের নতুন কৌশল

October 26, 2026
প্রধানমন্ত্রী তারেক রহমান জাপান পৌঁছেছেন

প্রধানমন্ত্রী তারেক রহমান জাপান পৌঁছেছেন

October 26, 2026
নিরাপদ খাদ্য পাওয়াই বড় চ্যালেঞ্জ, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

নিরাপদ খাদ্য পাওয়াই বড় চ্যালেঞ্জ, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

October 26, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০