বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম রাজনীতি এনসিপি

ফ্যামিলি কার্ডের কথা বলে টাকা নেয়ার অভিযোগে এনসিপি নেত্রী আটক

সেপ্টেম্বর ৮, ২০২৬
A A
ফ্যামিলি কার্ডের কথা বলে টাকা নেয়ার অভিযোগে এনসিপি নেত্রী আটক
Share on FacebookShare on Twitter

নেত্রকোণায় সরকারের ফ্যামিলি কার্ড পাইয়ে দেওয়ার কথা বলে স্থানীয়দের কাছ থেকে অর্থ নেওয়ার অভিযোগে সাদিয়া আক্তার (২২) নামে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেত্রীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় জেলা শহরের কুড়পাড় এলাকা থেকে তাকে আটক করে নেত্রকোণা মডেল থানা পুলিশ। আটক সাদিয়া আক্তার নেত্রকোণা সদর উপজেলার মদনপুর ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামের সাইফুল ইসলামের মেয়ে। তিনি এনসিপির নেত্রকোণা জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সাদিয়া আক্তার কুড়পাড় এলাকার কয়েকজনকে বর্তমান সরকারের ফ্যামিলি কার্ড পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে প্রত্যেকের কাছ থেকে তিন হাজার টাকা করে সংগ্রহ করেন। পরবর্তীতে বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে সন্দেহ দেখা দিলে তারা সাদিয়াকে আটক করে পুলিশে খবর দেন।

পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে মোট পাঁচজনের কাছ থেকে ১৫ হাজার টাকা নেওয়ার প্রমাণ ও অভিযোগ পাওয়া গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়।

এ বিষয়ে নেত্রকোণা এনসিপির সদস্য সচিব ফাহিম রহমান খান পাঠান জানান, অনিয়মের বিষয়ে দল কোনো দায়ভার নেবে না; এটি সম্পূর্ণ ওই নেত্রীর ব্যক্তিগত বিষয়। তিনি আরও বলেন, অপরাধ প্রমাণিত হলে তাঁর বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

নেত্রকোণা সদর সার্কেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সজল কুমার সরকার জানান, ফ্যামিলি কার্ডের নামে টাকা নেওয়ার বিষয়টি পুলিশ গভীরভাবে যাচাই-বাছাই করছে। ক্ষতিগ্রস্তদের লিখিত অভিযোগের ভিত্তিতে তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত খবর

বাংলাদেশ

মুখে ‘সবার আগে বাংলাদেশ’ বললেও সরকারের কাজকর্মে ‘সবার পরে বাংলাদেশ’: আনু মুহাম্মদ

সেপ্টেম্বর ৯, ২০২৬
বাংলাদেশ

অভিনেত্রী বাঁধনকে হেনস্তার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় যুবদলের মশাল মিছিল

সেপ্টেম্বর ৯, ২০২৬
বাংলাদেশ

‘রেহানা মরিয়ম নূর আমাদের বোন’, বাঁধন প্রসঙ্গে ভিপি সাদিক কায়েম

সেপ্টেম্বর ৮, ২০২৬

সপ্তাহের সেরা

  • শর্তযুক্ত হেবা শরিয়তবিরোধী ও বাতিল: খতিব মুফতি আব্দুল মালেক

    0 shares
    Share 0 Tweet 0
  • রুশ এস-৪০০-এর চেয়েও শক্তিশালী তুর্কি রাডার মোতায়েনের প্রস্তুতি বাংলাদেশ বিমান বাহিনীর

    0 shares
    Share 0 Tweet 0
  • সিরিয়াল যৌন নিপীড়ক শিক্ষককে নামমাত্র শাস্তি আর ছাত্রীদের বিয়েতেই টিসি হলি ক্রসে

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • দুই নারীকে পিটিয়ে মাথা ফাটালেন মির্জা আব্বাসের ভাগিনা ও ছাত্রদল নেতা আদিত্য

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

মামলা না করে ভেনিস ছাড়ছি না: আজমেরী হক বাঁধন

সেপ্টেম্বর ৯, ২০২৬

মুখে ‘সবার আগে বাংলাদেশ’ বললেও সরকারের কাজকর্মে ‘সবার পরে বাংলাদেশ’: আনু মুহাম্মদ

সেপ্টেম্বর ৯, ২০২৬

এবার চালু হলো ভাইভা কার্ড: ডাকসু ভিপি সাদিক কায়েম

সেপ্টেম্বর ৯, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version