Thursday, October 8, 2026
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
Home রাজনীতি

আত্মহত্যার চেষ্টা মেঘমল্লার বসুর, ঢামেকের আইসিইউতে ভর্তি

September 9, 2026
A A
আত্মহত্যার চেষ্টা মেঘমল্লার বসুর, ঢামেকের আইসিইউতে ভর্তি

ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি মেঘমল্লার বসু আত্মহত্যার চেষ্টা করেছেন। বিভিন্ন সময়ে নানা কর্মকাণ্ড ও উসকানিমূলক বক্তব্যের কারণে আলোচনায় থাকা মেঘমল্লারকে গত সোমবার রাতে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।

ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান জানান, অতিরিক্ত ঘুমের ওষুধ সেবনের কারণে মেঘমল্লার অচেতন হয়ে পড়েছিলেন। প্রাথমিক চিকিৎসার পর তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে তাকে কেবিনে নেওয়া হয়। পরে শ্বাসকষ্ট দেখা দিলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাজনৈতিক ও পারিবারিক বিষয়সহ নানা কারণে হতাশা থেকে মেঘমল্লার আত্মহত্যার চেষ্টা করেন। এর আগে তিনি নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি দীর্ঘ স্ট্যাটাস দেন। সেই পোস্ট দেখে তার সহকর্মীরা তার অবস্থান শনাক্তের চেষ্টা শুরু করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাধারণ সম্পাদক (জিএস) এসএম ফরহাদ মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মেঘমল্লারের ফেসবুক পোস্ট দেখে তার সন্ধানে বিভিন্ন জায়গায় যোগাযোগ করা হয়। পরে সম্ভাব্য স্থানগুলোতে খোঁজ চালিয়ে সোহরাওয়ার্দী উদ্যানের একটি গেটের কাছে তাকে অচেতন অবস্থায় পাওয়া যায়।

ফেসবুকে দেওয়া লেখায় মেঘমল্লার তার দীর্ঘদিনের হতাশা, অপরাধবোধ ও মানসিক সংকটের কথা তুলে ধরেন। জীবনের বিভিন্ন পর্যায়ের স্মৃতিচারণ করে তিনি লেখেন, পূর্ণতার মুহূর্তগুলোতে মানুষ নিজের শূন্যতার কথা ভুলে যায়।

আরওপড়ুন

রামেবির ভিসিকে ‘মব’ সৃষ্টি করে পদত্যাগ: বিএনপি নেতা গ্রেপ্তার

নাসীরুদ্দীন পাটওয়ারীর বাড়িতে আগুনের খবরটি গুজব: পুলিশ ও ফায়ার সার্ভিস

নিজের মায়ের প্রতি গভীর অনুশোচনা প্রকাশ করে তিনি লেখেন, তার সিদ্ধান্তে মা সবচেয়ে বেশি কষ্ট পাবেন। একই সঙ্গে যারা তাকে বাঁচিয়ে রাখার জন্য চেষ্টা করেছেন, তাদের প্রতিও কৃতজ্ঞতা জানান।

এ ছাড়া নিজের সাবেক প্রেমিকাকে তার মৃত্যুর জন্য দায়ী না করার অনুরোধ জানান মেঘমল্লার। তার দাবি, ওই নারী তাকে জীবনে অনেক ভালোবাসা দিয়েছেন এবং আগের একটি ঘটনার পর তাকে অন্যায়ভাবে দায়ী করা হয়েছিল।

Related Posts

রামেবির ভিসিকে ‘মব’ সৃষ্টি করে পদত্যাগ: বিএনপি নেতা গ্রেপ্তার
প্রধান সংবাদ

রামেবির ভিসিকে ‘মব’ সৃষ্টি করে পদত্যাগ: বিএনপি নেতা গ্রেপ্তার

October 8, 2026
নাসীরুদ্দীন পাটওয়ারীর বাড়িতে আগুনের খবরটি গুজব: পুলিশ ও ফায়ার সার্ভিস
এনসিপি

নাসীরুদ্দীন পাটওয়ারীর বাড়িতে আগুনের খবরটি গুজব: পুলিশ ও ফায়ার সার্ভিস

October 8, 2026
ঢাবিতে নিক্বাব পরিহিত ছাত্রীকে ‘সন্ত্রাসী’ অপবাদের অভিযোগ: ইসলামী ছাত্রীসংস্থার প্রতিবাদ
অন্যান্য

ঢাবিতে নিক্বাব পরিহিত ছাত্রীকে ‘সন্ত্রাসী’ অপবাদের অভিযোগ: ইসলামী ছাত্রীসংস্থার প্রতিবাদ

October 8, 2026

সপ্তাহের সেরা

  • কোচিংয়ে যাওয়ার কথা বলে প্রেমিকের সাথে রাত্রিযাপন, অতিরিক্ত রক্তক্ষরণ মৃত্যু প্রেমিকার

    কোচিংয়ে যাওয়ার কথা বলে প্রেমিকের সাথে রাত্রিযাপন, অতিরিক্ত রক্তক্ষরণ মৃত্যু প্রেমিকার

    0 shares
    Share 0 Tweet 0
  • প্রবাসীদের অধিকার আদায়ে শহীদ হতে চান বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • পরকীয়া প্রেমিক ও তার বন্ধুকে ডেকে স্বামীকে হত্যা, পরিবার জানতো হৃদরোগে মৃত্যু

    0 shares
    Share 0 Tweet 0
  • শাহজালাল বিমানবন্দরে অনিয়মের প্রতিবাদ করায় বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান গ্রেপ্তার

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

পাকিস্তানের গোয়েন্দা সংস্থার হানিট্র্যাপের শিকার হয়ে ভারতীয় নৌসেনা সদস্য গ্রেপ্তার

পাকিস্তানের গোয়েন্দা সংস্থার হানিট্র্যাপের শিকার হয়ে ভারতীয় নৌসেনা সদস্য গ্রেপ্তার

October 8, 2026
রামেবির ভিসিকে ‘মব’ সৃষ্টি করে পদত্যাগ: বিএনপি নেতা গ্রেপ্তার

রামেবির ভিসিকে ‘মব’ সৃষ্টি করে পদত্যাগ: বিএনপি নেতা গ্রেপ্তার

October 8, 2026
মোদির পর এবার ভারতীয় সেনাপ্রধানের সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক

মোদির পর এবার ভারতীয় সেনাপ্রধানের সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক

October 8, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০