বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম বাংলাদেশ

সিন্ডিকেটের মাধ্যমে দেশের মানুষকে জিম্মি করা হয়েছে: শিবির সভাপতি

সেপ্টেম্বর ৯, ২০২৬
A A
সিন্ডিকেটের মাধ্যমে দেশের মানুষকে জিম্মি করা হয়েছে: শিবির সভাপতি
Share on FacebookShare on Twitter

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম বলেছেন, সরকার যে পথে এগোচ্ছে, তা সঠিক নয়। এ ভুল পথ থেকে সরকারকে দ্রুত ফিরে আসতে হবে। অন্ধ দলীয়করণ ও বিভিন্ন ক্ষেত্রে সিন্ডিকেটের কারণে দেশের মানুষ জিম্মি হয়ে পড়েছে। বিশেষ করে জ্বালানি খাত, গ্যাস, তেল ও কয়লার সংকট জনজীবনকে দুর্বিষহ করে তুলছে।

বুধবার সকালে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে ছাত্রশিবির কুমিল্লা মহানগর আয়োজিত এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ক্যাম্পাসগুলোতে ছাত্র সংসদ নির্বাচন প্রসঙ্গে নূরুল ইসলাম সাদ্দাম বলেন, বিএনপি নির্বাচন দেবে না—তাদের রাজনৈতিক আচরণে বিষয়টি স্পষ্ট। তারা গণতান্ত্রিক ব্যবস্থায় বিশ্বাস করে না এবং নিজেদের দলেও গণতান্ত্রিক চর্চা নেই। তবে সরকার নির্ধারিত সময়ে নির্বাচন আয়োজন করবে বলে আশা প্রকাশ করেন তিনি।

তিনি বলেন, ছাত্রশিবির নির্বাচনসংক্রান্ত বিভিন্ন দাবি সরকারের কাছে তুলে ধরবে। তবে নির্বাচনকে কেন্দ্র করে সরকার কোনো ধরনের কারচুপির আশ্রয় নিলে সেটি হবে বড় ভুল। এমন পরিস্থিতিতে শিক্ষার্থীরা রাজপথে আন্দোলনে নামলে সরকারের পক্ষে ক্ষমতায় টিকে থাকা কঠিন হয়ে পড়তে পারে।

আরওপড়ুন

ফাঁসির আতঙ্কে আ.লীগের পলাতক নেতারা, হাসিনার সিদ্ধান্তে ক্ষোভ

খুলনায় ব্যবসায়ীকে লক্ষ্য করে প্রকাশ্যে গুলি

১১ রাজনৈতিক দলের লংমার্চ প্রসঙ্গে শিবির সভাপতি বলেন, কর্মসূচিতে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই লংমার্চ সফলভাবে সম্পন্ন হয়েছে, যা একটি মাইলফলক। আগামী ১৯ সেপ্টেম্বর আরও একটি লংমার্চ অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি।

ইতালিতে বাংলাদেশি চলচ্চিত্র অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলা এবং এনসিপির নেতাকর্মীদের ওপর ডিম নিক্ষেপের ঘটনা প্রসঙ্গে নূরুল ইসলাম সাদ্দাম বলেন, দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে স্বৈরাচারী আওয়ামী লীগ বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করছে। এসব ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে প্রশাসন ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি জোর দাবি জানান তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা মহানগর ছাত্রশিবিরের সভাপতি নাজমুল হাসান পঞ্চায়েত। সঞ্চালনা করেন মহানগর ছাত্রশিবিরের সেক্রেটারি ডা. কাজী আকিব আব্দুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মহানগর জামায়াতের আমির কাজী দ্বীন মোহাম্মদ। এ ছাড়া জামায়াত ও ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের স্থানীয় নেতারা বক্তব্য দেন।

সংবর্ধনা অনুষ্ঠানে কুমিল্লা মহানগরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া বিপুলসংখ্যক শিক্ষার্থী অংশ নেয়।

সম্পর্কিত খবর

ফাঁসির আতঙ্কে আ.লীগের পলাতক নেতারা, হাসিনার সিদ্ধান্তে ক্ষোভ
আওয়ামী লীগ

ফাঁসির আতঙ্কে আ.লীগের পলাতক নেতারা, হাসিনার সিদ্ধান্তে ক্ষোভ

সেপ্টেম্বর ৯, ২০২৬
খুলনায় ব্যবসায়ীকে লক্ষ্য করে প্রকাশ্যে গুলি
বাংলাদেশ

খুলনায় ব্যবসায়ীকে লক্ষ্য করে প্রকাশ্যে গুলি

সেপ্টেম্বর ৯, ২০২৬
বাবা কারাগারে, মা নিখোঁজ; কেরানীগঞ্জে তিন শিশুর অসহায় দিন কাটছে
বাংলাদেশ

বাবা কারাগারে, মা নিখোঁজ; কেরানীগঞ্জে তিন শিশুর অসহায় দিন কাটছে

সেপ্টেম্বর ৯, ২০২৬

সপ্তাহের সেরা

  • শর্তযুক্ত হেবা শরিয়তবিরোধী ও বাতিল: খতিব মুফতি আব্দুল মালেক

    শর্তযুক্ত হেবা শরিয়তবিরোধী ও বাতিল: খতিব মুফতি আব্দুল মালেক

    0 shares
    Share 0 Tweet 0
  • সিরিয়াল যৌন নিপীড়ক শিক্ষককে নামমাত্র শাস্তি আর ছাত্রীদের বিয়েতেই টিসি হলি ক্রসে

    0 shares
    Share 0 Tweet 0
  • রুশ এস-৪০০-এর চেয়েও শক্তিশালী তুর্কি রাডার মোতায়েনের প্রস্তুতি বাংলাদেশ বিমান বাহিনীর

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • হলিক্রসে বিবাহিতদের ভর্তি নিষেধ! শিক্ষক দ্বারা ছাত্রী প্রেগন্যান্ট, জোরপূর্বক গর্ভপাত

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

ফাঁসির আতঙ্কে আ.লীগের পলাতক নেতারা, হাসিনার সিদ্ধান্তে ক্ষোভ

ফাঁসির আতঙ্কে আ.লীগের পলাতক নেতারা, হাসিনার সিদ্ধান্তে ক্ষোভ

সেপ্টেম্বর ৯, ২০২৬
খুলনায় ব্যবসায়ীকে লক্ষ্য করে প্রকাশ্যে গুলি

খুলনায় ব্যবসায়ীকে লক্ষ্য করে প্রকাশ্যে গুলি

সেপ্টেম্বর ৯, ২০২৬
বাবা কারাগারে, মা নিখোঁজ; কেরানীগঞ্জে তিন শিশুর অসহায় দিন কাটছে

বাবা কারাগারে, মা নিখোঁজ; কেরানীগঞ্জে তিন শিশুর অসহায় দিন কাটছে

সেপ্টেম্বর ৯, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০