Thursday, October 8, 2026
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
Home বাংলাদেশ

বিএনপি নেতা ও পৌর কর্মকর্তার জুয়ার ভিডিও ভাইরাল

September 10, 2026
A A
বিএনপি নেতা ও পৌর কর্মকর্তার জুয়ার ভিডিও ভাইরাল

বরিশালের বাকেরগঞ্জে এক স্থানীয় বিএনপি নেতা ও পৌরসভার কর্মকর্তার প্রকাশ্য জুয়া খেলার ৩৯ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরের পর ভিডিওটি ইন্টারনেটে ছড়িয়ে পড়লে উপজেলাজুড়ে তীব্র সমালোচনা ও নানা আলোচনার সৃষ্টি হয়।

ভাইরাল হওয়া ওই ভিডিওতে তিন ব্যক্তিকে একসঙ্গে বসে তাস দিয়ে জুয়া খেলতে দেখা যায়। এদের মধ্যে দুইজনের পরিচয় শনাক্ত করা হয়েছে—তারা হলেন বাকেরগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ওবায়দুল ইসলাম এবং একই পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তা মো. ইফতেখার উদ্দিন। তবে ভিডিওতে থাকা অন্য ব্যক্তির পরিচয় জানা যায়নি।

ধারণকৃত ভিডিওটিতে দেখা যায়, জুয়া খেলার একপর্যায়ে পৌর হিসাবরক্ষণ কর্মকর্তা ইফতেখার উদ্দিন বাজি ধরা টাকায় চুমু খাচ্ছেন। দৃশ্যটি ঠিক কোথায় এবং কোন সময়ে ধারণ করা হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। একজন জনপ্রতিনিধি প্রত্যাশী ও দায়িত্বশীল সরকারি কর্মকর্তার এমন কর্মকাণ্ডে ক্ষোভ প্রকাশ করে যথাযথ তদন্ত ও শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

আরওপড়ুন

রামেবির ভিসিকে ‘মব’ সৃষ্টি করে পদত্যাগ: বিএনপি নেতা গ্রেপ্তার

সরকারি কর্মকর্তাদের সঙ্গে বিএনপি প্রার্থীর ‘গোপন বৈঠক’!

অভিযোগের বিষয়ে জানতে চাইলে বিএনপি নেতা ওবায়দুল ইসলাম এটিকে একটি কুচক্রী মহলের ষড়যন্ত্র দাবি করে বলেন, সামনে নির্বাচনকে কেন্দ্র করে তাঁর রাজনৈতিক ও সামাজিক সুনাম ক্ষুণ্ন করতে এটি ছড়ানো হতে পারে। এ বিষয়ে তিনি শিগগিরই আইনি পদক্ষেপ নেবেন বলেও জানান। অপরদিকে, পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তা মো. ইফতেখার উদ্দিনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এ বিষয়ে বাকেরগঞ্জ পৌর বিএনপির সভাপতি নাছির উদ্দিন জোমাদ্দার জানান, প্রমাণের ভিত্তিতে অভিযুক্ত নেতার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মিলটন চন্দ্র পাল জানান, অভিযুক্ত পৌর কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে এবং বিভাগীয় ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করা হয়েছে।

Related Posts

রামেবির ভিসিকে ‘মব’ সৃষ্টি করে পদত্যাগ: বিএনপি নেতা গ্রেপ্তার
প্রধান সংবাদ

রামেবির ভিসিকে ‘মব’ সৃষ্টি করে পদত্যাগ: বিএনপি নেতা গ্রেপ্তার

October 8, 2026
সরকারি কর্মকর্তাদের সঙ্গে বিএনপি প্রার্থীর ‘গোপন বৈঠক’!
প্রধান সংবাদ

সরকারি কর্মকর্তাদের সঙ্গে বিএনপি প্রার্থীর ‘গোপন বৈঠক’!

October 7, 2026
কাঠগড়ায় কাঁদলেন গাজী নজরুলের স্ত্রী মাকছুদা
অন্যান্য

জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে, গাজী নজরুলের বিষয়ে বিচারক

October 7, 2026

সপ্তাহের সেরা

  • কোচিংয়ে যাওয়ার কথা বলে প্রেমিকের সাথে রাত্রিযাপন, অতিরিক্ত রক্তক্ষরণ মৃত্যু প্রেমিকার

    কোচিংয়ে যাওয়ার কথা বলে প্রেমিকের সাথে রাত্রিযাপন, অতিরিক্ত রক্তক্ষরণ মৃত্যু প্রেমিকার

    0 shares
    Share 0 Tweet 0
  • প্রবাসীদের অধিকার আদায়ে শহীদ হতে চান বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • পরকীয়া প্রেমিক ও তার বন্ধুকে ডেকে স্বামীকে হত্যা, পরিবার জানতো হৃদরোগে মৃত্যু

    0 shares
    Share 0 Tweet 0
  • শাহজালাল বিমানবন্দরে অনিয়মের প্রতিবাদ করায় বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান গ্রেপ্তার

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

পাকিস্তানের গোয়েন্দা সংস্থার হানিট্র্যাপের শিকার হয়ে ভারতীয় নৌসেনা সদস্য গ্রেপ্তার

পাকিস্তানের গোয়েন্দা সংস্থার হানিট্র্যাপের শিকার হয়ে ভারতীয় নৌসেনা সদস্য গ্রেপ্তার

October 8, 2026
রামেবির ভিসিকে ‘মব’ সৃষ্টি করে পদত্যাগ: বিএনপি নেতা গ্রেপ্তার

রামেবির ভিসিকে ‘মব’ সৃষ্টি করে পদত্যাগ: বিএনপি নেতা গ্রেপ্তার

October 8, 2026
মোদির পর এবার ভারতীয় সেনাপ্রধানের সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক

মোদির পর এবার ভারতীয় সেনাপ্রধানের সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক

October 8, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০