রবিবার, আগস্ট ২৩, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম আন্তর্জাতিক

৬ ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিতের ভিডিও ফুটেজ রয়েছে, দাবি পাকিস্তানের

আগস্ট ১৮, ২০২৫
A A
Share on FacebookShare on Twitter

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি জানিয়েছেন, গত মে মাসে ভারত-পাকিস্তানের সীমিত সামরিক সংঘর্ষে ভূপাতিত হওয়া ৬টি ভারতীয় যুদ্ধবিমানের ভিডিও ফুটেজ পাকিস্তানের হাতে রয়েছে।

রোববার লাহোরে এক সেমিনারে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, ভারতীয় বিমান ভূপাতিত হওয়ার পরপরই রাডার ডেটা হাতে এসেছিল। তবে প্রমাণ ছাড়া প্রকাশ করা হয়নি। আমাদের হাতে এখন সব ছয়টি বিমানের ভিডিও ফুটেজ আছে।

নাকভি জানান, সংঘর্ষ চলাকালে পাকিস্তানের সেনা, নৌ ও বিমানবাহিনী ছাড়াও গোয়েন্দা সংস্থাগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। 

তিনি বলেন, ভারতের পরিকল্পনা, কোন বিমান ব্যবহার হবে—সবই আগে থেকে আমাদের গোয়েন্দারা জানত। 

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, সংঘর্ষের সময় ভারত সাতটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে একটি পাকিস্তানি ঘাঁটিকে লক্ষ্য করে। তবে কোনো ক্ষেপণাস্ত্র ওই ঘাঁটিতে আঘাত হানেনি; কিছু সীমান্ত পেরোতে ব্যর্থ হয়, কিছু বাইরে গিয়ে পড়ে।

পাল্টা হামলায় পাকিস্তানি বাহিনী ভারতীয় সামরিক স্থাপনা টার্গেট করে এবং একটি বড় তেল ডিপো ধ্বংস করে। নাকভির দাবি, এসব হামলায় কোনো বেসামরিক প্রাণহানি হয়নি। তবে একটি ঘাঁটিতে ক্ষয়ক্ষতি হয়েছে এবং বিমানবাহিনীর একজন সদস্য শহীদ হয়েছেন।

নূর খান এয়ারবেসে ভারতীয় মিসাইল আঘাত হানলেও কোনো ক্ষতি হয়নি বলে জানান নাকভি।

গত ৬-৭ মে রাতে ভারত পাকিস্তানের ভেতরে বিমান হামলা চালায়, যাতে অন্তত ৪০ জন বেসামরিক নাগরিক নিহত হয়। পরবর্তী এক সপ্তাহ ধরে দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি মিসাইল হামলা চলে। শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত হয় উভয়পক্ষ।

পাকিস্তান দাবি করেছে, এ সংঘর্ষে তারা ছয়টি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করেছে, যার মধ্যে ফরাসি তৈরি রাফালও ছিল। যদিও ভারতীয় সেনাবাহিনীর শীর্ষ জেনারেল ক্ষতির কথা স্বীকার করেছেন, তবে ছয়টি বিমান হারানোর বিষয়টি অস্বীকার করেছেন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জুলাই মাসে এক বক্তব্যে পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিতের কথা উল্লেখ করেছিলেন, তবে তিনি কোন পক্ষের বিমান তা স্পষ্ট করেননি।

পাকিস্তান বিমানবাহিনীর জনসংযোগ মহাপরিচালক এয়ার ভাইস মার্শাল আওরঙ্গজেব আহমেদ বলেছিলেন, পাকিস্তানের প্রতিক্রিয়া ছিল ‘নিজেদের সময় ও স্থান অনুযায়ী’।

চীনের বিমানবাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল ওয়াং গ্যাংও গত মাসে পাকিস্তানের ‘উদাহরণযোগ্য সাফল্য’ এবং পাইলটদের ‘পরিমিত ও দৃঢ় প্রতিক্রিয়া’র প্রশংসা করেন।

সম্পর্কিত খবর

আন্তর্জাতিক

মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের আমন্ত্রণ পেয়েছে ইরান

আগস্ট ২৩, ২০২৬
আন্তর্জাতিক

যুক্তরাজ্যের একটি বিদ্যুৎ কেন্দ্র চার দিনের জন্য অচল করে দেয় ইরানি হ্যাকাররা

আগস্ট ২৩, ২০২৬
আন্তর্জাতিক

যুদ্ধ শুরুর পর ব্যাপকভাবে অস্ত্র উৎপাদন বৃদ্ধি করেছে ইরান

আগস্ট ২৩, ২০২৬

সপ্তাহের সেরা

  • রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে সূরা ফাতহের ১০ নম্বর আয়াত পড়া হল , অর্থ কী

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • ইসলামী ব্যাংক কর্মকর্তার বাসায় গভীর রাতে ‘ডিবি’ পরিচয়ে তুলে নেওয়ার চেষ্টা

    0 shares
    Share 0 Tweet 0
  • শেখ হাসিনা দেশে ফিরে থাকবেন যমুনায়, সব মামলা প্রত্যাহারসহ মধ্যবর্তী নির্বাচনের দাবি ভারতের!

    0 shares
    Share 0 Tweet 0
  • মন্ত্রিসভা পুনর্গঠন: শনিবারের মধ্যে ৩ মন্ত্রণালয়ে হচ্ছে রদবদল, নতুন করে আসতে পারেন যারা

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

র-এর অফিস খুলতে চান ‘র’ প্রধান ও স্পেশাল প্রোটেকশন গ্রুপের (এসপিজি) বিশেষ সচিব পরাগ জৈন!

আগস্ট ২৩, ২০২৬

‘ছাত্রলীগের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’ গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মুখে নিষিদ্ধ ছাত্রলীগের স্লোগান

আগস্ট ২৩, ২০২৬

প্রধানমন্ত্রীর ২ হাজার টাকার সম্মানী ফিরিয়ে দিলেন খাদেম!

আগস্ট ২৩, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version