Tuesday, November 3, 2026
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
Home আন্তর্জাতিক

নিষেধাজ্ঞা এড়িয়ে কীভাবে চীনের পণ্য কিনছে ইরান?

রয়টার্সের প্রতিবেদনে উঠে এসেছে গোপন ব্যবস্থা

September 10, 2026
A A
নিষেধাজ্ঞা এড়িয়ে কীভাবে চীনের পণ্য কিনছে ইরান?

মার্কিন নিষেধাজ্ঞা তোয়াক্কা না করে তেলের বিনিময়ে চীন থেকে ওষুধ, গাড়ি, যোগাযোগ ও সামরিক সরঞ্জাম সংগ্রহ করছে ইরান। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, আন্তর্জাতিক ব্যাংকভিত্তিক নজরদারি ও নিষেধাজ্ঞা এড়াতে তেহরান ও বেইজিং একটি গোপন ‘ক্রেডিট’ ব্যবস্থা চালু রেখেছে।

প্রভাবশালী বেশ কয়েকটি ইরানি ও সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এই প্রক্রিয়ায় ইরান চীনে কম দামে তেলের বিনিময়ে আমদানি পণ্যের জন্য ক্রেডিট বা স্পেশাল ফান্ড সুবিধা পায়। অন্যদিকে বেইজিং কম দামে অপরিশোধিত তেল পাওয়ার পাশাপাশি তাদের ব্যাংক ও সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোকে মার্কিন নিষেধাজ্ঞার ঝুঁকি থেকে নিরাপদে রাখতে পারছে।

রয়টার্সের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে ইরানের সমুদ্রপথে রপ্তানি করা তেলের ৮০ শতাংশের বেশি অর্থাৎ দৈনিক গড়ে প্রায় ১৪ লাখ ব্যারেল তেল কেনে চীন। মার্কিন চাপ সত্ত্বেও ছোট ছোট চীনা মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান ও বিশেষ ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে এই বাণিজ্য স্বাভাবিকভাবে চলমান রয়েছে।

প্রতিবেদনে জানা যায়, চীনের অখ্যাত আর্থিক প্রতিষ্ঠান ও ‘স্পেশাল পারপাস ভেহিকল’ (SPV)-এর মাধ্যমে লেনদেনটি সম্পন্ন হয়। চীনে তেল বিক্রির একটি অংশ ক্রেডিট হিসেবে জমা থাকে, যা দিয়ে পরে চীনা কোম্পানিগুলোর সরবরাহ করা আমদানিকৃত পণ্যের অর্থ পরিশোধ করা হয়। গত এক বছরে এই কাঠামোর মাধ্যমে প্রায় ২০০ থেকে ২৫০ কোটি ডলার সমপরিমাণ লেনদেন পরিচালিত হয়েছে, যার মধ্যে আকাশ প্রতিরক্ষা সরঞ্জাম ক্রয়ের চুক্তিও অন্তর্ভুক্ত।

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করার পাশাপাশি দ্বিতীয় পর্যায়ের নিষেধাজ্ঞার ঝুঁকি এড়াতেই চীন এই অপ্রকাশ্য ব্যবস্থা গ্রহণ করেছে। যদিও চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এই নির্দিষ্ট ব্যবস্থার কথা আনুষ্ঠানিকভাবে অস্বীকার করেছে, তবে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অনুমোদনহীন যেকোনো একতরফা মার্কিন নিষেধাজ্ঞাকে অবৈধ বলে পুনর্ব্যক্ত করেছে বেইজিং।

Related Posts

জামায়াত

জামায়াত আমিরের অনুমতি নিয়ে সব সত্য প্রকাশ করব: আখতারুজ্জামান

November 3, 2026
প্রধান সংবাদ

রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে বঙ্গভবনে প্রধানমন্ত্রী

November 3, 2026
আন্তর্জাতিক

হার্ভার্ডে ভর্তির স্বপ্ন দেখিয়ে প্রতারণা, প্রাণ গেল পাকিস্তানি তরুণীর

November 3, 2026

সপ্তাহের সেরা

  • ​ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের প্রাক্কালে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • মন্ত্রী-উপদেষ্টাদের সঙ্গে প্রধানমন্ত্রীর জরুরি বৈঠক শেষে যে সিদ্ধান্ত এলো

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনার পতনের আগে ইউনূসকে দায়িত্ব নেওয়ার আহ্বান করেন কে, জানালেন শফিকুল আলম

    0 shares
    Share 0 Tweet 0
  • বিশ্ববিদ্যালয় পর্যায়ের ৭৬ শতাংশ ছাত্রীই যৌন হয়রানির শিকার

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

‘ঘাড় থেকে মাথা সরিয়ে দেব’—বিএনপি নেতাকে হুমকি স্বেচ্ছাসেবক দল নেতার

November 3, 2026

বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও রেললাইন অবরোধ

November 3, 2026

জামায়াত আমিরের অনুমতি নিয়ে সব সত্য প্রকাশ করব: আখতারুজ্জামান

November 3, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version