শুক্রবার, সেপ্টেম্বর ১১, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম বাংলাদেশ

মায়ের শেষকৃত্যে অংশ নিয়ে ফের কারাগারে চিন্ময় কৃষ্ণ দাস

সেপ্টেম্বর ১১, ২০২৬
A A
মায়ের শেষকৃত্যে অংশ নিয়ে ফের কারাগারে চিন্ময় কৃষ্ণ দাস
Share on FacebookShare on Twitter

মায়ের শেষকৃত্য ও সৎকার অনুষ্ঠানে অংশ নিতে পাঁচ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছিলেন বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী। আনুষ্ঠানিকতা শেষে বৃহস্পতিবার রাত ৮টা ৩ মিনিটে তাকে প্রিজন ভ্যানে করে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে ফিরিয়ে নেওয়া হয়।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. ইকবাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাত ৮টা থেকে সোয়া ৮টার মধ্যে চিন্ময় কৃষ্ণ দাসকে কারাগারে ফিরিয়ে নেওয়া হয়েছে। বর্তমানে কোতোয়ালি থানার একটি মামলায় হাজতি আসামি হিসেবে তিনি কারাবন্দী রয়েছেন।

এর আগে বৃহস্পতিবার সকালে হাটহাজারী উপজেলার মেখল ইউনিয়নের শ্রীশ্রী পুণ্ডরীক ধামে চিকিৎসাধীন অবস্থায় চিন্ময় কৃষ্ণ দাসের মা সন্ধ্যা রানী ধর মারা যান। তার বয়স হয়েছিল ৭১ বছর। ক্যানসারসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হয়ে তিনি দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন ছিলেন।

মায়ের শেষকৃত্যে অংশ নেওয়ার জন্য চিন্ময় কৃষ্ণ দাসকে প্যারোলে মুক্তির আবেদন করে তার পরিবার। আবেদনের পরিপ্রেক্ষিতে চট্টগ্রামের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত পাঁচ ঘণ্টার জন্য তাকে প্যারোলে মুক্তির অনুমতি দেন।

প্যারোলে মুক্তি পাওয়ার পর বৃহস্পতিবার বিকেলে হাটহাজারীর মেখল ইউনিয়নের শ্রীশ্রী পুণ্ডরীক ধামে মায়ের শেষকৃত্য ও সৎকার অনুষ্ঠানে অংশ নেন চিন্ময় কৃষ্ণ দাস। পরে সন্ধ্যার দিকে তিনি চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের উদ্দেশে রওনা হন। এ সময় কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়।

চিন্ময় কৃষ্ণ দাস তিন ভাই ও এক বোনের মধ্যে সবার ছোট।

২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর সংখ্যালঘুদের ওপর হামলার প্রতিবাদ এবং আট দফা দাবিতে সনাতনী সম্প্রদায়ের আন্দোলনের মুখপাত্র হিসেবে আলোচনায় আসেন তিনি।

২০২৪ সালের অক্টোবরে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে তার বিরুদ্ধে কোতোয়ালি থানায় রাষ্ট্রদ্রোহ মামলা করা হয়। পরে ২৫ নভেম্বর ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরদিন আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

তাকে কারাগারে পাঠানোর সময় চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে তার সমর্থকেরা প্রিজন ভ্যান ঘিরে বিক্ষোভ করেন। এ সময় সংঘর্ষের মধ্যে আদালত প্রাঙ্গণের অদূরে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নিহত হন।

সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলাসহ চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে বর্তমানে মোট আটটি মামলা রয়েছে। এর মধ্যে কয়েকটি মামলায় হাইকোর্ট থেকে জামিন পেলেও অন্য মামলায় গ্রেপ্তার থাকায় তিনি এখনও কারাগারে রয়েছেন।

সম্পর্কিত খবর

বাংলাদেশ

পিরোজপুরে গভীর রাতে বিএনপির কার্যালয়ে ভাঙচুর, দুটি ককটেল উদ্ধার

সেপ্টেম্বর ১১, ২০২৬
বাংলাদেশ

ভারতের সঙ্গে হাসিনা সরকারের ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার

সেপ্টেম্বর ১১, ২০২৬
বাংলাদেশ

প্রবাসীর স্ত্রীর সঙ্গে রাতযাপন, পুলিশ কর্মকর্তা কারাগারে

সেপ্টেম্বর ১১, ২০২৬

সপ্তাহের সেরা

  • সিরিয়াল যৌন নিপীড়ক শিক্ষককে নামমাত্র শাস্তি আর ছাত্রীদের বিয়েতেই টিসি হলি ক্রসে

    0 shares
    Share 0 Tweet 0
  • শর্তযুক্ত হেবা শরিয়তবিরোধী ও বাতিল: খতিব মুফতি আব্দুল মালেক

    0 shares
    Share 0 Tweet 0
  • রুশ এস-৪০০-এর চেয়েও শক্তিশালী তুর্কি রাডার মোতায়েনের প্রস্তুতি বাংলাদেশ বিমান বাহিনীর

    0 shares
    Share 0 Tweet 0
  • হলিক্রসে বিবাহিতদের ভর্তি নিষেধ! শিক্ষক দ্বারা ছাত্রী প্রেগন্যান্ট, জোরপূর্বক গর্ভপাত

    0 shares
    Share 0 Tweet 0
  • নাটোরে শ্মশান মন্দিরে ভাঙচুরের অভিযোগ, হাতেনাতে হিন্দু কিশোর আটক

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

পিরোজপুরে গভীর রাতে বিএনপির কার্যালয়ে ভাঙচুর, দুটি ককটেল উদ্ধার

সেপ্টেম্বর ১১, ২০২৬

ভারতের সঙ্গে হাসিনা সরকারের ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার

সেপ্টেম্বর ১১, ২০২৬

প্রবাসীর স্ত্রীর সঙ্গে রাতযাপন, পুলিশ কর্মকর্তা কারাগারে

সেপ্টেম্বর ১১, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version