সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম প্রধান সংবাদ

চীন থেকে দ্রুতগতির বুলেট ট্রেন আনার বিষয়ে আলোচনা চলছে: শেরপুরে বিমানমন্ত্রী

সেপ্টেম্বর ১৪, ২০২৬
A A
চীন থেকে দ্রুতগতির বুলেট ট্রেন আনার বিষয়ে আলোচনা চলছে: শেরপুরে বিমানমন্ত্রী
Share on FacebookShare on Twitter

চীন থেকে দ্রুতগতির বুলেট ট্রেন আনার বিষয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত। তিনি জানান, চীনের বুলেট ট্রেনগুলো ঘণ্টায় প্রায় ৩৫০ কিলোমিটার গতিতে চলাচল করলেও বাংলাদেশের প্রেক্ষাপটে কিছুটা কম গতির ট্রেনও গ্রহণযোগ্য হবে। রোববার দুপুরে শেরপুর জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দেশের বিমানবন্দরগুলোর বর্তমান অবস্থা তুলে ধরে মন্ত্রী বলেন, বর্তমানে চালু থাকা আটটি বিমানবন্দরের কয়েকটি বেশ ভঙ্গুর অবস্থায় রয়েছে। আগামীতে নতুন উড়োজাহাজ বহরে যুক্ত হতে যাচ্ছে এবং আগামী ১০ বছরের মধ্যে দেশে নতুন একটি বিমানবন্দর নির্মাণের প্রয়োজন পড়বে। সে ক্ষেত্রে নতুন বিমানবন্দর স্থাপনে ময়মনসিংহ বিভাগকে অগ্রাধিকার দেওয়া হবে বলে তিনি প্রতিশ্রুতি দেন।

রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে এম. রশিদুজ্জামান মিল্লাত বলেন, গণ-অভ্যুত্থানে পালিয়ে যাওয়া সরকার আবার ফিরে এসেছে—বিশ্ব ইতিহাসে এমন নজির নেই। প্রধানমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রী, সংসদ সদস্য ও শীর্ষ নেতাদের একযোগে দেশ ছেড়ে পালানোর ঘটনাকে নজিরবিহীন উল্লেখ করে তিনি আওয়ামী লীগের নেতাকর্মীদের শুদ্ধিকরণ প্রক্রিয়ায় মনোনিবেশ করার আহ্বান জানান। ডিসেম্বরে শেখ হাসিনার ফিরে আসার সম্ভাবনাকে তিনি সম্পূর্ণ দুরাশা বলে মন্তব্য করেন।

তিনি আরও বলেন, ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে এবং ২০২৪ সালে তার সার্বভৌমত্ব পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। জুলাই-আগস্ট অভ্যুত্থানে যারা আত্মত্যাগ করেছেন, তাদের স্মৃতি ও চেতনাকে ধারণ করে দেশের সার্বিক উন্নয়নে কাজ করে যেতে হবে।

আরওপড়ুন

৪৭-এ জিন্নাহর দেশভাগ নাকি মুক্তির পরিচয় আর ভূরাজনৈতিক সাফল্য!

পাকিস্তানের সঙ্গে বাণিজ্য-শিক্ষা ও যোগাযোগ জোরদারের আহ্বান রাষ্ট্রপতির

শেরপুর জেলার পর্যটন ও অবকাঠামোগত উন্নয়ন প্রসঙ্গে মন্ত্রী জানান, ঝিনাইগাতীতে একটি পর্যটন মোটেল নির্মাণের উদ্যোগ নেওয়া হচ্ছে। এ ছাড়া আকস্মিক পাহাড়ি ঢল প্রতিরোধে মহারশি ও সোমেশ্বরী নদীতে বাঁধ নির্মাণসহ জেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন তিনি।

জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় শেরপুর-৩ আসনের সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল, শেরপুর-২ আসনের সংসদ সদস্য ফাহিম চৌধুরী, সংরক্ষিত আসনের সংসদ সদস্য ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা এবং পুলিশ সুপার এ.কে.এম. জহিরুল ইসলাম সহ জেলা প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর

৪৭-এ জিন্নাহর দেশভাগ নাকি মুক্তির পরিচয় আর ভূরাজনৈতিক সাফল্য!
প্রধান সংবাদ

৪৭-এ জিন্নাহর দেশভাগ নাকি মুক্তির পরিচয় আর ভূরাজনৈতিক সাফল্য!

সেপ্টেম্বর ১৪, ২০২৬
পাকিস্তানের সঙ্গে বাণিজ্য-শিক্ষা ও যোগাযোগ জোরদারের আহ্বান রাষ্ট্রপতির
প্রধান সংবাদ

পাকিস্তানের সঙ্গে বাণিজ্য-শিক্ষা ও যোগাযোগ জোরদারের আহ্বান রাষ্ট্রপতির

সেপ্টেম্বর ১৪, ২০২৬
তিতুমীর কলেজে হামলার অভিযোগে ঢাবিতে বিপ্লবী ছাত্র মৈত্রীর বিক্ষোভ
অন্যান্য

তিতুমীর কলেজে হামলার অভিযোগে ঢাবিতে বিপ্লবী ছাত্র মৈত্রীর বিক্ষোভ

সেপ্টেম্বর ১৪, ২০২৬

সপ্তাহের সেরা

  • সিরিয়াল যৌন নিপীড়ক শিক্ষককে নামমাত্র শাস্তি আর ছাত্রীদের বিয়েতেই টিসি হলি ক্রসে

    সিরিয়াল যৌন নিপীড়ক শিক্ষককে নামমাত্র শাস্তি আর ছাত্রীদের বিয়েতেই টিসি হলি ক্রসে

    0 shares
    Share 0 Tweet 0
  • হলিক্রসে বিবাহিতদের ভর্তি নিষেধ! শিক্ষক দ্বারা ছাত্রী প্রেগন্যান্ট, জোরপূর্বক গর্ভপাত

    0 shares
    Share 0 Tweet 0
  • শর্তযুক্ত হেবা শরিয়তবিরোধী ও বাতিল: খতিব মুফতি আব্দুল মালেক

    0 shares
    Share 0 Tweet 0
  • নাটোরে শ্মশান মন্দিরে ভাঙচুরের অভিযোগ, হাতেনাতে হিন্দু কিশোর আটক

    0 shares
    Share 0 Tweet 0
  • নিজের আসল ভিডিওকেই ‘এআই’ দাবি বিএনপি’র এমপি নাসেরের

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

চীন থেকে দ্রুতগতির বুলেট ট্রেন আনার বিষয়ে আলোচনা চলছে: শেরপুরে বিমানমন্ত্রী

চীন থেকে দ্রুতগতির বুলেট ট্রেন আনার বিষয়ে আলোচনা চলছে: শেরপুরে বিমানমন্ত্রী

সেপ্টেম্বর ১৪, ২০২৬
৪৭-এ জিন্নাহর দেশভাগ নাকি মুক্তির পরিচয় আর ভূরাজনৈতিক সাফল্য!

৪৭-এ জিন্নাহর দেশভাগ নাকি মুক্তির পরিচয় আর ভূরাজনৈতিক সাফল্য!

সেপ্টেম্বর ১৪, ২০২৬
পাকিস্তানের সঙ্গে বাণিজ্য-শিক্ষা ও যোগাযোগ জোরদারের আহ্বান রাষ্ট্রপতির

পাকিস্তানের সঙ্গে বাণিজ্য-শিক্ষা ও যোগাযোগ জোরদারের আহ্বান রাষ্ট্রপতির

সেপ্টেম্বর ১৪, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০