মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম রাজনীতি বিএনপি

রাবির জোহা হলের শিক্ষার্থীকে রাতভর হেনস্তার অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে

সেপ্টেম্বর ১৫, ২০২৬
A A
রাবির জোহা হলের শিক্ষার্থীকে রাতভর হেনস্তার অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে
Share on FacebookShare on Twitter

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে শিবিরের কর্মী ও ‘স্পাই’ সন্দেহে রাতভর জিজ্ঞাসাবাদ, মানসিক নির্যাতন এবং মারধরের অভিযোগ উঠেছে ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে। গত সোমবার (১৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে বিশ্ববিদ্যালয়ের শামসুজ্জোহা হলে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে।

ভুক্তভোগী শিক্ষার্থী মোহাম্মদ আসিফ বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ছাত্র। আসিফ জানান, পারিবারিক অসচ্ছলতার কারণে হলে সিট পাওয়ার আশায় তিনি গণরুমে যান এবং সেখানে হল ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান ফুয়াদের সঙ্গে যোগাযোগের পরামর্শ পান। তিনি ফুয়াদের সঙ্গে দেখা করলে তাকে ছাত্রদলের রাজনীতিতে যুক্ত হওয়ার শর্ত দেওয়া হয়।

কিন্তু পরবর্তীতে তার মোবাইল ফোন চেক করে শিবিরের সঙ্গে সম্পৃক্ততার মিথ্যা অভিযোগ এনে তাকে রাতভর মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করা হয়। এমনকি তাকে মেরে ফেলার হুমকি এবং বলপ্রয়োগ করে স্বীকারোক্তিমূলক ভিডিও ধারণের পাশাপাশি একটি সাদা কাগজে স্বাক্ষর নেওয়ারও অভিযোগ করেন ভুক্তভোগী শিক্ষার্থী।

তবে মারধরের বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেছেন জোহা হল ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান ফুয়াদ। তাঁর দাবি, ওই শিক্ষার্থীকে মারধর করা হয়নি, বরং আসিফ স্বেচ্ছায় তাঁর কাছে নিজের ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছেন। ফুয়াদের ভাষ্যমতে, ছাত্রদলের গ্রুপে যুক্ত করার জন্য ফোন হাতে নেওয়া হলে আসিফের মেসেঞ্জারে হল শিবিরের সভাপতির সঙ্গে কথোপকথন দেখা যায়। যেখানে ছাত্রদল ও হল প্রশাসনের ওপর নজরদারি করার পরিকল্পনা ছিল। তাই এটি ছাত্রদলকে বিতর্কিত করার একটি চক্রান্ত বলে তিনি মনে করছেন।

ঘটনা প্রসঙ্গে রাবি শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী জানান, বিষয়টি জানার পর তিনি হল সভাপতিকে কোনো প্রকার অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটিয়ে প্রক্টর ও হল প্রশাসনের হাতে হস্তান্তর করতে নির্দেশ দিয়েছিলেন। তিনি স্পষ্ট করেন যে অন্যায়ের বিচার করার দায়িত্ব একমাত্র বিশ্ববিদ্যালয় প্রশাসনের।

অন্যদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মাহবুবুর রহমান জানান, বিষয়টি সম্পর্কে প্রাথমিক কিছু তথ্য মিললেও তিনি পুরোপুরি অবগত নন। উদ্ভূত পরিস্থিতি নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে বৈঠক হয়েছে। পুরো ঘটনা পুঙ্খানুপুঙ্খভাবে জেনে পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

সম্পর্কিত খবর

বাংলাদেশ

আলাওল হলের প্রাধ্যক্ষকে কক্ষে রেখে তালা, অবাঞ্ছিত ঘোষণা

সেপ্টেম্বর ১৫, ২০২৬
বাংলাদেশ

চার যুগ পর দখলমুক্ত ঢাবির ফজলুল হক মুসলিম হলের ১০১ নম্বর কক্ষ

সেপ্টেম্বর ১৫, ২০২৬
বিএনপি

ছাত্রদল নেতার মোটরসাইকেল থামানোর জেরে চাঁপাইনবাবগঞ্জ এসপি অফিস ঘেরাও

সেপ্টেম্বর ১৫, ২০২৬

সপ্তাহের সেরা

  • সিরিয়াল যৌন নিপীড়ক শিক্ষককে নামমাত্র শাস্তি আর ছাত্রীদের বিয়েতেই টিসি হলি ক্রসে

    0 shares
    Share 0 Tweet 0
  • গোলাম আজম নয় ঢাবিতে জুতা হামলার শিকার হন জিয়াউর রহমান

    0 shares
    Share 0 Tweet 0
  • হলিক্রসে বিবাহিতদের ভর্তি নিষেধ! শিক্ষক দ্বারা ছাত্রী প্রেগন্যান্ট, জোরপূর্বক গর্ভপাত

    0 shares
    Share 0 Tweet 0
  • নাটোরে শ্মশান মন্দিরে ভাঙচুরের অভিযোগ, হাতেনাতে হিন্দু কিশোর আটক

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

বরিশালের আগৈলঝাড়ায় সন্ত্রাসবিরোধী আইনে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতা গ্রেফতার

সেপ্টেম্বর ১৫, ২০২৬

মহাকাশে অস্ত্র মোতায়েনের কথা প্রথমবারের মত স্বীকার করলো যুক্তরাষ্ট্র

সেপ্টেম্বর ১৫, ২০২৬

‘অভূতপূর্ব বাক্‌স্বাধীনতা’ নিশ্চিত হয়েছে: মাহদী আমিন, ভিন্ন তথ্য টিআইবির

সেপ্টেম্বর ১৫, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version