Thursday, October 22, 2026
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
Home রাজনীতি বিএনপি

নরসিংদীতে সিএনজি স্টেশনের দখল নিয়ে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ৫

August 19, 2025
A A

নরসিংদী সদর উপজেলার পাঁচদোনা মোড়ে সিএনজি স্টেশনের দখল নিয়ে বিএনপির দুই গ্রুপের মধ্যকার সংঘর্ষে ২ জন গুলিবিদ্ধসহ ৫ জন আহত হয়েছেন।

রোববার (১৭ আগস্ট) রাতে সিএনজি স্টেশন দখল ও এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে। রাত সাড়ে ৯ টা থেকে সাড়ে ১১ টা পর্যন্ত প্রায় ২ঘন্টা ব্যাপী দফায় দফায় সংঘর্ষ, গুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ হয়ে আহতরা হলেন- পাঁচদোনা এলাকার তাইজুদ্দিনের ছেলে হামিদ মিয়া  (২৮) ও বিল্লাল মিয়ার ছেলে হাসান মিয়া (২৮)। অন্য আহতদের নাম জানা যায়নি। আহতদের মধ্যে গুলিবিদ্ধ দু’জন হামিদ মিয়া ও হাসান মিয়াকে নরসিংদী সদর হাসপাতালে এবং অন্য তিনজনকে বিভিন্ন প্রাইভেট হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আধিপত্য বিস্তার, ফুটপাত থেকে চাঁদাবাজি ও পাঁচদোনা মোড়ের সিএনজি স্টেশন দখল নিয়ে গত বছরের ৫ আগস্টের পর থেকে ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি লাল মিয়া ও বিএনপির কর্মী মোসাদ্দেক হোসেনের মধ্যে বিরোধ শুরু হয়। এ নিয়ে তাদের মধ্যে প্রায়ই সংঘর্ষ, হামলা ও পাল্টা হামলার ঘটনাও ঘটেছে। এরই জের ধরে রোববার রাত সাড়ে ৯টার দিকে দুই গ্রুপের সংঘর্ষ শুরু হয়। গুলি ও একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে এবং দুই গ্রুপ মুখোমুখি অবস্থান নেয়। 

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নজরুল ইসলাম জানান, ঘটনার পর পুলিশ অভিযান চালিয়েও কাউকে গ্রেপ্তার করা যায়নি। এ ব্যাপারে পুলিশের কাছে এখন পর্যন্ত কোনো পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 

Related Posts

বাংলাদেশ

চাঁদাবাজির মামলায় আদাবর থানা ছাত্রদলের আহ্বায়ক নয়ন গ্রেপ্তার

October 22, 2026
বাংলাদেশ

পদত্যাগের আগে প্রধানমন্ত্রীর সঙ্গে কী আলোচনা হয়েছিল, জানালেন ইশরাক

October 22, 2026
বিএনপি

মাদক সেবনের ভিডিও ভাইরাল, ছাত্রদল নেতা স্বাধীন বহিষ্কার

October 22, 2026

সপ্তাহের সেরা

  • ২৫ লাখ টাকার বাণিজ্য ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সচিবালয়ে রাত কাটানোর নাটক

    0 shares
    Share 0 Tweet 0
  • নিজের স্ত্রীর জীবনের নিরাপত্তার আশঙ্কায় প্রকাশ্যে মির্জা আব্বাস-পুত্র

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • শুধুই কি চুমু নাকি ব্যভিচার? মক্কায় দুই বাংলাদেশির ফাঁসি নিয়ে সামাজিক মাধ্যমের বিভ্রান্তি উন্মোচন

    0 shares
    Share 0 Tweet 0
  • হানিট্র্যাপে ফেলেছিলেন মেজর জেনারেলসহ ৮ কর্মকর্তাকে: কে এই গুলশান আরা?

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

সাম্প্রদায়িক সম্প্রীতির ইতিবাচক ভিডিওতে ভুয়া কপিরাইট স্ট্রাইক

October 22, 2026

সাজেক পরিস্থিতির আসল ঘটনা প্রকাশের দাবি জামায়াত আমিরের

October 22, 2026

স্বায়ত্তশাসন হারিয়ে অধিদপ্তরে রূপান্তর হচ্ছে ইসলামিক ফাউন্ডেশন

October 22, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version