Saturday, September 19, 2026
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
Home বাংলাদেশ

‘জ্যাতা নমো পুড়মু’— হিন্দু চেয়ারম্যান প্রার্থীকে হুমকির পর যুবদল নেতা গ্রেপ্তার

September 19, 2026
A A
‘জ্যাতা নমো পুড়মু’— হিন্দু চেয়ারম্যান প্রার্থীকে হুমকির পর যুবদল নেতা গ্রেপ্তার

পটুয়াখালীর বাউফলে ইউপি চেয়ারম্যান প্রার্থী গোবিন্দ চন্দ্র মণ্ডলকে মোবাইল ফোনে পুড়িয়ে মারার হুমকি দেওয়ার অভিযোগে তোলপাড় সৃষ্টি হয়েছে। ‘আমি একটা জ্যাতা নমো পুড়মু, আপনাকে বাইছা নিছি’—এমন বক্তব্য সংবলিত একটি কল রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ওই প্রার্থী। এ ঘটনায় অভিযুক্ত সদর ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদ গাজীকে পরোয়ানাভুক্ত অন্য একটি মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে গোবিন্দ চন্দ্র মণ্ডল চেয়ারম্যান প্রার্থী হওয়ার পর থেকেই ফরিদ গাজী ও তাঁর সহযোগীরা ক্ষুব্ধ ছিলেন। সম্প্রতি ইউনিয়নের বিভিন্ন এলাকায় নির্বাচনী ব্যানার-ফেস্টুন টাঙাতে গেলে কর্মী-সমর্থকদের হুমকি দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় মোবাইল ফোনে সরাসরি প্রার্থীকে এই ভয়াবহ হুমকি দেওয়া হয়। জীবনের নিরাপত্তা চেয়ে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে বাউফল থানায় জিডি দায়ের করেন ওই প্রার্থী।

হুমকির বিষয়ে ফরিদ গাজীর সঙ্গে সরাসরি যোগাযোগ করা না গেলেও অতীতে তিনি গণমাধ্যমের কাছে কোনো বক্তব্য দিতে রাজি হননি। তবে উল্টো গোবিন্দ চন্দ্র মণ্ডলের লোকজনের বিরুদ্ধে তাঁকে আগে হুমকি দেওয়ার অভিযোগ তুলেছিলেন তিনি।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, হুমকি দেওয়ার কল রেকর্ডটি পুলিশ শুনেছে এবং ভুক্তভোগীর জিডির ভিত্তিতে আদালতের নির্দেশনা অনুযায়ী তদন্ত চলছে। তদন্ত প্রতিবেদন জমা হলে সে অনুযায়ী আইনি ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে অন্য একটি গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে ফরিদ গাজীকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

স্থানীয়দের তথ্যমতে, ২০২৪ সালের ৫ আগস্টের পটপরিবর্তনের পর থেকে ফরিদ গাজী রাজনীতিতে হঠাৎ সক্রিয় হয়ে ওঠেন। গত দুই বছরে তাঁর বিরুদ্ধে মারধর, দখলদারিত্ব ও লুটপাটসহ একাধিক অভিযোগ থানায় জমা পড়েছে এবং এসব ঘটনায় তিনি আগেও গ্রেপ্তার হয়েছিলেন।

Related Posts

জামায়াত

নব্য স্বৈরশাসন থেকে দেশকে মুক্ত করতে রাস্তায় নেমেছি: জামায়াত আমির

September 19, 2026
বাংলাদেশ

ফ্যানে ঝুলছিলেন স্বামী, মেঝেতে স্ত্রী-সন্তানের লাশ

September 19, 2026
বাংলাদেশ

কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষকের নিখোঁজ ছেলের লাশ জঙ্গল থেকে উদ্ধার

September 19, 2026

সপ্তাহের সেরা

Plugin Install : Popular Post Widget need JNews - View Counter to be installed

সর্বশেষ খবর

নব্য স্বৈরশাসন থেকে দেশকে মুক্ত করতে রাস্তায় নেমেছি: জামায়াত আমির

September 19, 2026

ফ্যানে ঝুলছিলেন স্বামী, মেঝেতে স্ত্রী-সন্তানের লাশ

September 19, 2026

তানভীরের ওপর যে নির্মম নির্যাতন চালানো হয়েছে, তা অত্যন্ত উদ্বেগজনক

September 19, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version