Sunday, September 20, 2026
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
Home রাজনীতি আওয়ামী লীগ

মহাসড়কে টায়ার জ্বালিয়ে স্লোগান দিতে দিতে পালাল আ.লীগ নেতাকর্মীরা

September 20, 2026
A A
মহাসড়কে টায়ার জ্বালিয়ে স্লোগান দিতে দিতে পালাল আ.লীগ নেতাকর্মীরা

ঢাকার আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাড়ইপাড়া এলাকায় হঠাৎ মহাসড়কের ওপর টায়ারে আগুন জ্বালিয়ে আতঙ্ক সৃষ্টির অভিযোগ উঠেছে আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটানোর পর টায়ারে আগুন রেখেই স্লোগান দিতে দিতে পিকআপ ভ্যান নিয়ে দ্রুত স্থান ত্যাগ করে তারা। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে চন্দ্রামুখী লেনের তানজিলা টেক্সটাইল কারখানার সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের একদল নেতাকর্মী একটি পিকআপে করে এসে আচমকা মহাসড়কের মাঝখানে টায়ারে আগুন ধরিয়ে দেয়। এতে মুহূর্তেই মহাসড়কে চলাচলকারী যাত্রী ও যানবাহনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুন লাগিয়ে ‘জয় বাংলা’ স্লোগান দিতে দিতে তারা পিকআপ নিয়ে দক্ষিণ দিকে পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয় বাসিন্দারা দ্রুত পানি এনে আগুন নেভান এবং বর্জ্য সরিয়ে যান চলাচল স্বাভাবিক করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শিমুলিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক রুবেল শেখ জানান, খবর পেয়ে দলীয় নেতাকর্মী ও স্থানীয়দের সহায়তায় আগুন নেভানো ও সড়ক পরিষ্কারের কাজ করা হয়। স্থানীয়দের প্রত্যক্ষদর্শী বক্তব্য ও স্লোগান শুনে নিশ্চিত হওয়া গেছে যে, আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরাই এই নাশকতা ও আতঙ্ক সৃষ্টির চেষ্টা চালায়।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, সংবাদ পাওয়ার পরপরই ঘটনাস্থলে তাৎক্ষণিক পুলিশ পাঠানো হয়েছে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। সিসিটিভি ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের সহায়তায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

ওসি আরও জানান, বর্তমানে মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Related Posts

আওয়ামী লীগ

পাবনায় জামায়াত কর্মীকে কুপিয়ে হত্যা, অভিযোগের তির আ.লীগ নেতার দিকে

September 20, 2026
আওয়ামী লীগ

আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার

September 20, 2026
আওয়ামী লীগ

ঝটিকা মিছিল ও অনলাইন তৎপরতা: পুলিশের ভেতরের যোগসূত্রও খতিয়ে দেখছে সরকার

September 19, 2026

সপ্তাহের সেরা

  • গোলাম আজম নয় ঢাবিতে জুতা হামলার শিকার হন জিয়াউর রহমান

    0 shares
    Share 0 Tweet 0
  • চার যুগ পর দখলমুক্ত ঢাবির ফজলুল হক মুসলিম হলের ১০১ নম্বর কক্ষ

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে হচ্ছেন, এগিয়ে যিনি

    0 shares
    Share 0 Tweet 0
  • উর্দু একমাত্র রাষ্ট্রভাষা নয়, বাংলা ছিল প্রাদেশিক ভাষার তালিকায়

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

মাকসুদ কামাল-জাফর ইকবালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

September 20, 2026

পাবনায় জামায়াত কর্মীকে কুপিয়ে হত্যা, অভিযোগের তির আ.লীগ নেতার দিকে

September 20, 2026

শর্ত পূরণ না হলে হরমুজ প্রণালি খুলবে না: ইরানের পার্লামেন্ট স্পিকার

September 20, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version