Sunday, September 20, 2026
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
Home বাংলাদেশ

রামিসার মতো অপ্রতিম হত্যারও দ্রুত বিচার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

September 20, 2026
A A
রামিসার মতো অপ্রতিম হত্যারও দ্রুত বিচার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক দম্পতির সন্তান সপ্তম শ্রেণির শিক্ষার্থী ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যাকাণ্ডের বিচার রামিসা হত্যাকাণ্ডের মতোই দ্রুততম সময়ে সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার (২০ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি সরকারের এমন দৃঢ অবস্থানের কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অপ্রতিমের মর্মান্তিক হত্যাকাণ্ডে এ পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের মধ্যে তিনজন ইতোমধ্যেই পুলিশের কাছে অপরাধ স্বীকার করেছে। উদ্ধার করা হয়েছে হত্যাকাণ্ডের মূল কারণ অপ্রতিমের ব্যবহৃত আইফোনটি, যা প্রধান সন্দেহভাজন তুহিনের কাছ থেকে জব্দ করা হয়। নিহত অপ্রতিমের ফরেনসিক বিশ্লেষণ ও ময়নাতদন্ত শেষে দাফন সম্পন্ন হয়েছে।

সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, অভিযুক্তদের এনআইডি ও বয়স যাচাই-বাছাই করা হচ্ছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, আসামিদের দুজন প্রাপ্তবয়স্ক এবং একজন অপ্রাপ্তবয়স্ক হতে পারে। গ্রেপ্তারকৃতদের সাথে অপ্রতিমের পরিচয় ও ওঠাবসা থাকলেও আসামিরা বয়সে অপ্রতিমের চেয়ে প্রায় ৫ থেকে ১০ বছরের বড় ছিল।

পুলিশের দ্রুত ও কার্যকর পদক্ষেপে সন্তোষ প্রকাশ করে মন্ত্রী বলেন, পুলিশ অত্যন্ত দক্ষতার সাথে আলামত জব্দ করেছে এবং আসামিদের দ্রুত গ্রেপ্তার করতে সমর্থ হয়েছে। বর্তমানে আসামিদের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ডসহ অন্যান্য আইনি কার্যক্রম দ্রুতগতিতে এগিয়ে চলছে।

অবিলম্বে বিচার প্রক্রিয়া শেষ করার বিষয়ে আশ্বাস দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সমস্ত প্রয়োজনীয় আলামত ও স্বীকারোক্তি হাতে এসেছে। আদালত যাতে দ্রুততম সময়ের মধ্যে বিচার কাজ শেষ করতে পারেন, সে লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনী শতভাগ সহযোগিতা প্রদান করবে।

উল্লেখ্য, গত শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে মায়ের আইফোন নিয়ে বাসা থেকে বের হওয়ার ২২ ঘণ্টা পর কুমিল্লা বিশ্ববিদ্যালয় সংলগ্ন লালমাই পাহাড়ের জঙ্গল থেকে বর্ডার গার্ড পাবলিক স্কুলের শিক্ষার্থী অপ্রতিমের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। নিহত অপ্রতিমের মা ড. নাহিদা বেগম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক।

Related Posts

বাংলাদেশ

প্রবাসী স্বামীর টাকায় পড়াশোনা, সরকারি চাকরি পেয়েই দিলেন তালাক

September 20, 2026
বাংলাদেশ

ড্রেনে ককটেলসদৃশ বস্তু, উদ্ধারের পর ভেতরে মিলল বালু

September 20, 2026
এনসিপি

প্রবাসী চাচাতো ভাইয়ের স্ত্রীকে নিয়ে পালালেন এনসিপি নেতা

September 20, 2026

সপ্তাহের সেরা

  • গোলাম আজম নয় ঢাবিতে জুতা হামলার শিকার হন জিয়াউর রহমান

    0 shares
    Share 0 Tweet 0
  • চার যুগ পর দখলমুক্ত ঢাবির ফজলুল হক মুসলিম হলের ১০১ নম্বর কক্ষ

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে হচ্ছেন, এগিয়ে যিনি

    0 shares
    Share 0 Tweet 0
  • উর্দু একমাত্র রাষ্ট্রভাষা নয়, বাংলা ছিল প্রাদেশিক ভাষার তালিকায়

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

বিশ্বজয়ী হাফেজদের উপহার দেওয়া ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী

September 20, 2026

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ সন্দেহে রিকশাচালককে ধরে পুলিশে দিল জবি ছাত্রদল

September 20, 2026

প্রবাসী স্বামীর টাকায় পড়াশোনা, সরকারি চাকরি পেয়েই দিলেন তালাক

September 20, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version