Monday, September 21, 2026
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
Home রাজনীতি জামায়াত

জ্বালানি তেলের দাম ২০ টাকা বাড়ানোর কারণে জনদুর্ভোগ বহুগুণ বাড়বে: জামায়াত

September 21, 2026
A A
ঢাকা মহানগর দক্ষিণে জামায়াতের ছয় প্রার্থীর মনোনয়ন বৈধ

জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত থেকে সরকারকে সরে আসার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, একলাফে জ্বালানি তেলের দাম বাড়ানোর ফলে সাধারণ মানুষের ওপর বাড়তি অর্থনৈতিক চাপ তৈরি হবে এবং জনদুর্ভোগ আরও বাড়বে।

সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এ আহ্বান জানান।

বিবৃতিতে তিনি বলেন, সরকার দফায় দফায় জ্বালানি তেলের দাম বাড়িয়ে সাধারণ মানুষের ব্যয়ের বোঝা বাড়াচ্ছে। এরই মধ্যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির মানুষ চাপে রয়েছেন। আয় ও ব্যয়ের ভারসাম্য নষ্ট হয়ে অনেক পরিবার সংসারের ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছে। এমন পরিস্থিতিতে লিটারপ্রতি ২০ টাকা করে জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত জনজীবনে নতুন সংকট তৈরি করবে।

মিয়া গোলাম পরওয়ার বলেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাব শুধু যানবাহন ব্যবহারকারীদের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। পরিবহন ও উৎপাদন ব্যবস্থার গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে জ্বালানির দাম বাড়লে কৃষি উৎপাদন, পণ্য পরিবহন, শিল্পকারখানার উৎপাদন ব্যয় এবং ব্যবসা-বাণিজ্যের খরচও বাড়বে। এর প্রভাবে নিত্যপ্রয়োজনীয়সহ বিভিন্ন পণ্যের দাম আরও বাড়তে পারে। শেষ পর্যন্ত এর আর্থিক চাপ সাধারণ ভোক্তাদেরই বহন করতে হবে।

তিনি বলেন, জনগণের ক্রয়ক্ষমতা, নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির আয় এবং দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় নিয়েই সরকারের সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল। আন্তর্জাতিক বাজারের অস্থিরতার প্রভাব সরাসরি জনগণের ওপর চাপিয়ে দেওয়া জনকল্যাণমূলক নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলেও মন্তব্য করেন তিনি।

আরওপড়ুন

সংখ্যাগরিষ্ঠতার জোরে গণবিরোধী সিদ্ধান্ত নিচ্ছে সরকার: গোলাম পরওয়ার

লঘুচাপে সাগর উত্তাল, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা

জামায়াতের এই নেতা আরও বলেন, জ্বালানি তেলের দাম বাড়ানোর আগে বিকল্প ব্যবস্থা গ্রহণ, সরকারি ব্যয় কমানো, অপচয় ও অনিয়ম বন্ধ, জ্বালানি ব্যবস্থাপনায় দক্ষতা বাড়ানো এবং অপ্রয়োজনীয় ব্যয় কমানোর উদ্যোগ নেওয়া প্রয়োজন। একই সঙ্গে বাজারে পণ্যের দাম নিয়ন্ত্রণে কঠোর নজরদারি এবং মধ্যস্বত্বভোগীদের অনিয়ম বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, শুধু জ্বালানির দাম বাড়িয়ে সরকারি সংস্থাগুলোর আর্থিক চাপ সামাল দেওয়ার চেষ্টা করা হলে এর দীর্ঘমেয়াদি প্রভাব পড়বে সাধারণ মানুষের জীবনযাত্রায়।

মিয়া গোলাম পরওয়ার বলেন, জনগণের দুর্ভোগ লাঘব করা সরকারের দায়িত্ব। তাই বারবার মূল্যবৃদ্ধির মাধ্যমে জনগণের ওপর অতিরিক্ত অর্থনৈতিক চাপ সৃষ্টি না করে জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হচ্ছে।

Related Posts

সংখ্যাগরিষ্ঠতার জোরে গণবিরোধী সিদ্ধান্ত নিচ্ছে সরকার: গোলাম পরওয়ার
জামায়াত

সংখ্যাগরিষ্ঠতার জোরে গণবিরোধী সিদ্ধান্ত নিচ্ছে সরকার: গোলাম পরওয়ার

September 21, 2026
লঘুচাপে সাগর উত্তাল, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা
বাংলাদেশ

লঘুচাপে সাগর উত্তাল, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা

September 21, 2026
আমাদের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা, ঘটনার সময় বাসায় ছিলাম না: গাজী নজরুল
বাংলাদেশ

আমাদের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা, ঘটনার সময় বাসায় ছিলাম না: গাজী নজরুল

September 21, 2026

সপ্তাহের সেরা

  • গোলাম আজম নয় ঢাবিতে জুতা হামলার শিকার হন জিয়াউর রহমান

    গোলাম আজম নয় ঢাবিতে জুতা হামলার শিকার হন জিয়াউর রহমান

    0 shares
    Share 0 Tweet 0
  • চার যুগ পর দখলমুক্ত ঢাবির ফজলুল হক মুসলিম হলের ১০১ নম্বর কক্ষ

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার

    0 shares
    Share 0 Tweet 0
  • ইসলামিক টিভি ফিরলেও আটকে দিগন্ত টিভি: আগে চায় শত কোটি টাকার ক্ষতিপূরণ

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

সংখ্যাগরিষ্ঠতার জোরে গণবিরোধী সিদ্ধান্ত নিচ্ছে সরকার: গোলাম পরওয়ার

সংখ্যাগরিষ্ঠতার জোরে গণবিরোধী সিদ্ধান্ত নিচ্ছে সরকার: গোলাম পরওয়ার

September 21, 2026
লঘুচাপে সাগর উত্তাল, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা

লঘুচাপে সাগর উত্তাল, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা

September 21, 2026
ঢাকা মহানগর দক্ষিণে জামায়াতের ছয় প্রার্থীর মনোনয়ন বৈধ

জ্বালানি তেলের দাম ২০ টাকা বাড়ানোর কারণে জনদুর্ভোগ বহুগুণ বাড়বে: জামায়াত

September 21, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০