Thursday, September 24, 2026
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
Home ফিচার

মালয়েশিয়ায় রোবোটিক্স প্রতিযোগিতায় চাঁদপুরের দুই শিক্ষার্থীর গোল্ড মেডেল জয়

September 24, 2026
A A
মালয়েশিয়ায় রোবোটিক্স প্রতিযোগিতায় চাঁদপুরের দুই শিক্ষার্থীর গোল্ড মেডেল জয়

চাঁদপুরের মতলব দক্ষিণের কেএফটি কলেজিয়েট স্কুলের দুই শিক্ষার্থী আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের নাম উজ্জ্বল করেছে। মালয়েশিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক রোবোটিক্স প্রতিযোগিতায় আইটি অ্যান্ড রোবোটিক্স ক্যাটাগরিতে প্রথম স্থান অর্জন করে স্বর্ণপদক জয় করেছে দশম শ্রেণির শিক্ষার্থী মো. সামিউ ইমাম স্পর্শ ও সানিয়া সাঈদ।

প্রতিযোগিতায় তারা ‘WALL-E’ নামক একটি প্রযুক্তিগত ও উদ্ভাবনী প্রকল্প নিয়ে অংশ নেয়। বিচারকদের সামনে নিজেদের প্রযুক্তিগত চিন্তা ও সৃজনশীলতার প্রকাশ ঘটিয়ে তারা সেরা হিসেবে নির্বাচিত হয় এবং মর্যাদাপূর্ণ এই সম্মাননা ছিনিয়ে আনে।

গত ১০ সেপ্টেম্বর থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত মালয়েশিয়ার পেটালিং জায়ায় এই আন্তর্জাতিক প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। বিভিন্ন দেশের শিক্ষার্থীদের সঙ্গে প্রতিযোগিতায় বাংলাদেশের মোট ২৩টি দল অংশ নেয়। তাদের মধ্যে তিনটি দল গোল্ড মেডেল অর্জন করতে সক্ষম হয়, যার একটি চাঁদপুর থেকে যাওয়া এই খুদে বিজ্ঞানীদের দল।

বুধবার (২৩ সেপ্টেম্বর) প্রতিযোগিতার সমাপনী দিনে আয়োজিত এক অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষণা করেন সেগি ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. শ্রী কুমার চক্রবর্তী। আন্তর্জাতিক মঞ্চে তাঁদের বিজয়ী হিসেবে নাম উচ্চারণের পর দূর মালয়েশিয়া থেকে মতলব দক্ষিণের ওই স্কুলে আনন্দের বন্যা বয়ে যায়।

শিক্ষার্থীদের এমন আন্তর্জাতিক সাফল্যে উচ্ছ্বসিত কেএফটি কলেজিয়েট স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় অভিভাবকেরা। স্কুলের প্রতিষ্ঠাতা ও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, এই অর্জন শুধু চাঁদপুরের নয়, বরং সমগ্র বাংলাদেশের জন্যই বিশাল এক গৌরব। দেশের তরুণ প্রজন্মের প্রযুক্তিভিত্তিক এই সম্ভাবনাকে ভবিষ্যতে আরও উৎসাহিত করার প্রতিশ্রুতি দেন তাঁরা।

Related Posts

বাংলাদেশ

যুবদল নেতার নেতৃত্বে ৪ ট্রাক মুরগির বিষ্ঠা লুট, গ্রেপ্তার ২

September 24, 2026
বাংলাদেশ

ইকবাল স্কলারশিপে পাকিস্তানে পড়তে গেলেন ৪২ বাংলাদেশি

September 24, 2026
বাংলাদেশ

আমার সন্তানকে ফার্মের মুরগির মতো বড় করতে চাইনি: অপ্রতিমের মা

September 24, 2026

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার

    0 shares
    Share 0 Tweet 0
  • কাঠগড়ায় কাঁদলেন গাজী নজরুলের স্ত্রী মাকছুদা

    0 shares
    Share 0 Tweet 0
  • মরিয়মের আত্মহত্যার নেপথ্যে মানসিক নিপীড়ন ও ব্যক্তিগত গোপনীয়তা হরণ!

    0 shares
    Share 0 Tweet 0
  • মসজিদের ভেতরে চেয়ার-টেবিল, সোফা বসিয়ে এমপির সভা: আলোচনা-সমালোচনার ঝড়

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

ছাত্রলীগ ক্যাডারদের ‘পথচারী’ সাজিয়ে সংবাদ প্রকাশের অভিযোগ ইত্তেফাকের বিরুদ্ধ

September 24, 2026

জামায়াতে ইসলামীকে লং মার্চ স্থগিতের অনুরোধ শেহবাজের

September 24, 2026

স্থানীয় সরকার নির্বাচন জানুয়ারিতে

September 24, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version