Friday, September 25, 2026
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
Home রাজনীতি আওয়ামী লীগ

শহীদ হাদি হত্যার আসামি ফয়সালের অবৈধ অর্থের সন্ধান পেয়েছে সিআইডি

September 24, 2026
A A
শহীদ হাদি হত্যার আসামি ফয়সালের অবৈধ অর্থের সন্ধান পেয়েছে সিআইডি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যা মামলার প্রধান আসামি, কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের কর্মী ফয়সাল ওরফে রাহুল ওরফে দাউদ, তাঁর স্ত্রী শাহেদা পারভিন সামিয়া এবং কয়েকজন অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে অর্থপাচারের মামলা করেছে সিআইডি। ঢাকার আদাবর থানায় সিআইডির আর্থিক অপরাধ ইউনিট মামলাটি দায়ের করে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সিআইডির আর্থিক অপরাধ বিভাগের বিশেষ পুলিশ সুপার (এসএসপি) মোহাম্মদ মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। ফয়সালের অবৈধ অর্থের উৎস অনুসন্ধান করতে গিয়ে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে তাঁর অবৈধ বিনিয়োগের তথ্য পায় সিআইডি। এ ঘটনার প্রেক্ষাপটে ফয়সাল ও তাঁর স্ত্রীর নামে থাকা মোট ৫৩টি ব্যাংক হিসাব ইতোমধ্যেই জব্দ করা হয়েছে।

তদন্তে দেখা যায়, ফয়সাল তাঁর নিজ ও স্ত্রীর নামে থাকা ব্যাংক হিসাব এবং স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাধ্যমে অর্থের প্রকৃত উৎস গোপন করেছেন। ২০২৫ সালের নভেম্বরে তিনি স্ত্রীর নামে ৬৫ লাখ টাকার এফডিআর করেন। এ ছাড়া ফয়সালের একটি নির্দিষ্ট ব্যাংক হিসাবে খোলার দুই মাসের মধ্যেই ৩ কোটি ৫২ লাখ টাকার অস্বাভাবিক লেনদেন ধরা পড়ে, যার ঘোষিত ব্যবসায়িক আয়ের সঙ্গে কোনো মিল নেই।

ফয়সালের বিরুদ্ধে ঠিকাদারি ব্যবসার আড়ালে সরকারি কাজের জাল দরপত্র তৈরি করে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়ার প্রমাণ পেয়েছে সিআইডি। ‘অ্যাপল সফট আইটি’ ও ‘পিনাকল সলিউশন ইন্টারন্যাশনাল’ নামের প্রতিষ্ঠানের মাধ্যমে যৌথভাবে কাজ পাইয়ে দেওয়ার কথা বলে তিনি বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে ৫৭ লাখ ২৫ হাজার টাকাসহ বিপুল অংকের অর্থ সংগ্রহ করেন।

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের পর পরিচিতি পাওয়া ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদিকে ২০২৫ সালের ১২ ডিসেম্বর পুরানা পল্টনে গুলি করা হয়। পরবর্তীতে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। হাদি হত্যা মামলার পর থেকেই পলাতক থাকা ফয়সাল বর্তমানে ভারতে পুলিশ হেফাজতে রয়েছেন বলে জানা গেছে।

Related Posts

বাংলাদেশ

রাজনীতি নিষিদ্ধ নর্থ সাউথে ছাত্রদলের কমিটি: ক্যাম্পাসে উত্তেজনা ও চরম ক্ষোভ

September 25, 2026
বাংলাদেশ

জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ে ‘লিগ্যাল অফিসার’ হলেন জাইমা

September 24, 2026
আওয়ামী লীগ

ব্যাংক লুটের টাকায় দুবাইয়ে সাবেক আওয়ামী এমপি ইকবালের ৭টি বিলাসবহুল ভিলা

September 24, 2026

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার

    0 shares
    Share 0 Tweet 0
  • কাঠগড়ায় কাঁদলেন গাজী নজরুলের স্ত্রী মাকছুদা

    0 shares
    Share 0 Tweet 0
  • মরিয়মের আত্মহত্যার নেপথ্যে মানসিক নিপীড়ন ও ব্যক্তিগত গোপনীয়তা হরণ!

    0 shares
    Share 0 Tweet 0
  • মহানবী (সা.)-কে নিয়ে অবমাননাকর মন্তব্যে সৌদি আরবে শ্রীলঙ্কান তরুণের মৃত্যুদণ্ড

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

প্রাইমারিতে ভেরিফিকেশনে ছাত্রদল এবং বিএনপি পরিবার ছাড়া সবাইকে গণহারে বাদ দেওয়ার অভিযোগ!

September 25, 2026

রাজনীতি নিষিদ্ধ নর্থ সাউথে ছাত্রদলের কমিটি: ক্যাম্পাসে উত্তেজনা ও চরম ক্ষোভ

September 25, 2026

ইরান যুদ্ধে মার্কিন নৌসেনাদের হতাশা, ৮ জনের আত্মহত্যার চেষ্টা

September 25, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version