Sunday, September 27, 2026
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
Home আন্তর্জাতিক

জাতিসংঘে কোরআনের আয়াত উদ্ধৃত করে শান্তির বার্তা দিলেন শাহবাজ ও এরদোয়ান

September 26, 2026
A A
জাতিসংঘে কোরআনের আয়াত উদ্ধৃত করে শান্তির বার্তা দিলেন শাহবাজ ও এরদোয়ান

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় পবিত্র কোরআনের আয়াত উদ্ধৃত করে বিশ্বশান্তি, ন্যায়বিচার ও মুসলিম উম্মাহর ঐক্যের আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শাহবাজ শরিফ ও তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোয়ান।

আন্তর্জাতিক কূটনীতির গুরুত্বপূর্ণ এই মঞ্চে তারা কোরআনের শিক্ষা তুলে ধরে চলমান যুদ্ধ ও মানবিক সংকট মোকাবিলায় সংঘাতের পরিবর্তে কূটনীতি ও শান্তির পথ বেছে নেওয়ার আহ্বান জানান।

ভাষণের শুরুতেই শাহবাজ শরিফ ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ পাঠ করেন এবং পবিত্র কোরআনের একটি আয়াত তিলাওয়াত করেন। পরে শান্তির গুরুত্ব তুলে ধরতে গিয়ে তিনি সুরা আনফালের ৬১ নম্বর আয়াতের অর্থ উদ্ধৃত করে বলেন, ‘শত্রু যদি শান্তির দিকে ঝুঁকে পড়ে, তবে তোমরাও শান্তির দিকে ঝুঁকে পড়।’

শাহবাজ শরিফ বলেন, বিশ্ব বর্তমানে নানা সংঘাত ও সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। তবে যুদ্ধের পরিবর্তে কূটনীতি ও শান্তির পথ বেছে নেওয়া আরও গুরুত্বপূর্ণ। বক্তব্যে তিনি গাজা পরিস্থিতি, ফিলিস্তিনের স্বাধীনতা, কাশ্মীর সংকট, ইসলামোফোবিয়া এবং আন্তর্জাতিক জলসীমার নিরাপত্তা নিয়ে পাকিস্তানের অবস্থান তুলে ধরেন।

অন্যদিকে জাতিসংঘ সাধারণ পরিষদে দেওয়া বক্তব্যে ধর্মীয় মূল্যবোধ ও মানবিক ন্যায়ের বিষয়টি তুলে ধরেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোয়ান।

গাজা পরিস্থিতি নিয়ে জাতিসংঘ ও আন্তর্জাতিক ব্যবস্থার সমালোচনা করে এরদোয়ান বলেন, সেখানে নারী, শিশু ও নিরীহ মানুষ নিহত হচ্ছেন। এ সময় তিনি পবিত্র কোরআনের সুরা আল-মায়িদাহর ৩২ নম্বর আয়াতের অংশবিশেষ উদ্ধৃত করেন।

আয়াতের অর্থ তুলে ধরে তিনি বলেন, অন্যায়ভাবে একজন মানুষকে হত্যা করা যেন সমগ্র মানবজাতিকে হত্যা করার শামিল, আর একটি প্রাণ রক্ষা করা যেন পুরো মানবজাতিকে রক্ষা করার সমতুল্য।

এরদোয়ান বলেন, কোরআনের এই শিক্ষা শুধু মুসলমানদের জন্য নয়, বরং সমগ্র মানবতার জন্য গুরুত্বপূর্ণ। তাঁর অভিযোগ, আন্তর্জাতিক সম্প্রদায় ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নিষ্ক্রিয়তার কারণে ফিলিস্তিনিদের দুর্ভোগ অব্যাহত রয়েছে।

Related Posts

আওয়ামী লীগ

আ.লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত বাংলাদেশ সরকার নেবে: যুক্তরাষ্ট্র

September 27, 2026
আন্তর্জাতিক

সংকট মোকাবিলায় বাংলাদেশের ‘ফুয়েল পাস’-এর আদলে পাকিস্তানে ‘ফুয়েল রিলিফ’

September 27, 2026
আন্তর্জাতিক

জাতিসংঘের কালো তালিকায় আরও ৬১ ইসরাইলি কোম্পানি

September 26, 2026

সপ্তাহের সেরা

  • তাদের পরিকল্পনা ফাঁস, মাঠে নেমেছে সরকারের ৪ বাহিনী

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • কাঠগড়ায় কাঁদলেন গাজী নজরুলের স্ত্রী মাকছুদা

    0 shares
    Share 0 Tweet 0
  • ইবিতে আপত্তিকর অবস্থায় শিক্ষার্থী যুগল আটক, বিয়ের উদ্যোগ বিশ্ববিদ্যালয়ের

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘দুঃস্বপ্নের রাত, জীবনে প্রথম জব পেয়েও ভেরিফিকেশনে বাদ পড়লাম’

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

আ.লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত বাংলাদেশ সরকার নেবে: যুক্তরাষ্ট্র

September 27, 2026

সংকট মোকাবিলায় বাংলাদেশের ‘ফুয়েল পাস’-এর আদলে পাকিস্তানে ‘ফুয়েল রিলিফ’

September 27, 2026

গুলিস্তানে ড্রেনে লুকিয়েও রক্ষা পেলেন না কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা

September 27, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version