বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম আন্তর্জাতিক

পুরো গাজা দখলে অভিযানে নেমেছে ইসরাইল, নিহত ৮১

- নিজস্ব প্রতিবেদক
আগস্ট ২১, ২০২৫
A A
পুরো গাজা দখলে অভিযানে নেমেছে ইসরাইল, নিহত ৮১
Share on FacebookShare on Twitter

দখলদার ইসরাইলি বাহিনী পুরো গাজা নিয়ন্ত্রণে নিতে নতুন অভিযান শুরু করেছে। আল জাজিরার খবরে জানানো হয়েছে, গাজা সিটির সবচেয়ে বড় নগরকেন্দ্র দখলের উদ্দেশ্যে পরিকল্পিত আক্রমণের প্রথম ধাপ শুরু হয়েছে। ভোর থেকে টানা হামলায় অনাহার ও বোমাবর্ষণে কমপক্ষে ৮১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

এর আগে ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছিল, গাজা সিটি দখলের পরিকল্পনা বাস্তবায়নে কয়েক সপ্তাহের মধ্যে ৬০ হাজার রিজার্ভ সেনা ডাকা হবে। সেই ঘোষণার পরই বড় ধরনের হামলা চালানো হলো। ইতোমধ্যে ইসরাইলি ট্যাঙ্ক গাজা সিটির কেন্দ্রের কাছাকাছি পৌঁছায় প্রায় ১০ লাখ ফিলিস্তিনি অবরুদ্ধ হয়ে পড়েছেন।

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক এ হামলা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। গাজায় দুর্ভিক্ষও ভয়াবহ আকার ধারণ করছে। বুধবার আরও তিনজন অনাহারে মারা যাওয়ায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৬৯ জনে, যাদের মধ্যে ১১২ জন শিশু।

দক্ষিণ গাজায় বাস্তুচ্যুতদের একটি তাঁবুতে ইসরাইলি বোমা হামলায় তিনজন নিহত হন। এছাড়া গুলিতে প্রাণ হারিয়েছেন ফিলিস্তিনের জাতীয় দলের সাবেক বাস্কেটবল খেলোয়াড় মোহাম্মদ শালান। একইদিনে ত্রাণ আনতে গিয়ে ইসরাইলি হামলায় ৩০ জনের বেশি মানুষ নিহত হন।

অবরোধ ও হামলার কারণে খাদ্য, জ্বালানি ও ওষুধ সরবরাহ বন্ধ হয়ে গাজা ভয়াবহ দুর্ভিক্ষে পড়েছে। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) জানিয়েছে, সাহায্য পৌঁছাতে বাধা দেওয়ায় গাজাজুড়ে শিশুদের মধ্যে অপুষ্টি দ্রুত বেড়ে চলেছে। ফিলিস্তিনি শরণার্থী সংস্থা ইউএনআরডব্লিউএ’র তথ্য অনুযায়ী, গাজা সিটির প্রতি তিন শিশুর মধ্যে একজন বর্তমানে অপুষ্টিতে ভুগছে।

সম্পর্কিত খবর

আন্তর্জাতিক

তুরস্কে শিশুদের অনলাইন সুরক্ষায় কঠোর আইন: বয়স যাচাই বাধ্যতামূলক

এপ্রিল ৩০, ২০২৬
আন্তর্জাতিক

ইরান ও তালেবান জয়ী হয়েছে কারণ তারা আমেরিকাকে নয়, আল্লাহকে ভয় পায়: ড. জাকির নায়েক

এপ্রিল ৩০, ২০২৬
আন্তর্জাতিক

লেবাননে বিরতিহীন যুদ্ধ চলবে: ইসরাইলি সেনাপ্রধান

এপ্রিল ৩০, ২০২৬

সপ্তাহের সেরা

  • সারা দেশে উচ্চ সতর্কতা জারি, নেপথ্যে যে কারণ

    0 shares
    Share 0 Tweet 0
  • ঢাবি শিক্ষার্থী মুনিরার ঝুলন্ত লাশ উদ্ধার, সহযোগী অধ্যাপক সুদীপ গ্রেফতার

    0 shares
    Share 0 Tweet 0
  • বাস ভাড়ার নতুন তালিকা প্রকাশ, কোন রুটে কত বাড়ল

    0 shares
    Share 0 Tweet 0
  • আজ এনসিপিতে যোগ দিচ্ছেন ইসহাক সরকার, পদ ছাড়ছেন আলাউদ্দীন মোহাম্মদ

    0 shares
    Share 0 Tweet 0
  • আবিদুলের অভিযোগের জবাব দিলেন সাদিক কায়েম

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

জুলাই সনদকে বিএনপি অন্তহীন প্রতারণার দলিলে পরিণত করেছে: সংসদে নাহিদ ইসলাম

এপ্রিল ৩০, ২০২৬

তুরস্কে শিশুদের অনলাইন সুরক্ষায় কঠোর আইন: বয়স যাচাই বাধ্যতামূলক

এপ্রিল ৩০, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান চলাকালীন দুই হত্যা মামলায় সাবেক মেয়র আইভীর জামিন

এপ্রিল ৩০, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version