Friday, October 16, 2026
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
Home বাংলাদেশ

বাঁশখালীতে রাতের আঁধারে বিএনপি নেতা পরিচয়ে মার্কেট দখলের অভিযোগ

September 29, 2026
A A
বাঁশখালীতে রাতের আঁধারে বিএনপি নেতা পরিচয়ে মার্কেট দখলের অভিযোগ

চট্টগ্রামের বাঁশখালীতে রাতের আঁধারে বিএনপি নেতা পরিচয়ে এক মুক্তিযোদ্ধা ও সাবেক ইউপি চেয়ারম্যানের মার্কেট জবরদখল এবং লুটপাটের অভিযোগ উঠেছে। উপজেলার পুঁইছড়ী ইউনিয়নের প্রেমবাজারে অবস্থিত মুক্তিযোদ্ধা সুলতানুল গণি চৌধুরীর মালিকানাধীন মার্কেটে এই ঘটনা ঘটে। এ ঘটনায় বিএনপি নেতা পরিচয়দানকারী গিয়াস উদ্দিনসহ ৬ জনের বিরুদ্ধে বাঁশখালী থানায় লিখিত মামলা দায়ের করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, সাবেক চেয়ারম্যান সুলতানুল গণি চৌধুরীর ওই মার্কেটটি দখলের জন্য দীর্ঘদিন ধরে চক্রান্ত করে আসছিলেন গিয়াস উদ্দিন। আদালতের নিষেধাজ্ঞা ও সতর্কতা উপেক্ষা করে গত বৃহস্পতিবার গভীর রাতে একদল সশস্ত্র লোক নিয়ে মার্কেটটি দখল করে নেন তিনি। পরে মার্কেটের আটটি দোকানের মালামাল লুট করে চত্বরে টিনের বেড়া দিয়ে ‘জায়গাটির মালিক মরহুম বশির আহমদের ওয়ারিশগণ’ লেখা একটি সাইনবোর্ড টাঙিয়ে দেওয়া হয়।

মার্কেটের কেয়ারটেকার ও মামলার বাদী মিজানুর রহমান কাজল অভিযোগ করেন, গিয়াস উদ্দিন দীর্ঘদিন ধরে মালিকের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় এই হামলা চালিয়ে মার্কেটের ভেতরের অফিস ভাঙচুর, গুরুত্বপূর্ণ দলিলপত্র চুরি এবং আটটি দোকান থেকে প্রায় ৫০ লাখ টাকার মালামাল লুট করা হয়।

তবে চাঁদাবাজি ও জোরপূর্বক দখলের অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত গিয়াস উদ্দিন দাবি করেন, মার্কেটটি গত ১৭ বছর ধরে সুলতানুল গণি অবৈধভাবে দখলে রেখেছিলেন এবং তারা জমিটির প্রকৃত মালিক। অন্যদিকে, জমিটি ১৯৮৯ সালে কেনা বলে জানান মালিক সুলতানুল গণি। বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হক জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে এবং তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Related Posts

জামায়াত

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করতে মাঠে ১১ দল

October 16, 2026
বাংলাদেশ

মোটরসাইকেলের সামনেও নম্বরপ্লেট বাধ্যতামূলক, সময়সীমা দিল বিআরটিএ

October 16, 2026
বাংলাদেশ

কুমিল্লা সীমান্তে মাদক উদ্ধারে গিয়ে ভারতীয়দের হাতে আটক বাংলাদেশের দুই পুলিশ সদস্য

October 16, 2026

সপ্তাহের সেরা

  • হানিট্র্যাপে ফেলেছিলেন মেজর জেনারেলসহ ৮ কর্মকর্তাকে: কে এই গুলশান আরা?

    0 shares
    Share 0 Tweet 0
  • নিজের স্ত্রীর জীবনের নিরাপত্তার আশঙ্কায় প্রকাশ্যে মির্জা আব্বাস-পুত্র

    0 shares
    Share 0 Tweet 0
  • তাজমিনের হাতেও ছিল আইফোন, কললিস্ট ধরে উঠে এল নতুন তথ্য

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমিনকে শোকজ

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

যুক্তরাষ্ট্রে ড. মুহাম্মদ ইউনূসের জন্য নিরাপত্তাকর্মী নিয়োগ দিল বাংলাদেশ সরকার

October 16, 2026

ঋণের চাপে বাংলাদেশ, নতুন পে-স্কেলে সংকট আরও বাড়ার আশঙ্কা

October 16, 2026

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করতে মাঠে ১১ দল

October 16, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version