Wednesday, September 30, 2026
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
Home রাজনীতি অন্যান্য

‘সর্বহারা’ (লাল সন্ত্রাস) পরিচয়ে রাবির ৫ শিক্ষককে হত্যার হুমকি, চাঁদা দাবি

September 30, 2026
A A
‘সর্বহারা’ (লাল সন্ত্রাস) পরিচয়ে রাবির ৫ শিক্ষককে হত্যার হুমকি, চাঁদা দাবি

লাল সন্ত্রাসী হিসেবে পরিচিত নিষিদ্ধ ঘোষিত ‘সর্বহারা’ দলের সদস্য পরিচয়ে মুঠোফোনে চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকি পাওয়ার অভিযোগ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অন্তত পাঁচজন শিক্ষক। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

হুমকির শিকার শিক্ষকেরা হলেন—ইংরেজি বিভাগের আবদুল্লাহ আল মামুন, গণিত বিভাগের গৌড় চন্দ্র পাল, সমাজকর্ম বিভাগের জান্নাতুল ফেরদৌস এবং থিয়েটার বিভাগের দুই শিক্ষক শাহরিয়ার হোসেন ও কৌশিক সরকার।

ভুক্তভোগী শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, থিয়েটার বিভাগের শিক্ষক শাহরিয়ার হোসেনের কাছে সরাসরি সর্বহারা দলের সদস্য পরিচয়ে ফোন করে মোটা অঙ্কের চাঁদা দাবি করা হয়। এ সময় ফোনে দাবি করা হয়, সর্বহারা পার্টির কারাবন্দী সহযোগীদের জামিন ও আইনি প্রক্রিয়ার খরচের জন্যই এই অর্থের প্রয়োজন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ এই চরমপন্থী গোষ্ঠীর পরিচয়ে চাঁদা দাবি ও হুমকিদানের ঘটনা নতুন নয়। এর আগেও ২০১৯ সালে ‘সর্বহারা’ ও ‘সর্বহারা কমান্ডার মহিউদ্দিন’ পরিচয়ে বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষককে একইভাবে মুঠোফোনে প্রাণনাশের হুমকি দিয়ে চাঁদা দাবি করা হয়েছিল। অব্যাহত এমন হুমকিতে ক্যাম্পাসে শিক্ষকদের নিরাপত্তা নিশ্চিতকরণ ও ঘটনার নেপথ্যে জড়িতদের শনাক্তে আইনি পদক্ষেপের দাবি উঠেছে।

Related Posts

বাংলাদেশ

বিএনপির মিছিলে স্লোগান—‘যুবলীগের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন; ছাত্রলীগের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’

September 30, 2026
বাংলাদেশ

চাঁদাবাজি ও সন্ত্রাস প্রতিরোধে সরকার ব্যর্থ: চরমোনাই পীর

September 29, 2026
জামায়াত

বিরোধীদলীয় নেতার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

September 29, 2026

সপ্তাহের সেরা

  • তাদের পরিকল্পনা ফাঁস, মাঠে নেমেছে সরকারের ৪ বাহিনী

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ‘মূল পরিকল্পনাকারী’ গ্রেপ্তার

    0 shares
    Share 0 Tweet 0
  • বিএনপি নেতাদের ছত্রছায়া মসজিদের ইট আত্মসাতের অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • মিজানুরকে জামাতা দাবি ‘ভিত্তিহীন’, সংবাদ প্রকাশের প্রতিবাদ এমপি আব্দুল গফুরের

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

‘সর্বহারা’ (লাল সন্ত্রাস) পরিচয়ে রাবির ৫ শিক্ষককে হত্যার হুমকি, চাঁদা দাবি

September 30, 2026

বিএনপির মিছিলে স্লোগান—‘যুবলীগের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন; ছাত্রলীগের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’

September 30, 2026

নারায়ণগঞ্জে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সঙ্গে যুবদলের ধাওয়া-পাল্টা ধাওয়া, ফাঁকা গুলি

September 29, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version