Friday, October 16, 2026
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
Home বাংলাদেশ

যুবদল নেতাকে স্কুলের কক্ষে আটকে রাখলো শিক্ষার্থীরা, পরে ৩ মাসের জেল

ছাত্রকে কান ধরিয়ে ওঠবস

October 1, 2026
A A
যুবদল নেতাকে স্কুলের কক্ষে আটকে রাখলো শিক্ষার্থীরা, পরে ৩ মাসের জেল

বরিশালের গৌরনদীতে স্কুলের শিক্ষার্থীদের হয়রানি, দশম শ্রেণির এক ছাত্রকে মারধর এবং মাঠে সবার সামনে কান ধরিয়ে ওঠবস করানোর অপরাধে জেলা যুবদলের সাবেক সদস্য লিপন শরীফকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধাবার (৩০ সেপ্টেম্বর) সকালে উপজেলার নাঠৈ রিজিয়া মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের তীব্র আন্দোলনের মুখে এ দণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত লিপন শরীফ নাঠৈ গ্রামের বাদশা শরীফের ছেলে।

বিদ্যালয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে নাঠৈ রিজিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর বিভিন্নভাবে মানসিক নির্যাতন ও হয়রানি চালিয়ে আসছিলেন লিপন শরীফ। এর ধারাবাহিকতায় গত মঙ্গলবার টিফিনের সময় তিনি অন্যায়ভাবে দশম শ্রেণির এক শিক্ষার্থীকে মারধর করেন এবং মাঠের মাঝে কান ধরিয়ে ওঠবস করান। শিক্ষকেরা এর প্রতিবাদ জানালে তিনি গালাগালি ও ভয়ভীতি প্রদর্শন করেন।

পরদিন বুধবার সকাল সাড়ে ১০টার দিকে অভিযুক্ত যুবদল নেতার বিচারের দাবিতে ক্ষুব্ধ শিক্ষক-শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করেন। এতে চরম ক্ষিপ্ত হয়ে লিপন শরীফ লাঠিসোটা নিয়ে স্কুলে হামলার চেষ্টা চালালে সাধারণ শিক্ষার্থীরা একজোট হয়ে তাকে অবরুদ্ধ করে একটি কক্ষে আটকে রাখেন। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছালে উত্তাল পরিবেশের সৃষ্টি হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান ঘটনাটি আমলে নেন। আসামির উপস্থিতিতে আদালত বসানো হলে তিনি প্রকাশ্যে নিজের অপরাধ স্বীকার করেন। পরবর্তীতে গৌরনদী মডেল থানা-পুলিশের হস্তক্ষেপে ভ্রাম্যমাণ আদালত তাঁকে তিন মাসের সাজা প্রদান করে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠায়।

Related Posts

জামায়াত

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করতে মাঠে ১১ দল

October 16, 2026
বাংলাদেশ

মোটরসাইকেলের সামনেও নম্বরপ্লেট বাধ্যতামূলক, সময়সীমা দিল বিআরটিএ

October 16, 2026
বাংলাদেশ

কুমিল্লা সীমান্তে মাদক উদ্ধারে গিয়ে ভারতীয়দের হাতে আটক বাংলাদেশের দুই পুলিশ সদস্য

October 16, 2026

সপ্তাহের সেরা

  • হানিট্র্যাপে ফেলেছিলেন মেজর জেনারেলসহ ৮ কর্মকর্তাকে: কে এই গুলশান আরা?

    0 shares
    Share 0 Tweet 0
  • নিজের স্ত্রীর জীবনের নিরাপত্তার আশঙ্কায় প্রকাশ্যে মির্জা আব্বাস-পুত্র

    0 shares
    Share 0 Tweet 0
  • তাজমিনের হাতেও ছিল আইফোন, কললিস্ট ধরে উঠে এল নতুন তথ্য

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমিনকে শোকজ

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

যুক্তরাষ্ট্রে ড. মুহাম্মদ ইউনূসের জন্য নিরাপত্তাকর্মী নিয়োগ দিল বাংলাদেশ সরকার

October 16, 2026

ঋণের চাপে বাংলাদেশ, নতুন পে-স্কেলে সংকট আরও বাড়ার আশঙ্কা

October 16, 2026

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করতে মাঠে ১১ দল

October 16, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version