Thursday, October 22, 2026
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
Home রাজনীতি বিএনপি

শ্রীপুরে কলেজছাত্রী অপহরণ, ছাত্রদল নেতা বহিষ্কার

October 1, 2026
A A
শ্রীপুরে কলেজছাত্রী অপহরণ, ছাত্রদল নেতা বহিষ্কার

গাজীপুরের শ্রীপুরে এক কলেজছাত্রীকে জোরপূর্বক প্রাইভেটকারে তুলে নিয়ে অপহরণের অভিযোগে পিয়ার আলী বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. রিজভী (২৪)-এর বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। অপহরণে মদদ দেওয়ার অভিযোগে ছাত্রদল নেতা রিজভীসহ তাঁর বাবা মনির হোসেন ও মা নিলুফা আক্তারের বিরুদ্ধেও থানায় লিখিত অভিযোগ জমা দিয়েছে ভুক্তভোগীর পরিবার। ঘটনার পরপরই দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে রিজভীকে সংগঠনের পদ থেকে স্থায়ী বহিষ্কার করেছে গাজীপুর জেলা ছাত্রদল।

স্বজনদের অভিযোগ, কলেজের যাওয়া-আসার পথে দীর্ঘদিন ধরে ওই ছাত্রীকে উত্ত্যক্ত করে আসছিলেন রিজভী। বিষয়টি তাঁর পরিবারকে জানানো হলে তাঁরা ছেলেকে শাসন না করে উল্টো ওই ছাত্রীকে বিয়ের প্রস্তাব দেন। তবে পরিবার সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে। এর জের ধরে গত সোমবার সকালে পিয়ার আলী বিশ্ববিদ্যালয় কলেজের দ্বিতীয় বর্ষের ওই ছাত্রী বাড়ির পাশের একটি দোকানে কেনাকাটা করতে গেলে রিজভী ও তাঁর সহযোগীরা তাঁকে জোর করে গাড়িতে তুলে চম্পট দেয়।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে এবং থানায় লিখিত অভিযোগ জমা হওয়ার পরপরই নড়েচড়ে বসে গাজীপুর জেলা ছাত্রদল। সংগঠনটির দপ্তর সম্পাদক সরকার মো. রাকিব হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে রিজভীকে পিয়ার আলী বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক পদ থেকে বহিষ্কার করা হয়। গাজীপুর জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সোহাগ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকা ও শৃঙ্খলাভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে রিজভীর বিরুদ্ধে এই সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরওপড়ুন

চাঁদাবাজির মামলায় আদাবর থানা ছাত্রদলের আহ্বায়ক নয়ন গ্রেপ্তার

পদত্যাগের আগে প্রধানমন্ত্রীর সঙ্গে কী আলোচনা হয়েছিল, জানালেন ইশরাক

ভুক্তভোগী ছাত্রীকে উদ্ধার ও অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে। মাওনা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) শাহিনুর ইসলাম জানান, স্বজনদের দেওয়া তথ্যের ভিত্তিতে সম্ভাব্য একাধিক স্থানে অভিযান চালানো হয়েছে। দ্রুতই মেয়েটিকে উদ্ধার করে অভিযুক্তদের আইনের আওতায় আনা হবে। অন্যদিকে, অভিযোগের বিষয়ে জানতে রিজভীর মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর ফোন বন্ধ পাওয়া গেছে।

Related Posts

চাঁদাবাজির মামলায় আদাবর থানা ছাত্রদলের আহ্বায়ক নয়ন গ্রেপ্তার
বাংলাদেশ

চাঁদাবাজির মামলায় আদাবর থানা ছাত্রদলের আহ্বায়ক নয়ন গ্রেপ্তার

October 22, 2026
পদত্যাগের আগে প্রধানমন্ত্রীর সঙ্গে কী আলোচনা হয়েছিল, জানালেন ইশরাক
বাংলাদেশ

পদত্যাগের আগে প্রধানমন্ত্রীর সঙ্গে কী আলোচনা হয়েছিল, জানালেন ইশরাক

October 22, 2026
মাদক সেবনের ভিডিও ভাইরাল, ছাত্রদল নেতা স্বাধীন বহিষ্কার
বিএনপি

মাদক সেবনের ভিডিও ভাইরাল, ছাত্রদল নেতা স্বাধীন বহিষ্কার

October 22, 2026

সপ্তাহের সেরা

  • ২৫ লাখ টাকার বাণিজ্য ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সচিবালয়ে রাত কাটানোর নাটক

    ২৫ লাখ টাকার বাণিজ্য ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সচিবালয়ে রাত কাটানোর নাটক

    0 shares
    Share 0 Tweet 0
  • নিজের স্ত্রীর জীবনের নিরাপত্তার আশঙ্কায় প্রকাশ্যে মির্জা আব্বাস-পুত্র

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • শুধুই কি চুমু নাকি ব্যভিচার? মক্কায় দুই বাংলাদেশির ফাঁসি নিয়ে সামাজিক মাধ্যমের বিভ্রান্তি উন্মোচন

    0 shares
    Share 0 Tweet 0
  • হানিট্র্যাপে ফেলেছিলেন মেজর জেনারেলসহ ৮ কর্মকর্তাকে: কে এই গুলশান আরা?

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

স্বায়ত্তশাসন হারিয়ে অধিদপ্তরে রূপান্তর হচ্ছে ইসলামিক ফাউন্ডেশন

স্বায়ত্তশাসন হারিয়ে অধিদপ্তরে রূপান্তর হচ্ছে ইসলামিক ফাউন্ডেশন

October 22, 2026
‘সমমনা ইসলামী দল’ নামে জোট গঠনের সিদ্ধান্ত কওমিভিত্তিক ৭ দলের

‘সমমনা ইসলামী দল’ নামে জোট গঠনের সিদ্ধান্ত কওমিভিত্তিক ৭ দলের

October 22, 2026
চাঁদাবাজির মামলায় আদাবর থানা ছাত্রদলের আহ্বায়ক নয়ন গ্রেপ্তার

চাঁদাবাজির মামলায় আদাবর থানা ছাত্রদলের আহ্বায়ক নয়ন গ্রেপ্তার

October 22, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০