Friday, October 2, 2026
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
Home প্রধান সংবাদ

আবারও জনপ্রশাসন মন্ত্রনালয়ের কাজের ব্যাখ্যা দিলেন স্বরাস্ট্রমন্ত্রী

রাজনৈতিক পরিচয়ের কারণে চাকরির পরীক্ষায় বৈষম্য করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

October 1, 2026
A A
আবারও জনপ্রশাসন মন্ত্রনালয়ের কাজের ব্যাখ্যা দিলেন স্বরাস্ট্রমন্ত্রী

৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষায় ক্যাডার সুপারিশপ্রাপ্তদের গেজেট থেকে বাদ পড়া এবং সোশ্যাল মিডিয়ায় তৈরি হওয়া বিতর্ক নিয়ে মুখ খুলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, রাজনৈতিক পরিচয়ের কারণে সরকারি চাকরি বা অন্য কোনো ক্ষেত্রে কারও প্রতি কোনো প্রকার বৈষম্য করা হবে না। নিয়োগ প্রক্রিয়ায় পুলিশ ভেরিফিকেশন একটি সংবিধিবদ্ধ ও নিয়মিত বাধ্যতামূলক কাজ, তাই প্রার্থী ও দেশবাসীকে ধৈর্য ধরার আহ্বান জানান তিনি।

বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত এক জরুরি প্রেস ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বাদ পড়া প্রার্থীদের সংখ্যার সঠিক ব্যাখ্যা তুলে ধরেন। তিনি জানান, পিএসসি থেকে মূলত ৬৬৫ জনের সুপারিশ এসেছিল। এর মধ্যে ৩ জন প্রয়োজনীয় সনদ জমা দিতে না পারায় এবং ৮ জন বাধ্যতামূলক মেডিকেল টেস্টে অনুপস্থিত থাকায় প্রাথমিক তালিকা থেকে বাদ পড়েন। ফলে প্রজ্ঞাপনের আওতায় থাকা প্রকৃত প্রার্থীর সংখ্যা ছিল ৬৫৭ জন, যার মধ্যে ৬১১ জনের প্রথম ধাপে প্রজ্ঞাপন জারি হয়েছে।

অবশিষ্ট ৪৬ জন প্রার্থীর গেজেট না হওয়া প্রসঙ্গে মন্ত্রী বলেন, এটি চূড়ান্ত বাদ পড়া নয়। সোশ্যাল মিডিয়ায় ফেক পোস্ট ও ক্ষোভ প্রকাশকারীদের উদ্দেশ্যে তিনি জানান, অনেকেই আগাম ধারণা করে উত্তেজনা ছড়াচ্ছেন। যেমন—জনৈক প্রার্থী ফেসবুকে হতাশাজনক স্ট্যাটাস দিয়েছেন, যিনি অতীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি হলের নিষিদ্ধ সংগঠনের পদধারী নেতা ছিলেন। তিনি ভুলবশত নিজেকে স্থায়ীভাবে বঞ্চিত ভেবে নিয়েছেন। ভেরিফিকেশনে গুরুতর অপরাধের প্রমাণ বা সাজা না থাকলে রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে কাউকে বাদ দেওয়া হবে না।

এনসিপির মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর ভেরিফিকেশন-বিরোধী পোস্টের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ভেরিফিকেশন একটি আইনি ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থা, যা সরকারি চাকরির ভাবমূর্তি রক্ষায় প্রয়োজন। আগামী সোমবার প্রজ্ঞাপন জারির আরেকটি নির্ধারিত দিন রয়েছে। ছুটির দিন শনিবারেও জনপ্রশাসন মন্ত্রণালয় ও ক্যাবিনেট সচিবালয় বাকি ৪৬ জনের ভেরিফিকেশন ও নথি যাচাইয়ের কাজ সম্পন্ন করবেন। ভিত্তিহীন তথ্য ছড়িয়ে অস্থিতিশীলতা সৃষ্টি না করতে সংশ্লিষ্টদের সতর্ক করেন তিনি।

Related Posts

বিএনপি

ধর্ষণ মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত বিএনপির সাবেক নেতা জামিনে মুক্ত: ফুলের মালায় বরণ

October 2, 2026
বাংলাদেশ

ফেনীতে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে ছাত্রদল কর্মীর কবজি বিচ্ছিন্ন

October 2, 2026
বাংলাদেশ

বাংলামোটরে যুবককে রক্তাক্ত, গুলি ছুড়লেন যুবদলের বহিষ্কৃত নেতা

October 2, 2026

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ‘মূল পরিকল্পনাকারী’ গ্রেপ্তার

    0 shares
    Share 0 Tweet 0
  • মিরপুরের শীর্ষ সন্ত্রাসী মামুনের মূল পৃষ্টপোষক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক!

    0 shares
    Share 0 Tweet 0
  • বিএনপি নেতাদের ছত্রছায়া মসজিদের ইট আত্মসাতের অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • তাদের পরিকল্পনা ফাঁস, মাঠে নেমেছে সরকারের ৪ বাহিনী

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

ধর্ষণ মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত বিএনপির সাবেক নেতা জামিনে মুক্ত: ফুলের মালায় বরণ

October 2, 2026

ফেনীতে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে ছাত্রদল কর্মীর কবজি বিচ্ছিন্ন

October 2, 2026

বাংলামোটরে যুবককে রক্তাক্ত, গুলি ছুড়লেন যুবদলের বহিষ্কৃত নেতা

October 2, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version