Friday, October 2, 2026
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
Home রাজনীতি আওয়ামী লীগ

বিএনপি-কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের গোপন বৈঠকে ডিবির হানা

October 1, 2026
A A
বিএনপি-কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের গোপন বৈঠকে ডিবির হানা

নারায়ণগঞ্জের ফতুল্লায় ধলেশ্বরী নদী থেকে অবৈধভাবে মাটি কাটার প্রতিবাদ করায় এনসিপির এক নেতাকে মারধর ও পরবর্তী বিক্ষোভের মুখে মাটি কাটা বন্ধ করে দেয় পুলিশ। এরপর বন্ধ থাকা মাটি কাটার রফা করতে এবং নদী থেকে অবৈধ ড্রেজিং চালুর উদ্দেশ্যে স্থানীয় বিএনপি ও ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের বিতর্কিত নেতাদের মধ্যে এক গোপন আঁতাত ও বৈঠকের ঘটনা ঘটেছে।

বুধবার দুপুরে ফতুল্লার বক্তাবলী ইউনিয়নের সিপাইপাড়া এলাকায় ৩ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম সম্পাদক কাদির সিবিআইয়ের বাসভবনে এ গোপন বৈঠকের আয়োজন করা হয়। এককভাবে নদীর মাটি কাটা সম্ভব না হওয়ায় এতে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের পাশাপাশি বৈষম্যবিরোধী হত্যা মামলার আসামি আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের একঝাঁক নেতা উপস্থিত হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৈঠকে বক্তাবলী ইউনিয়ন আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ছামেদ আলী, ৬ নম্বর ওয়ার্ড সাধারণ সম্পাদক হাসান আলী, ১ নম্বর ওয়ার্ড কৃষক লীগের সহসভাপতি মান্নেক খান ও যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন মেসিসহ অন্তত ১৪-১৫ জন চিহ্নিত নেতা উপস্থিত ছিলেন। এ ছাড়া বৈঠকে বক্তাবলী ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল প্রধানেরও যোগ দেওয়ার কথা ছিল।

বৈঠক চলাকালীন গোপন তথ্যের ভিত্তিতে নারায়ণগঞ্জের জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল অভিযান চালায়। তবে ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে ছামেদ আলী কৌশলে সামনের সারিতে নারীদের ঢাল হিসেবে দাঁড় করিয়ে দেন এবং পেছনের পথ দিয়ে সহযোগীদের নিয়ে সটকে পড়েন। ডিবি পুলিশের সূত্র জানায়, আসামিদের তাৎক্ষণিকভাবে চিনতে না পারায় সুযোগ বুঝে তারা পালিয়ে যায়।

এদিকে নিষিদ্ধ ও চিহ্নিত আওয়ামী নেতাদের সঙ্গে গোপন বৈঠকের অভিযোগ অস্বীকার করেছেন বক্তাবলী ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল প্রধান। তিনি দাবি করেন, “আওয়ামী লীগ নেতার বাড়িতে তাঁর বৈঠকের বিষয়টি অসত্য এবং কাদির সিবিআই যে ছাত্রলীগের পদধারী ছিলেন, তা-ও তাঁর জানা নেই।”

Related Posts

বিএনপি

ধর্ষণ মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত বিএনপির সাবেক নেতা জামিনে মুক্ত: ফুলের মালায় বরণ

October 2, 2026
বাংলাদেশ

ফেনীতে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে ছাত্রদল কর্মীর কবজি বিচ্ছিন্ন

October 2, 2026
বাংলাদেশ

বাংলামোটরে যুবককে রক্তাক্ত, গুলি ছুড়লেন যুবদলের বহিষ্কৃত নেতা

October 2, 2026

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ‘মূল পরিকল্পনাকারী’ গ্রেপ্তার

    0 shares
    Share 0 Tweet 0
  • মিরপুরের শীর্ষ সন্ত্রাসী মামুনের মূল পৃষ্টপোষক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক!

    0 shares
    Share 0 Tweet 0
  • বিএনপি নেতাদের ছত্রছায়া মসজিদের ইট আত্মসাতের অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • তাদের পরিকল্পনা ফাঁস, মাঠে নেমেছে সরকারের ৪ বাহিনী

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

ধর্ষণ মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত বিএনপির সাবেক নেতা জামিনে মুক্ত: ফুলের মালায় বরণ

October 2, 2026

ফেনীতে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে ছাত্রদল কর্মীর কবজি বিচ্ছিন্ন

October 2, 2026

বাংলামোটরে যুবককে রক্তাক্ত, গুলি ছুড়লেন যুবদলের বহিষ্কৃত নেতা

October 2, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version