Friday, October 16, 2026
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
Home বাংলাদেশ

জামিনে বেরিয়েই বাদীকে হত্যার হুমকি, ধর্ষণ মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত সাবেক বিএনপি নেতার

October 2, 2026
A A
জামিনে বেরিয়েই বাদীকে হত্যার হুমকি, ধর্ষণ মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত সাবেক বিএনপি নেতার

নাটোরের গুরুদাসপুরে স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণের দায়ে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি সাবেক বিএনপি নেতা ও প্রধান শিক্ষক ফিরোজুল ইসলাম (৪৮) উচ্চ আদালত থেকে জামিনে মুক্ত হয়েই ভুক্তভোগীর পরিবারকে প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দিয়েছেন। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাতে রাজশাহী কারাগার থেকে মুক্তির পর এলাকায় বিশাল গাড়িবহর ও শত শত সমর্থকের অংশগ্রহণে শোডাউন করে তিনি এ হুঙ্কার দেন।

কারাগার থেকে বের হওয়ার পর তাঁকে ফুলের মালা দিয়ে বরণ করেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. মানুষ রানাওসহ বিএনপি ও অঙ্গসংগঠনের একাধিক নেতাকর্মী। পরদিন বুধবার উপজেলার নাজিরপুরে আয়োজিত এক সভায় ফিরোজ চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলেন, “চারজনের সাক্ষীতে যদি আমার যাবজ্জীবন জেল দেয়, তবে এখানে কয়েক হাজার লোক সাক্ষী দিচ্ছে প্রতিপক্ষ কী করেছে। বিচার কিন্তু শুরু হয়েছে; এই নাজিরপুরের মাটিতেই বিচার হবে।”

এমন উসকানিমূলক বক্তব্য ও হুমকির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে তীব্র ক্ষোভ ও সমালোচনার ঝড় ওঠে। ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা অভিযোগ করেন, কারামুক্ত হয়েই দণ্ডপ্রাপ্ত এই নেতা তাঁকে ও তাঁর পরিবারকে চরম হুমকির মুখে রেখেছেন। বর্তমানে তাঁরা তীব্র আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন এবং বিষয়টি স্থানীয় থান পুলিশকে জানিয়েছেন।

মামলার নথি সূত্রে জানা যায়, ২০২২ সালের ১ অক্টোবর এসএসসির ব্যবহারিক পরীক্ষা দিতে আসা ১৫ বছর বয়সী এক ছাত্রীকে স্কুলের সামনে থেকে প্রকাশ্যে অপহরণ করে রাজশাহীর হোটেলে নিয়ে হাত-পা বেঁধে ধর্ষণ ও ভিডিও ধারণ করেন প্রধান শিক্ষক ফিরোজ। পরবর্তীতে র‍্যাব অভিযান চালিয়ে গাজীপুর থেকে ছাত্রীকে উদ্ধার ও অভিযুক্তকে গ্রেপ্তার করে। আইনি প্রক্রিয়া শেষে ২০২৫ সালের ১১ নভেম্বর রাজশাহী দ্রুত বিচার ট্রাইব্যুনাল আসামিকে যাবজ্জীবন ও অপহরণের দায়ে আরও ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেন।

উপজেলা বিএনপির সদস্যসচিব মো. আমজাদ হোসেন জানান, একসময় প্রভাবশালী পদে থাকলেও নানা অপকর্ম ও বিতর্কের কারণে ফিরোজ পদ হারিয়েছিলেন। দ্রুত বিচার ট্রাইব্যুনালের কৌঁসুলি মুন্সি আবুল কালাম আজাদ জানান, বিচারিক আদালতে অপরাধ প্রমাণিত হয়ে সাজা হওয়ার পরও আপিলে জামিন পেয়ে আসামির এমন ঔদ্ধত্য ভুক্তভোগী পরিবারকে শঙ্কায় ফেলেছে। তবে গুরুদাসপুর থানার ওসি আব্দুল হান্নান ভুক্তভোগী পরিবারের লিখিত অভিযোগ পেলে অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন।

Related Posts

জামায়াত

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করতে মাঠে ১১ দল

October 16, 2026
বাংলাদেশ

মোটরসাইকেলের সামনেও নম্বরপ্লেট বাধ্যতামূলক, সময়সীমা দিল বিআরটিএ

October 16, 2026
বাংলাদেশ

কুমিল্লা সীমান্তে মাদক উদ্ধারে গিয়ে ভারতীয়দের হাতে আটক বাংলাদেশের দুই পুলিশ সদস্য

October 16, 2026

সপ্তাহের সেরা

  • হানিট্র্যাপে ফেলেছিলেন মেজর জেনারেলসহ ৮ কর্মকর্তাকে: কে এই গুলশান আরা?

    0 shares
    Share 0 Tweet 0
  • নিজের স্ত্রীর জীবনের নিরাপত্তার আশঙ্কায় প্রকাশ্যে মির্জা আব্বাস-পুত্র

    0 shares
    Share 0 Tweet 0
  • তাজমিনের হাতেও ছিল আইফোন, কললিস্ট ধরে উঠে এল নতুন তথ্য

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘র’ সংশ্লিষ্টতায় গ্রেফতার সাবেক দুই সেনা কর্মকর্তা, সেনাপ্রধানের সম্পৃক্ততা নিয়ে উঠছে প্রশ্ন

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করতে মাঠে ১১ দল

October 16, 2026

মোটরসাইকেলের সামনেও নম্বরপ্লেট বাধ্যতামূলক, সময়সীমা দিল বিআরটিএ

October 16, 2026

১৯০৫ সালের বঙ্গভঙ্গ: কলকাতার লুণ্ঠন ক্ষেত্র থেকে ঢাকা কেন্দ্রিক স্বাধিকারের ঐতিহাসিক পথচলা

October 16, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version