Monday, October 26, 2026
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
Home আন্তর্জাতিক

হিজাব পরা বিচারককে দেখে আদালতেই ‘জয় শ্রীরাম’ স্লোগান দিলেন আসামি

October 2, 2026
A A
হিজাব পরা বিচারককে দেখে আদালতেই ‘জয় শ্রীরাম’ স্লোগান দিলেন আসামি

ভারতের পশ্চিমবঙ্গের শিলিগুড়ি আদালতে হিজাব পরা এক নারী বিচারককে লক্ষ্য করে এক আসামি ‘জয় শ্রীরাম’ স্লোগান দেওয়ার ঘটনায় তীব্র বিতর্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) এজলাসে অভিযুক্তদের হাজিরা ডাকার সময় এ অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। বিচারালয়ের নিরপেক্ষতা ও প্রোটোকল লঙ্ঘনের এ ঘটনায় স্থানীয় আইনজীবীদের একাংশ তীব্র নিন্দা জানিয়েছেন।

আদালত সূত্রে জানা যায়, ২০১৮ সালে একটি ভিনধর্মী বিয়েকে কেন্দ্র করে পুলিশ ২৪ জনের বিরুদ্ধে মামলা করে। ওই মামলার শুনানিতে আসামিদের আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। এজলাসে বিচারক নাম ধরে আসামিদের উপস্থিতি ডাকার সময় হিজাব পরা নারী বিচারকের পোশাক দেখে এক আসামি হঠাৎ ‘জয় শ্রীরাম’ স্লোগান দিয়ে ওঠেন। এতে আদালতকক্ষেই মুহূর্তের মধ্যে উত্তেজনা ও বিতর্কের সৃষ্টি হয়।

ঘটনাটির তীব্র নিন্দা জানিয়ে শিলিগুড়ি বার অ্যাসোসিয়েশনের সভাপতি উদয়শঙ্কর মালাকার বলেন, “আদালতকক্ষে এ ধরনের আচরণ একেবারেই অনভিপ্রেত ও কাম্য নয়। আদালত চাইলে স্বতঃপ্রণোদিত হয়ে এ ঘটনায় ব্যবস্থা নিতে পারত।” অল ইন্ডিয়া লইয়ার্স অ্যাসোসিয়েশনের দার্জিলিং জেলা সম্পাদক দিবাকর রায় জানান, বিচারালয় ধর্ম ও রাজনীতির ঊর্ধ্বে; সেখানে যেকোনো ধর্মীয় বা রাজনৈতিক স্লোগান দেওয়া নিরপেক্ষ বিচারব্যবস্থার পরিপন্থী।

পশ্চিমবঙ্গ বার কাউন্সিলের সদস্য ও আইনজীবী অলকেশ চক্রবর্তী ঘটনাটিকে কেবল ভুল নয়, বরং ‘অপরাধ’ হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, “আদালতে নির্দিষ্ট প্রোটোকল মেনে চলতে হয়। বিচারকের পোশাক দেখে কোনো মন্তব্য করা আইনি কাঠামোর চরম অবমাননা।”

বিতর্কের মুখে আদালতে ক্ষমা প্রার্থনা করেছেন অভিযুক্তদের বিজেপিপন্থি আইনজীবী ত্রিদিব সাহা। তবে ঘটনাটিকে কাকতালীয় দাবি করে তিনি বলেন, অনেক মানুষ সম্ভাষণ জানাতে ‘জয় শ্রীরাম’ বা ‘রাধে রাধে’ বলে থাকেন। অভিযুক্ত আসামি না বুঝেই তা বলে ফেলায় তাঁরা তৎক্ষণাৎ আদালতের কাছে অনাকাঙ্ক্ষিত এই ভুলের জন্য ক্ষমা চেয়েছেন।

Related Posts

আন্তর্জাতিক

ইরানের সঙ্গে ‘অপ্রয়োজনীয় যুদ্ধ’ শুরু করেছেন ট্রাম্প: ওবামা

October 25, 2026
আন্তর্জাতিক

ভারতের অরুণাচলে বিক্ষোভ-সহিংসতা, জনসমাবেশের ওপর নিষেধাজ্ঞা

October 25, 2026
আন্তর্জাতিক

ইরানে আজই হামলা হতে পারে, ফের বড় যুদ্ধের ঝুঁকিতে মধ্যপ্রাচ্য

October 25, 2026

সপ্তাহের সেরা

  • ২৫ লাখ টাকার বাণিজ্য ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সচিবালয়ে রাত কাটানোর নাটক

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘কালকের দিন সময় দিলাম, না হলে সবার আগে তোর লাশ পড়ে থাকবে’

    0 shares
    Share 0 Tweet 0
  • নিজের স্ত্রীর জীবনের নিরাপত্তার আশঙ্কায় প্রকাশ্যে মির্জা আব্বাস-পুত্র

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকরের আগে বাবাকে কী বলেছিলেন সুইটি

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

চাঁদাবাজির অভিযোগে মোহাম্মদপুর থানার ওয়ার্ড বিএনপির সভাপতি গ্রেপ্তার

October 26, 2026

পাঠ্যবইয়ে প্রজ্ঞার প্রতীক দাঁড়িপাল্লা রাখায় কর্মকর্তাকে খাগড়াছড়ি বদলি

October 25, 2026

প্রধানমন্ত্রীর বাসের ছবিতে স্নাইপার দিয়ে গুলি করার মন্তব্যকারী সেই যুবক রিমান্ডে

October 25, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version