Friday, October 2, 2026
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
Home রাজনীতি আওয়ামী লীগ

বিদেশি মিশন থেকে পালিয়েছেন চার এনএসআই কর্মকর্তা

October 2, 2026
A A
বিদেশি মিশন থেকে পালিয়েছেন চার এনএসআই কর্মকর্তা

বিদেশি মিশন থেকে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) সংস্থার চার কর্মকর্তা পালিয়ে যাওয়ার খবর নিশ্চিত হওয়া গেছে। পালিয়ে যাওয়া চারজন কর্মকর্তাই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা বলে এনএসআই সূত্র জানিয়েছে। এর মধ্যে এক কর্মকর্তাকে শেখ হাসিনার এক অনলাইন কনফারেন্সে লন্ডন থেকে ভার্চুয়ালি অংশ নিয়ে বক্তব্য দিতেও দেখা গেছে।

এনএসআই সূত্রের বরাতে জানা যায়, পালিয়ে যাওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশনের ফিল্ড অফিসার আশরাফ হোসেন, নয়াদিল্লি মিশনের উপপরিচালক নাসির, কলকাতা উপহাইকমিশনে কর্মরত বুয়েট ছাত্রলীগের সাবেক সভাপতি আমিনুল হক পলাশ এবং দুবাই মিশনের যুগ্ম পরিচালক বদরুল ইসলাম বিদ্যুৎ।

নয়াদিল্লি কনস্যুলার শাখা থেকে পরিবারসহ বাংলাদেশে ফেরার কথা বলে মিশন ত্যাগ করেছিলেন আশরাফ হোসেন। তবে তিনি দেশে না ফিরে গোপনে যুক্তরাষ্ট্রে চলে গেছেন। নয়াদিল্লি মিশন থেকে দেওয়া ‘নোট ভারবাল’-এর ভিত্তিতে তিনি যুক্তরাষ্ট্রের ভিসা পেয়েছিলেন বলে জানা গেছে। একইভাবে নয়াদিল্লি মিশনের সাবেক উপপরিচালক নাসিরও ঢাকায় ফেরার পর যুক্তরাষ্ট্রে পাড়ি জমান, যার ভিসার জন্যও দিল্লি মিশন থেকে সুপারিশ করা হয়েছিল।

অন্যদিকে, কলকাতা উপহাইকমিশনে কর্মরত বুয়েট ছাত্রলীগের সাবেক সভাপতি আমিনুল হক পলাশ সরকার পরিবর্তনের পর সরাসরি লন্ডনে চলে যান। তিনি বর্তমানে সেখানে অবস্থান করে শেখ হাসিনার পক্ষে রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন এবং গত ৫ আগস্টের এক অনলাইন কনফারেন্সে বক্তব্য দেন। এছাড়া দুবাই মিশন থেকে পালিয়ে যাওয়া যুগ্ম পরিচালক বদরুল ইসলাম বিদ্যুৎ বর্তমানে নিউইয়র্কে অবস্থান করছেন বলে জানা গেছে।

চাকরিবিধি লঙ্ঘন করে কর্মস্থল ত্যাগ করা এই চার কর্মকর্তার বিষয়ে সরকারের কাছে এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো তথ্য নেই। বিদেশি মিশনগুলোর বিভিন্ন সংবেদনশীল পদে বিগত সরকারের আমলে নিয়োগপ্রাপ্তরা বহাল থাকায় গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় তথ্য পাচারের ঝুঁকি তৈরি হয়েছে বলে আশঙ্কা প্রকাশ করছেন সংশ্লিষ্টরা। এ বিষয়ে এনএসআই-এর কোনো দায়িত্বশীল কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে মন্তব্য করতে রাজি হননি।

Related Posts

প্রধান সংবাদ

‘বিএনপির এমপি থাকা আসনে সার সংকট নেই’, প্রতিমন্ত্রী মীর শাহে আলমের দাবিটি অসত্য

October 2, 2026
প্রধান সংবাদ

আজ রাতে ঢাকায় আসছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউরেনিয়াম

October 2, 2026
জামায়াত

প্রবাসীদের অধিকার আদায়ে শহীদ হতে চান বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান

October 2, 2026

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ‘মূল পরিকল্পনাকারী’ গ্রেপ্তার

    0 shares
    Share 0 Tweet 0
  • মিরপুরের শীর্ষ সন্ত্রাসী মামুনের মূল পৃষ্টপোষক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক!

    0 shares
    Share 0 Tweet 0
  • প্রবাসীদের অধিকার আদায়ে শহীদ হতে চান বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান

    0 shares
    Share 0 Tweet 0
  • বিএনপি নেতাদের ছত্রছায়া মসজিদের ইট আত্মসাতের অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

দেশের ক্ষতির অন্যতম কারণ ইউটিউব-ফেসবুক, রাশ টানবে সরকার: চিফ হুইপ

October 2, 2026

বাবার শেষ বিদায়ে মোজতবা খামেনি উপস্থিত ছিলেন, দাবি শাশুড়ির

October 2, 2026

স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস জানতে চেয়ে হাসনাতের প্রশ্ন

October 2, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version