Sunday, October 4, 2026
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
Home আন্তর্জাতিক

ককরোচ জনতা পার্টির ‘চলো দিল্লি’ আন্দোলনের ডাক

October 3, 2026
A A

ভারতের ভোটার তালিকা সংশোধন নিয়ে চলমান তীব্র বিতর্কের জেরে দেশটির প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আগামী ১০ অক্টোবর দিল্লির যন্তর মন্তরে মহাবিক্ষোভের ঘোষণা দিয়েছে ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)। শুক্রবার (২ অক্টোবর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এবং মুম্বাইয়ের শিবাজি পার্কে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে দলটির শীর্ষ নেতা অভিজিৎ দিপকে এই কর্মসূচির ঘোষণা দেন।

সিইসি অবিলম্বে পদত্যাগ না করলে দেশের সব প্রান্তের তরুণ ও জেন-জিদের একছত্র অংশগ্রহণে ‘যন্তর মন্তর ২.০’ এবং ‘চলো দিল্লি’ আন্দোলন গড়ে তোলার কঠোর হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি।

শুক্রবার মুম্বাইয়ে তীব্র গরম এবং পুলিশের অনুমতি না থাকা সত্ত্বেও হাজার হাজার শিক্ষার্থী ও তরুণ-তরুণী ব্যানার-প্ল্যাকার্ড হাতে রাস্তায় নেমে আসেন। স্টুডেন্ট ফেডারেশন অব ইন্ডিয়া (এসএফআই) সহ একাধিক ছাত্র সংগঠনের কর্মীরা এই মিছিলে যোগ দেন। বিক্ষোভকারীরা ‘জ্ঞানেশ ব্রো, জাস্ট রিজাইন’ এবং সিইসির বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়েরের দাবি সংবলিত স্লোগান ও প্ল্যাকার্ড প্রদর্শন করেন।

সিজেপি নেতা অভিজিৎ দিপকে ও অজিঙ্ক্য শিন্ডে গুরুতর অভিযোগ তুলে জানান, গত দুই বছরে দেশের ভোটার তালিকা থেকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রায় ১৩ কোটি ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে। অরবিন্দ কেজরিওয়াল, এম কে স্ট্যালিন ও মমতা ব্যানার্জির মতো প্রধান বিরোধী নেতাদের সংসদীয় আসন থেকে হাজার হাজার প্রকৃত ভোটারের নাম কেটে দিয়ে নির্বাচনে প্রভাব ফেলার চক্রান্ত চালানো হয়েছে বলেও দাবি করেন তারা।

এর পাশাপাশি ২০২৫ সালের সংশোধিত ভোটার তালিকা স্থগিতকরণ, ২০২৩ সালের নির্বাচন কমিশনার নিয়োগ সংক্রান্ত বিতর্কিত আইন বাতিল এবং ক্ষমতাসীন বিজেপি সরকারের ‘এক দেশ, এক নির্বাচন’ নীতির বিরুদ্ধে চরম অসন্তোষ প্রকাশ করেন আন্দোলনকারীরা।

তবে এসব অভিযোগের বিপরীতে ক্ষমতাসীন বিজেপির সমর্থকদের দাবি, তেলেঙ্গানা, কর্ণাটক ও ঝাড়খন্ডের মতো রাজ্যগুলোতে বিরোধীদের সাম্প্রতিক রাজনৈতিক ও নির্বাচনী জয়ই প্রমাণ করে যে দেশের সার্বিক নির্বাচন ব্যবস্থা শতভাগ নিরপেক্ষ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য।

Related Posts

প্রধান সংবাদ

সেপ্টেম্বর মাসে রাজনৈতিক সহিংসতার ৬৮ টি ঘটনার মধ্যে ৬৬ ঘটনায় জড়িত বিএনপি

October 3, 2026
আন্তর্জাতিক

গাজায় ইসরাইলি হামলায় নিহত ফিলিস্তিনির সংখ্যা ৭৪ হাজার ছাড়াল

October 3, 2026
প্রধান সংবাদ

কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশন ঘেরাওয়ের চেষ্টা, উত্তেজনা

October 3, 2026

সপ্তাহের সেরা

  • প্রবাসীদের অধিকার আদায়ে শহীদ হতে চান বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • মিরপুরের শীর্ষ সন্ত্রাসী মামুনের মূল পৃষ্টপোষক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক!

    0 shares
    Share 0 Tweet 0
  • বিএনপি নেতাদের ছত্রছায়া মসজিদের ইট আত্মসাতের অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • শাহজালাল বিমানবন্দরে অনিয়মের প্রতিবাদ করায় বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান গ্রেপ্তার

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে পুনরায় বিএনপির কমিটিতে চান ওসি নোমান

October 4, 2026

সেপ্টেম্বর মাসে রাজনৈতিক সহিংসতার ৬৮ টি ঘটনার মধ্যে ৬৬ ঘটনায় জড়িত বিএনপি

October 3, 2026

গাজায় ইসরাইলি হামলায় নিহত ফিলিস্তিনির সংখ্যা ৭৪ হাজার ছাড়াল

October 3, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version