Sunday, October 4, 2026
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
Home রাজনীতি জামায়াত

দেশ গঠনে ইমামতির পাশাপাশি সামাজিক দায়িত্বও পালন করতে হবে আলেমদের: ডাঃ শফিকুর রহমান

October 3, 2026
A A
দেশ গঠনে ইমামতির পাশাপাশি সামাজিক দায়িত্বও পালন করতে হবে আলেমদের: ডাঃ শফিকুর রহমান

দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশ ভালো নেই, মানুষ নানা কষ্টে রয়েছে। এ পরিস্থিতির পরিবর্তনে নামাজে ইমামতির পাশাপাশি সমাজের দায়িত্বও আলেমদের গ্রহণ করতে হবে। জ্ঞান ও আমলের সমন্বয়ে সমাজ পরিবর্তনে ভূমিকা রাখার জন্য মুফাসসিরদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

শনিবার (৩ অক্টোবর) দুপুরে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীনের জাতীয় কাউন্সিল ও মুফাসসির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, জাতীয় সংসদ দেশের আইন প্রণয়ন, সংশোধন ও বাতিলের দায়িত্ব পালন করে। কিন্তু বর্তমান সংসদে কোরআন-সুন্নাহর সরাসরি পরিপন্থি আইন বা বিল পাস হয়ে থাকলে, তা সংশোধনের বিষয়ে আলেমদের দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। এ ক্ষেত্রে কাউকে তিরস্কার না করে শালীন ও ভদ্র ভাষায় অন্যায় পরিহার করে সঠিক পথে ফিরে আসার আহ্বান জানাতে হবে।

তিনি আরও বলেন, যুগে যুগে নবী-রাসুলরা মানুষকে সঠিক পথের দিশা দিয়েছেন। ওলামায়ে কেরামকেও সেই পথপ্রদর্শকের দায়িত্ব পালন করতে হবে। আল্লাহ ও তাঁর রাসুলের পথে মানুষকে আহ্বান জানানোর আগে নিজেদের পরিপূর্ণভাবে আল্লাহর কাছে সমর্পণ করতে হবে। নিজেরা আমল না করে অন্যকে কোনো বিষয়ে উপদেশ দেওয়া উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি।

বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীনের সভাপতি মাওলানা আব্দুল হামিদের সভাপতিত্বে অনুষ্ঠিত কাউন্সিলে সংগঠনটির ১০১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়। এতে মাওলানা নুরুল আমিন এমপিকে সভাপতি এবং মাওলানা নাসির উদ্দিন হেলালীকে সেক্রেটারি নির্বাচিত করা হয়।

সম্মেলনে সভাপতির বক্তব্যে নতুন সভাপতি মাওলানা নুরুল আমিন এমপি বলেন, কোরআনের শিক্ষার আলো জাতীয় সংসদেও ছড়িয়ে দিতে হবে। এ লক্ষ্য অর্জনে সবাইকে সাংগঠনিকভাবে নিজেদের প্রস্তুত করতে হবে।

কেন্দ্রীয় ওলামা কমিটির সভাপতি মাওলানা আব্দুল হালিম বলেন, আলেমদের ঐক্যের বিরোধিতা কিংবা বাংলাদেশবিরোধী বক্তব্য দেওয়া থেকে বিরত থাকতে হবে। নিজেদের আচরণ ও কথার মাধ্যমে প্রতিপক্ষকেও বন্ধুতে পরিণত করার চেষ্টা করতে হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ওলামা কমিটির সেক্রেটারি ড. খলিলুর রহমান মাদানী, ড. সামিউল হক ফারুকী, মাওলানা কামরুল ইসলাম সাঈদ আনসারী এবং মুফতি আমির হামজা এমপি।

Related Posts

প্রধান সংবাদ

সেপ্টেম্বর মাসে রাজনৈতিক সহিংসতার ৬৮ টি ঘটনার মধ্যে ৬৬ ঘটনায় জড়িত বিএনপি

October 3, 2026
প্রধান সংবাদ

কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশন ঘেরাওয়ের চেষ্টা, উত্তেজনা

October 3, 2026
প্রধান সংবাদ

মাইক্রোবাসে বসে রাড্ডায় হামলা-লুটের নির্দেশ দেন সাবেক বিএনপির এমপি মিষ্টি

October 3, 2026

সপ্তাহের সেরা

  • প্রবাসীদের অধিকার আদায়ে শহীদ হতে চান বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • মিরপুরের শীর্ষ সন্ত্রাসী মামুনের মূল পৃষ্টপোষক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক!

    0 shares
    Share 0 Tweet 0
  • শাহজালাল বিমানবন্দরে অনিয়মের প্রতিবাদ করায় বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান গ্রেপ্তার

    0 shares
    Share 0 Tweet 0
  • বিএনপি নেতাদের ছত্রছায়া মসজিদের ইট আত্মসাতের অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে পুনরায় বিএনপির কমিটিতে চান ওসি নোমান

October 4, 2026

সেপ্টেম্বর মাসে রাজনৈতিক সহিংসতার ৬৮ টি ঘটনার মধ্যে ৬৬ ঘটনায় জড়িত বিএনপি

October 3, 2026

গাজায় ইসরাইলি হামলায় নিহত ফিলিস্তিনির সংখ্যা ৭৪ হাজার ছাড়াল

October 3, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version