Sunday, October 4, 2026
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
Home বাংলাদেশ

দক্ষিণ এশিয়ার সেরা ১০ বিমানবন্দরে নেই শাহজালাল, কেন নেই, প্রশ্ন সাদিক কায়েমের

October 3, 2026
A A
দক্ষিণ এশিয়ার সেরা ১০ বিমানবন্দরে নেই শাহজালাল, কেন নেই, প্রশ্ন সাদিক কায়েমের

আন্তর্জাতিক বিমানবন্দরকে একটি দেশের সক্ষমতা ও ব্যবস্থাপনার গুরুত্বপূর্ণ প্রতিচ্ছবি হিসেবে বিবেচনা করা হলেও ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বৈশ্বিক ও আঞ্চলিক মানদণ্ডে পিছিয়ে পড়ছে বলে অভিযোগ উঠেছে। সম্প্রতি প্রকাশিত ২০২৬ সালের স্কাইট্র্যাক্স র‌্যাংকিংয়ে বিশ্বের শীর্ষ ১০০ বিমানবন্দরের তালিকায় তো নয়ই, দক্ষিণ এশিয়ার সেরা ১০ বিমানবন্দরের তালিকাতেও জায়গা পায়নি দেশের প্রধান এই বিমানবন্দর।

বিমানবন্দরের অব্যবস্থাপনা ও প্রবাসীদের ভোগান্তির প্রতিবাদ করায় বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানকে দ্রুত গ্রেপ্তার ও রিমান্ডে নেওয়ার ঘটনায় নিন্দা জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম।

এক বিবৃতিতে তিনি বলেন, প্রবাসী কর্মীরা দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি। তাদের পাঠানো রেমিট্যান্সের মাধ্যমে দেশের অর্থনীতি সচল থাকে। অথচ বিমানবন্দরে প্রবাসীদের লাগেজ চুরি ও নানা ধরনের অব্যবস্থাপনার প্রতিবাদ করায় একজন বীর মুক্তিযোদ্ধা ও জ্যেষ্ঠ নাগরিককে মামলা হওয়ার মাত্র এক ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে হ্যান্ডকাফ ও হেলমেট পরিয়ে আদালতে রিমান্ডে নেওয়া হয়েছে বলেও তিনি অভিযোগ করেন।

সাদিক কায়েম সরকারের কথিত দ্বিমুখী আচরণের সমালোচনা করে বলেন, রাড্ডা হাসপাতালে ভাঙচুর কিংবা কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ঘটনায় জড়িতদের এক সপ্তাহেও আইনের আওতায় আনা হয়নি বলে অভিযোগ রয়েছে। অথচ নাগরিক অধিকারের পক্ষে প্রতিবাদকারী একজনের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে।

সরকারের নীতি ও প্রশাসনিক সক্ষমতা নিয়েও প্রশ্ন তোলেন ডাকসু ভিপি। তার দাবি, বর্তমান সরকার শুরু থেকেই প্রবাসীদের প্রতি বিরূপ অবস্থান নিয়ে আসছে। নির্বাচনের আগে প্রবাসীদের ভোটাধিকার নিয়ে প্রশ্ন তোলা থেকে শুরু করে তাদের যথাযথ সম্মান ও সেবা নিশ্চিত করা—কোনো ক্ষেত্রেই সরকার সফল হয়নি বলে তিনি মন্তব্য করেন।

তিনি প্রশ্ন তোলেন, একটি আন্তর্জাতিক বিমানবন্দরের লাগেজ ও ট্রলি ব্যবস্থাপনাই যেখানে সুষ্ঠুভাবে পরিচালনা করা সম্ভব হচ্ছে না, সেখানে আগামী পাঁচ বছর রাষ্ট্র পরিচালনায় সরকার কতটা দক্ষতা দেখাতে পারবে।

Related Posts

বাংলাদেশ

ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে পুনরায় বিএনপির কমিটিতে চান ওসি নোমান

October 4, 2026
বাংলাদেশ

বিএনপি আমার সঙ্গে মুনাফেকি করেছে: জুনায়েদ আল হাবিব

October 3, 2026
বাংলাদেশ

ডলারের শক্তিশালী অবস্থান, বন্ডের সুদে বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

October 3, 2026

সপ্তাহের সেরা

  • প্রবাসীদের অধিকার আদায়ে শহীদ হতে চান বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • মিরপুরের শীর্ষ সন্ত্রাসী মামুনের মূল পৃষ্টপোষক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক!

    0 shares
    Share 0 Tweet 0
  • শাহজালাল বিমানবন্দরে অনিয়মের প্রতিবাদ করায় বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান গ্রেপ্তার

    0 shares
    Share 0 Tweet 0
  • বিএনপি নেতাদের ছত্রছায়া মসজিদের ইট আত্মসাতের অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে পুনরায় বিএনপির কমিটিতে চান ওসি নোমান

October 4, 2026

সেপ্টেম্বর মাসে রাজনৈতিক সহিংসতার ৬৮ টি ঘটনার মধ্যে ৬৬ ঘটনায় জড়িত বিএনপি

October 3, 2026

গাজায় ইসরাইলি হামলায় নিহত ফিলিস্তিনির সংখ্যা ৭৪ হাজার ছাড়াল

October 3, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version