Tuesday, October 6, 2026
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
Home রাজনীতি এনসিপি

কমিটি গঠনের আট দিন পর এনসিপি নেতার পদত্যাগ

October 5, 2026
A A
জোট ছাড়াই লড়বে এনসিপি, প্রার্থী বাছাই প্রক্রিয়ায় থাকছে চমক

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কমিটি গঠনের আট দিন পর দল থেকে পদত্যাগ করেছেন উপজেলা শাখার আহ্বায়ক শাহিদ আলম।

রোববার (৪ অক্টোবর) বিকালে শারীরিক অসুস্থতা ও পারিবারিক সমস্যার কারণ দেখিয়ে এনসিপির গোপালগঞ্জ জেলা শাখার আহ্বায়ক ও সদস্য সচিবের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি।

পদত্যাগপত্রে শাহিদ আলম উল্লেখ করেন, তিনি এনসিপির গোপালগঞ্জ জেলা শাখার যুগ্ম আহ্বায়ক এবং টুঙ্গিপাড়া উপজেলা শাখার আহ্বায়ক পদে দায়িত্ব পালন করছিলেন। শারীরিক অসুস্থতা ও পারিবারিক সমস্যার কারণে তিনি দলীয় সব পদ থেকে অব্যাহতি নিচ্ছেন। একই সঙ্গে ভবিষ্যতে আর রাজনীতির সঙ্গে যুক্ত না হওয়ার কথাও জানান তিনি।

শাহিদ আলম বলেন, ‘শারীরিক ও পারিবারিক সমস্যার কারণে পদত্যাগ করেছি। পাশাপাশি আমার নিজস্ব ব্যবসা রয়েছে। রাজনীতিতে যুক্ত হওয়ার কারণে ব্যবসায় অনেক ক্ষতি হয়েছে। তাই রাজনীতি থেকে পুরোপুরি সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

তবে জেলা এনসিপির সদস্য সচিব ফেরদৌস আমিনা জানান, শাহিদ আলম পদত্যাগপত্র জমা দিলেও সেটি এখনো গ্রহণ করা হয়নি।

তিনি বলেন, ‘তিনি চেয়েছিলেন কমিটি প্রকাশ না হোক। তিনি এনসিপির সঙ্গে যুক্ত থাকবেন, সেটি কেউ জানবে না—এমনটা হতে পারে না। একই সঙ্গে তার কোনো কর্মকাণ্ডের দায় দল নেবে না। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন নেতাদের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’

এর আগে গত ২৬ সেপ্টেম্বর রাতে টুঙ্গিপাড়া উপজেলা এনসিপির ১১ সদস্যের আংশিক কমিটি গঠন করা হয়। গোপালগঞ্জ জেলা এনসিপির আহ্বায়ক বাঁধন মিয়া, সদস্য সচিব ফেরদৌস আমিনা এবং সাংগঠনিক সম্পাদক রুবেল মোল্লা শুভ যৌথভাবে ওই কমিটির অনুমোদন দেন।

কমিটি গঠনের মাত্র আট দিনের মাথায় আহ্বায়ক শাহিদ আলমের পদত্যাগের ঘটনা স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে।

Related Posts

এনসিপি

কুষ্টিয়ায় পাটওয়ারীর ওপর হামলার ঘটনায় হাসনাত-সারজিসের ক্ষোভ

October 5, 2026
এনসিপি

কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ, গাড়ি ভাঙচুর

October 4, 2026
এনসিপি

তত্ত্বাবধায়ক সরকার নিয়ে বিএনপির নতুন ফর্মুলার অভিযোগ হাসনাত আব্দুল্লাহর

October 4, 2026

সপ্তাহের সেরা

  • প্রবাসীদের অধিকার আদায়ে শহীদ হতে চান বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • মিরপুরের শীর্ষ সন্ত্রাসী মামুনের মূল পৃষ্টপোষক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক!

    0 shares
    Share 0 Tweet 0
  • শাহজালাল বিমানবন্দরে অনিয়মের প্রতিবাদ করায় বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান গ্রেপ্তার

    0 shares
    Share 0 Tweet 0
  • ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

সক্রিয় হচ্ছে মক্কা জোট, সৌদিতে সেনা মোতায়েন করবে পাকিস্তান ও তুরস্ক!

October 6, 2026

ভারতে পুলিশের হাতে পাহাড়ি সশস্ত্র গোষ্ঠী জেএসএস ক্যাডার শ্যামল কান্তি চাকমা গ্রেপ্তার

October 6, 2026

কৃষক দল নেতার বাড়ি থেকে ৭৬ বস্তা অবৈধ সার উদ্ধার

October 6, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version