Thursday, October 22, 2026
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
Home প্রধান সংবাদ

মেয়রের বাধায় ভেস্তে গেল চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী বগাকে গ্রেপ্তারের চেষ্টা

চট্টগ্রাম নগর ভবনে পুলিশি অভিযান

October 7, 2026
A A
মেয়রের বাধায় ভেস্তে গেল চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী বগাকে গ্রেপ্তারের চেষ্টা

চট্টগ্রাম নগর ভবনে স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা ও পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ওয়াকিল হোসেন ওরফে বগাকে গ্রেপ্তার করতে অভিযান চালিয়েছে খুলশী থানা-পুলিশ। তবে অভিযানের সময় চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র শাহাদাত হোসেনের সঙ্গে পুলিশের তীব্র বাগ্‌বিতণ্ডার ঘটনা ঘটে। শেষপর্যন্ত মেয়রের হস্তক্ষেপে পুলিশ অভিযান শেষ না করেই ফিরে যায় এবং এই ফাঁকে বগা নগর ভবন থেকে পালিয়ে যান বলে অভিযোগ উঠেছে।

মঙ্গলবার রাত ৯টার দিকে নগরের টাইগারপাস এলাকায় চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান কার্যালয়ে এ তুলকালাম কাণ্ড ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বগা রাতে মেয়রের কার্যালয়ে অবস্থান করছেন—এমন গোপন সংবাদের ভিত্তিতে খুলশী থানা-পুলিশ নগর ভবন ঘিরে ফেলে এবং ভেতরে প্রবেশ করে। বগাকে আটক করতে গেলে মেয়র শাহাদাত হোসেন বাধা দেন এবং পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। পরবর্তীতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপকমিশনার ফয়সাল আহমেদ ঘটনাস্থলে উপস্থিত হলেও মেয়রের হস্তক্ষেপে অভিযান স্থগিত রেখেই পুলিশকে ফিরে আসতে হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, ওয়াকিল হোসেন বগা নগর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক এবং মেয়র শাহাদাত হোসেনের ঘনিষ্ঠ অনুসারী হিসেবে পরিচিত। চলতি বছরের জুনে একটি সরকারি জায়গা দখলকে কেন্দ্র করে প্রকাশ্যে গোলাগুলিতে জড়িয়ে পড়লে ৮ জুন তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়। তাঁর বিরুদ্ধে চাঁদাবাজি, মাদক ও বিস্ফোরক আইনসহ বিভিন্ন অভিযোগে মোট ১৭টি মামলা রয়েছে।

সম্প্রতি পাহাড়তলী কলেজের এক শিক্ষককে তুলে নিয়ে মারধরের ঘটনায় করা মামলার প্রধান আসামিও এই বগা। তাকে গ্রেপ্তারে আগে চালানো এক অভিযানে বগার অনুসারীরা সড়ক অবরোধ করে পুলিশের ওপর হামলা চালায় এবং একটি গাড়ি ভাঙচুর করে, যে ঘটনাতেও তাঁর বিরুদ্ধে পৃথক মামলা হয়। এ ছাড়া চট্টগ্রাম নগরের একাধিক কিশোর গ্যাং পরিচালনার সঙ্গে বগার সরাসরি সম্পৃক্ততা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গত ২৭ সেপ্টেম্বর রাতে খুলশী এলাকায় দুই কিশোর গ্যাংয়ের সংঘাতের জেরে হৃদয় নামের এক তরুণ নিহত হওয়ার ঘটনা ঘটে। পুলিশের দাবি, গ্রেপ্তারকৃত আট আসামি ‘সেভেন স্টার’ নামক কিশোর গ্যাংয়ের সদস্য, যা ওয়াকিল হোসেন বগা পরিচালনা করে আসছিলেন।

এদিকে, একই দিন চাঁদাবাজি ও ভাঙচুরের মামলায় জালালাবাদ সি বিচ এলাকায় বিশেষ সাঁড়াশি অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে খুলশী থানা-পুলিশ। গ্রেপ্তারকৃত ফাতেমা আক্তার বালি, বাবলু ও আবু তাহের সন্ত্রাসী বগার সক্রিয় সহযোগী বলে নিশ্চিত করেছেন খুলশী থানার অপারেশনস কর্মকর্তা গোলাম মোহাম্মদ নাসিম।

Related Posts

বাংলাদেশ

পদত্যাগের আগে প্রধানমন্ত্রীর সঙ্গে কী আলোচনা হয়েছিল, জানালেন ইশরাক

October 22, 2026
প্রধান সংবাদ

সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে অবরোধকারীদের গোলাগুলি ও ধাওয়া-পাল্টাধাওয়া

October 22, 2026
আন্তর্জাতিক

‘ফাদার অব অল বোম্ব’ নামক নতুন মারণাস্ত্র উন্মোচনের প্রস্তুতি নিচ্ছে ইরান

October 22, 2026

সপ্তাহের সেরা

  • ২৫ লাখ টাকার বাণিজ্য ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সচিবালয়ে রাত কাটানোর নাটক

    0 shares
    Share 0 Tweet 0
  • নিজের স্ত্রীর জীবনের নিরাপত্তার আশঙ্কায় প্রকাশ্যে মির্জা আব্বাস-পুত্র

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • শুধুই কি চুমু নাকি ব্যভিচার? মক্কায় দুই বাংলাদেশির ফাঁসি নিয়ে সামাজিক মাধ্যমের বিভ্রান্তি উন্মোচন

    0 shares
    Share 0 Tweet 0
  • হানিট্র্যাপে ফেলেছিলেন মেজর জেনারেলসহ ৮ কর্মকর্তাকে: কে এই গুলশান আরা?

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

পদত্যাগের আগে প্রধানমন্ত্রীর সঙ্গে কী আলোচনা হয়েছিল, জানালেন ইশরাক

October 22, 2026

রহস্যঘেরা মাদক আড্ডায় গ্রেপ্তার ওরা কারা

October 22, 2026

ন্যাটো দেশগুলোতে নাশকতা বাড়ানোর নির্দেশ পুতিনের, দাবি মার্কিন গোয়েন্দাদের

October 22, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version