Thursday, October 29, 2026
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
Home রাজনীতি আওয়ামী লীগ

ডিসেম্বরে বাংলাদেশে ফিরছেন না খুনি শেখ হাসিনা

October 8, 2026
A A
ডিসেম্বরে বাংলাদেশে ফিরছেন না খুনি শেখ হাসিনা

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ডিসেম্বরে দেশে ফেরা বা প্রত্যর্পণের বিষয়টি সরাসরি অস্বীকার করে এটি একটি জটিল আইনি প্রক্রিয়া বলে নিশ্চিত করেছে ভারত। একইসঙ্গে ঢাকার সঙ্গে ইতিবাচক, গঠনমূলক ও স্থায়িত্বশীল দ্বিপাক্ষিক সম্পর্ক বজায় রাখতে নয়াদিল্লি আগ্রহী বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

বুধবার (৭ অক্টোবর) দিল্লির পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে এসব মন্তব্য করেন মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।

সম্প্রতি সংবাদমাধ্যম ‘দ্য হিন্দু’কে দেওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির মন্তব্য করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের ক্ষেত্রে ভারতে অবস্থানরত শেখ হাসিনা ও তাঁর দলের নেতাকর্মীদের রাজনৈতিক কর্মকাণ্ড বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে। এই বক্তব্যের প্রতি ভারতের দৃষ্টি আকর্ষণ করা হলে রণধীর জয়সওয়াল স্পষ্ট জবাব দেন।

তিনি জানান, বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক গড়ে তোলাই দিল্লির মূল লক্ষ্য। এ সম্পর্কের ভিত্তি হচ্ছে দুই দেশের পারস্পরিক উন্নয়ন, সমৃদ্ধি এবং জনগণের সর্বাঙ্গীন কল্যাণ। বাংলাদেশের কর্তৃপক্ষের সঙ্গে আগামী দিনের সব আলোচনায় ভারত এই কূটনৈতিক অগ্রাধিকারকেই সর্বোচ্চ গুরুত্ব দেবে।

পরবর্তীতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দ্রুত বাংলাদেশে প্রত্যর্পণ ও তাঁর দেশে ফেরার বিষয়ে প্রশ্ন করা হলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, তাঁকে ফেরত পাঠানোর বিষয়ে কিছু সুনির্দিষ্ট আইনি বাধ্যবাধকতা ও আইনি প্রক্রিয়া জড়িত রয়েছে। ফলে বিষয়টিকে রাজনৈতিক নয়, বরং আইনি দৃষ্টিতেই দেখছে ভারত।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এ অবস্থান থেকে পরিষ্কার হয়ে উঠেছে যে, রাজনৈতিক চটক বা জল্পনা-কল্পনা অনুযায়ী শেখ হাসিনার এখনই বাংলাদেশে ফেরার বা হস্তান্তরের কোনো তাত্ক্ষণিক সম্ভাবনা নেই।

Related Posts

জামায়াত

কার্ডবিহীন কর্মকর্তা, আগাম সিল, জাল ভোট, টাকা বিতরণ ও ভয়ভীতি প্রদর্শন

October 29, 2026
জামায়াত

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ব্যাপক অনিয়মের অভিযোগ জামায়াতের

October 29, 2026
প্রধান সংবাদ

ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলে নতুন নীতিমালা, প্রজ্ঞাপন জারি

October 29, 2026

সপ্তাহের সেরা

  • ‘কালকের দিন সময় দিলাম, না হলে সবার আগে তোর লাশ পড়ে থাকবে’

    0 shares
    Share 0 Tweet 0
  • ​ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের প্রাক্কালে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • হলিক্রসে শিক্ষকের ধর্ষণে ছাত্রী অন্তঃসত্ত্বা, জোরপূর্বক গর্ভপাতের অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনার পতনের আগে ইউনূসকে দায়িত্ব নেওয়ার আহ্বান করেন কে, জানালেন শফিকুল আলম

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

তাহসিফের নাকে রক্ত ছিল, শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই

October 29, 2026

কার্ডবিহীন কর্মকর্তা, আগাম সিল, জাল ভোট, টাকা বিতরণ ও ভয়ভীতি প্রদর্শন

October 29, 2026

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ব্যাপক অনিয়মের অভিযোগ জামায়াতের

October 29, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version