Saturday, October 10, 2026
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
Home প্রধান সংবাদ

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলা: ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

October 9, 2026
A A
রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলা: ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ জিয়াউর রহমান হলের সামনে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক ও শিক্ষার্থীদের ওপর ছাত্রদলের নেতাকর্মীদের হামলার ঘটনায় গঠিত তদন্ত কমিটির সুপারিশ প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এতে চার শিক্ষার্থীর ছাত্রত্ব সাময়িকভাবে বাতিল, চার শিক্ষার্থীর বিরুদ্ধে অধিকতর তদন্ত এবং তিন শিক্ষার্থীকে সতর্ক করার সুপারিশ করা হয়েছে।

শুক্রবার (৯ অক্টোবর) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কনফারেন্স কক্ষে আয়োজিত এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান উপাচার্য অধ্যাপক ফরিদুল ইসলাম।

ছাত্রত্ব সাময়িকভাবে বাতিলের সুপারিশ করা শিক্ষার্থীরা হলেন আইন বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও ছাত্রদলের সহসভাপতি আহসান হাবীব, ইতিহাস বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও সংগঠনটির যুগ্ম সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম হাসিব এবং অর্থনীতি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা বিশাল চক্রবর্তী। এ ছাড়া ঘটনার ইন্ধনদাতা হিসেবে শহীদ জিয়াউর রহমান হল সংসদের সাধারণ সম্পাদক (জিএস) আরিফুল ইসলামের ছাত্রত্বও সাময়িকভাবে বাতিলের সুপারিশ করা হয়েছে।

অন্যদিকে, ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও ছাত্রদলের সহসভাপতি তাকবীর আহমেদ ইমন, ম্যানেজমেন্ট বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও ছাত্রদলের সহসাধারণ সম্পাদক সৈয়দ সাজহারুল ইসলাম এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ও ছাত্রদলকর্মী তানিম রহমানের বিরুদ্ধে ওঠা অভিযোগ ও বিভিন্ন তথ্য-প্রমাণ অধিকতর তদন্তের পর ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে।

এ ছাড়া ঘটনার ইন্ধনদাতা হিসেবে রাবি কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সহ-সংস্কৃতিবিষয়ক সম্পাদক রাকিবুল ইসলামের বিরুদ্ধেও অধিকতর তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে তদন্ত কমিটি। অন্যদিকে, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সহসভাপতি বুলবুল রহমান, শরীফুল ইসলাম এবং সহ-দপ্তর সম্পাদক শাহরিয়ার আলমকে সতর্ক করার সুপারিশ করা হয়েছে।

ব্রিফিংয়ে উপাচার্য অধ্যাপক ফরিদুল ইসলাম বলেন, তদন্ত কমিটি ৭২ ঘণ্টার মধ্যে প্রতিবেদন জমা দিয়েছে। প্রতিবেদনে তিনটি সুপারিশ করা হয়েছে। পাশাপাশি বিষয়টি নিয়ে আরও তদন্তের প্রয়োজন রয়েছে বলে উল্লেখ করা হয়েছে। অধিকতর তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান তিনি।

তদন্ত কমিটির আহ্বায়ক অধ্যাপক রেজাউল করিম-২ বলেন, আরিফুল ইসলাম ও রাকিবুল ইসলাম সাম্প্রতিক ঘটনাগুলোর পেছনে উসকানিদাতা হিসেবে ভূমিকা রেখেছেন বলে তদন্ত কমিটি মনে করেছে। আরিফুল ইসলামের বিষয়ে পাওয়া তথ্য-প্রমাণের ভিত্তিতেই তাঁর ছাত্রত্ব সাময়িকভাবে বাতিলের সুপারিশ করা হয়েছে বলে জানান তিনি।

Related Posts

আন্তর্জাতিক

পিল্লাইয়ের নোবেল পাওয়ার কয়েক ঘণ্টার মাথায় আইসিসির ওপর মার্কিন নিষেধাজ্ঞা

October 10, 2026
অন্যান্য

বায়তুল মোকাররমে মবের নেতৃত্বে ছাত্রদল-ওলামা দল-চরমোনাই-বিএনপির শরীক দল

October 10, 2026
আন্তর্জাতিক

বিশ্ব রাজনীতির শীর্ষ মঞ্চে ট্রাম্পের স্যুটের লেবেলে ভাসল ‘বাংলাদেশ’

October 10, 2026

সপ্তাহের সেরা

  • কোচিংয়ে যাওয়ার কথা বলে প্রেমিকের সাথে রাত্রিযাপন, অতিরিক্ত রক্তক্ষরণ মৃত্যু প্রেমিকার

    0 shares
    Share 0 Tweet 0
  • সরকারি কর্মকর্তাদের সঙ্গে বিএনপি প্রার্থীর ‘গোপন বৈঠক’!

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • পরকীয়া প্রেমিক ও তার বন্ধুকে ডেকে স্বামীকে হত্যা, পরিবার জানতো হৃদরোগে মৃত্যু

    0 shares
    Share 0 Tweet 0
  • তাজমিনের হাতেও ছিল আইফোন, কললিস্ট ধরে উঠে এল নতুন তথ্য

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

তাজমিনের হাতেও ছিল আইফোন, কললিস্ট ধরে উঠে এল নতুন তথ্য

October 10, 2026

পিল্লাইয়ের নোবেল পাওয়ার কয়েক ঘণ্টার মাথায় আইসিসির ওপর মার্কিন নিষেধাজ্ঞা

October 10, 2026

বায়তুল মোকাররমে মবের নেতৃত্বে ছাত্রদল-ওলামা দল-চরমোনাই-বিএনপির শরীক দল

October 10, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version