Sunday, October 11, 2026
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
Home প্রধান সংবাদ

মক্কা-মদিনার নিরাপত্তায় সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

October 10, 2026
A A
মক্কা-মদিনার নিরাপত্তায় সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পবিত্র মক্কা ও মদিনার নিরাপত্তার বিষয়ে বাংলাদেশের কোনো আপস নেই এবং বিশ্বের তৃতীয় বৃহত্তম মুসলিম দেশ হিসেবে যেকোনো প্রয়োজনীয় সহায়তা দিতে বাংলাদেশ সম্পূর্ণ প্রস্তুত বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। শনিবার (১০ অক্টোবর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সেমিনার শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

সৌদি আরবের সঙ্গে সম্পর্কের নতুন দিক উন্মোচন করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ককে শুধু শ্রমিক পাঠানো ও রেমিট্যান্সনির্ভরতার মধ্যে সীমাবদ্ধ না রেখে বিনিয়োগ, জ্বালানি, প্রযুক্তি ও দক্ষ জনশক্তি সহযোগিতার মতো বহুমাত্রিক খাতে এগিয়ে নেওয়া হচ্ছে। বাংলাদেশ এখন আর শুধু সহায়তানির্ভর নয়, বরং বিশ্বের সাথে মর্যাদাপূর্ণ বিনিয়োগ অংশীদারিত্ব গড়ে তুলতে চায়।

মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় ‘মক্কা প্যাক্ট’ বা শান্তি চুক্তির প্রস্তাবনা নিয়ে প্রতিমন্ত্রী বলেন, এই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা সকল মুসলিম দেশ ও মুসলিম উম্মাহর জন্য অত্যন্ত স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ। শান্তি প্রতিষ্ঠায় আন্তর্জাতিক পরিসরে জাতিসংঘের অধীনে বাংলাদেশের যে বিশাল অভিজ্ঞতা রয়েছে, তা কাজে লাগিয়ে এই উদ্যোগ বা জোটে ইতিবাচকভাবে যুক্ত হতে ঢাকার কোনো বাধা নেই।

আরওপড়ুন

যুক্তরাষ্ট্রে বাড়িতে ঢুকে গুলি, শিশুসহ নিহত ৯

সৌদির রিয়াদ বিমানবন্দরে ভয়াবহ বিস্ফোরণ, বহু মানুষ আহত

সৌদি আরবে পবিত্র মসজিদ ও স্থানগুলোর সুরক্ষায় সেনা পাঠানো বা প্রত্যক্ষ সহায়তার বিষয়ে প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী স্পষ্টভাবে পুনর্ব্যক্ত করেন যে, মক্কা ও মদিনার পবিত্রতা রক্ষায় যদি কোনো সহায়তার আহ্বান জানানো হয়, তবে বাংলাদেশ দ্বিধাহীনভাবে সাড়া দেবে এবং প্রয়োজনীয় যেকোনো ধরনের সহায়তা দিতে প্রস্তুত রয়েছে।

এ ছাড়া প্রধানমন্ত্রী দ্রুতই সৌদি আরব সফর করবেন জানিয়ে তিনি বলেন, দুই দেশের মধ্যে উচ্চপর্যায়ের সফর ও যোগাযোগ বৃদ্ধি পেয়েছে। সফরসূচি চূড়ান্ত হলে গণমাধ্যমকে তা বিস্তারিত জানানো হবে।

Related Posts

যুক্তরাষ্ট্রে বাড়িতে ঢুকে গুলি, শিশুসহ নিহত ৯
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে বাড়িতে ঢুকে গুলি, শিশুসহ নিহত ৯

October 11, 2026
সৌদির রিয়াদ বিমানবন্দরে ভয়াবহ বিস্ফোরণ, বহু মানুষ আহত
আন্তর্জাতিক

সৌদির রিয়াদ বিমানবন্দরে ভয়াবহ বিস্ফোরণ, বহু মানুষ আহত

October 11, 2026
বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসা কমিটির সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা
আওয়ামী লীগ

বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসা কমিটির সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

October 10, 2026

সপ্তাহের সেরা

  • কোচিংয়ে যাওয়ার কথা বলে প্রেমিকের সাথে রাত্রিযাপন, অতিরিক্ত রক্তক্ষরণ মৃত্যু প্রেমিকার

    কোচিংয়ে যাওয়ার কথা বলে প্রেমিকের সাথে রাত্রিযাপন, অতিরিক্ত রক্তক্ষরণ মৃত্যু প্রেমিকার

    0 shares
    Share 0 Tweet 0
  • সরকারি কর্মকর্তাদের সঙ্গে বিএনপি প্রার্থীর ‘গোপন বৈঠক’!

    0 shares
    Share 0 Tweet 0
  • তাজমিনের হাতেও ছিল আইফোন, কললিস্ট ধরে উঠে এল নতুন তথ্য

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • পরকীয়া প্রেমিক ও তার বন্ধুকে ডেকে স্বামীকে হত্যা, পরিবার জানতো হৃদরোগে মৃত্যু

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

যুক্তরাষ্ট্রে বাড়িতে ঢুকে গুলি, শিশুসহ নিহত ৯

যুক্তরাষ্ট্রে বাড়িতে ঢুকে গুলি, শিশুসহ নিহত ৯

October 11, 2026
সৌদির রিয়াদ বিমানবন্দরে ভয়াবহ বিস্ফোরণ, বহু মানুষ আহত

সৌদির রিয়াদ বিমানবন্দরে ভয়াবহ বিস্ফোরণ, বহু মানুষ আহত

October 11, 2026
পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বিমানের রিয়াদগামী ফ্লাইট স্থগিত

পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বিমানের রিয়াদগামী ফ্লাইট স্থগিত

October 11, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০