Sunday, October 11, 2026
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
Home রাজনীতি বিএনপি

তথ্য গোপনের অভিযোগে যুবদল নেতাকে অব্যাহতি

ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতার যুবদলে পদ!

October 10, 2026
A A
তথ্য গোপনের অভিযোগে যুবদল নেতাকে অব্যাহতি

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের বিভিন্ন পদে দায়িত্ব পালনের তথ্য গোপন করে কমিটিতে পদ হাসিল করায় শরীয়তপুর জেলা যুবদলের নবগঠিত কমিটির দপ্তর সম্পাদক আশিক মাদবর জিয়াকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

শুক্রবার (৯ অক্টোবর) রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম নয়ন এমপির নির্দেশে সংগঠনটির যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া এ সিদ্ধান্ত কার্যকর করেন।

এর আগে গত ৮ অক্টোবর শরীয়তপুর জেলা যুবদলের নবগঠিত কমিটিতে দপ্তর সম্পাদক হিসেবে আশিক মাদবর জিয়ার নাম ঘোষণা করা হয়। তবে তাঁর নাম আসার পরপরই স্থানীয় নেতাকর্মীদের মধ্যে তীব্র অসন্তোষ ও সমালোচনা শুরু হয়। অনুসন্ধানে জানা যায়, ২০২২ সালে ইসলামী ছাত্র আন্দোলন শরীয়তপুর জেলা শাখার সভাপতি এবং ২০২৬ সেশনে সংগঠনটির কেন্দ্রীয় কমিটির দপ্তর ও যোগাযোগ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।

অন্য দলীয় পরিচয় ও রাজনৈতিক ইতিহাস গোপন করে যুবদলের জেলা কমিটিতে সুপারিশপ্রাপ্ত হওয়ার বিষয়টি নিয়ে সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হলে কেন্দ্রীয় যুবদল তা যাচাই-বাছাই করে। অভিযোগের সত্যতা পাওয়ায় পদ ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

কেন্দ্রীয় যুবদলের এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে শরীয়তপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক মৃধা নজরুল কবির জানান, তথ্য গোপনের বিষয়টি জানার পরপরই কেন্দ্রীয় কমিটিকে অবহিত করা হয়েছিল। এই অব্যাহতির সিদ্ধান্ত সংগঠনের শৃঙ্খলা রক্ষায় অত্যন্ত ইতিবাচক ভূমিকা রাখবে।

Related Posts

বিএনপি

যুবদল নেতার ৮ লাখ টাকা হাতিয়ে নিলেন আরেক যুবদল নেতা

October 10, 2026
আওয়ামী লীগ

বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসা কমিটির সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

October 10, 2026
বিএনপি

ইয়াবাসহ গ্রেপ্তারের পর বহিষ্কার যুবদল নেতা

October 10, 2026

সপ্তাহের সেরা

  • কোচিংয়ে যাওয়ার কথা বলে প্রেমিকের সাথে রাত্রিযাপন, অতিরিক্ত রক্তক্ষরণ মৃত্যু প্রেমিকার

    0 shares
    Share 0 Tweet 0
  • সরকারি কর্মকর্তাদের সঙ্গে বিএনপি প্রার্থীর ‘গোপন বৈঠক’!

    0 shares
    Share 0 Tweet 0
  • তাজমিনের হাতেও ছিল আইফোন, কললিস্ট ধরে উঠে এল নতুন তথ্য

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • পরকীয়া প্রেমিক ও তার বন্ধুকে ডেকে স্বামীকে হত্যা, পরিবার জানতো হৃদরোগে মৃত্যু

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

যুক্তরাষ্ট্রে বাড়িতে ঢুকে গুলি, শিশুসহ নিহত ৯

October 11, 2026

সৌদির রিয়াদ বিমানবন্দরে ভয়াবহ বিস্ফোরণ, বহু মানুষ আহত

October 11, 2026

পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বিমানের রিয়াদগামী ফ্লাইট স্থগিত

October 11, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version