Tuesday, October 13, 2026
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
Home বাংলাদেশ

প্রেমিকার টানে বাংলাদেশে দুই ভারতীয় যুবক, জয়পুরহাটে চাঞ্চল্য

October 12, 2026
A A
প্রেমিকার টানে বাংলাদেশে দুই ভারতীয় যুবক, জয়পুরহাটে চাঞ্চল্য

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভার্চ্যুয়াল পরিচয়ের সূত্র ধরে প্রেমের সম্পর্ক তৈরি, অতঃপর সেই সম্পর্ককে আনুষ্ঠানিক পরিণয়ে রূপ দিতে ভারতের পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের জয়পুরহাটে এসেছেন দুই সহোদর। জয়পুরহাটের কালাই উপজেলার উদয়পুর ইউনিয়নের জমিনপুর গ্রামে ঘটেছে এই ব্যতিক্রমী ঘটনা। সীমান্ত পেরিয়ে দুই যুবকের আগমনের খবর ছড়িয়ে পড়তেই পুরো এলাকাজুড়ে ব্যাপক কৌতূহল ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সরেজমিনে সোমবার (১২ অক্টোবর) সকালে জমিনপুর গ্রামে সানোয়ার হোসেনের বাড়িতে গিয়ে দেখা মেলে ভারতীয় ওই দুই নাগরিকের। পাসপোর্ট ও ভিসার তথ্য সূত্রে জানা গেছে, তাঁদের বাড়ি ভারতের পশ্চিমবঙ্গের বারুইপুর এলাকায়। তাঁরা হলেন ফারুক চাপরাশি ও তাঁর বড় ভাই মুর্শিদ চাপরাশি।

স্থানীয়দের সূত্রে জানা গেছে, জমিনপুর গ্রামের সানোয়ার হোসেনের মেয়ে পূর্ণিমার সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয় ও প্রেম গড়ে ওঠে ফারুক চাপরাশির। দীর্ঘদিনের ভালোবাসা পূর্ণতা দিতেই গত ৮ অক্টোবর ভারতের কলকাতা থেকে বেনাপোল স্থলবন্দর হয়ে বৈধ পাসপোর্ট ও ভিসায় বাংলাদেশে আসেন ফারুক ও তাঁর ভাই মুর্শিদ। বর্তমানে তাঁরা ওই পাত্রীর পরিবারে অতিথি হিসেবে অবস্থান করছেন।

তবে ভারত থেকে আসা দুই বিদেশি নাগরিককে ঘিরে স্থানীয়দের কৌতূহল বাড়লেও তাঁদের সঙ্গে সংবাদকর্মী বা বহিরাগত কাউকে কথা বলতে দিচ্ছে না মেয়েটির পরিবার। এমনকি তথ্য সংগ্রহের সময় পূর্ণিমার ভাই লিখন গণমাধ্যমকর্মীদের উদ্দেশ্য করে সরাসরি হুমকি ও অসদাচরণ করেন। অতিথিদের সম্মানহানি এড়াতেই কাউকে দেখা করতে দেওয়া হচ্ছে না বলে স্বজনদের দাবি।

মেয়েটির বাবা সানোয়ার হোসেন জানান, তরুণ বয়সের মুঠোফোনের প্রেমকে পরিবার সম্মানের সাথেই দেখছে। যুবকেরা বৈধ কাগজপত্র নিয়েই বাড়িতে এসেছেন। বাংলাদেশি পরিবারের পক্ষ থেকেও ভারতে যাওয়ার জন্য ভিসা-পাসপোর্টের প্রক্রিয়া চলছে। দুই পরিবারের সম্মতিতে ভারতে গিয়ে জাঁকজমকভাবে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে বলে তিনি জানান।

উদ্ভুদ পরিস্থিতির বিষয়ে স্থানীয় গোয়েন্দা সংস্থা (ডিএসবি) ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অবগত হয়েছে। কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম জানান, বিষয়টি সম্পর্কে তারা অবহিত হয়েছেন। বিদেশি নাগরিকদের অবস্থান ও নিরাপত্তাসহ সার্বিক বিষয়ে পুলিশ সরেজমিনে খোঁজখবর নিয়ে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে।

Related Posts

বাংলাদেশ

পাঁচ ধাপে ইউপি নির্বাচন শুরু ২১ জানুয়ারি, তপশিল ডিসেম্বরে

October 13, 2026
বাংলাদেশ

দুপুর ১২টার আগে সচিবালয়ে দর্শনার্থী প্রবেশ নিষিদ্ধ, নেওয়া হয়েছে ৯টি নতুন সিদ্ধান্ত

October 13, 2026
এনসিপি

বিধবা কার্ড দেওয়া হলেও এমপির বউ সবার আগে পাবে: হাসনাত আবদুল্লাহ

October 13, 2026

সপ্তাহের সেরা

  • কোচিংয়ে যাওয়ার কথা বলে প্রেমিকের সাথে রাত্রিযাপন, অতিরিক্ত রক্তক্ষরণ মৃত্যু প্রেমিকার

    0 shares
    Share 0 Tweet 0
  • সরকারি কর্মকর্তাদের সঙ্গে বিএনপি প্রার্থীর ‘গোপন বৈঠক’!

    0 shares
    Share 0 Tweet 0
  • তাজমিনের হাতেও ছিল আইফোন, কললিস্ট ধরে উঠে এল নতুন তথ্য

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • পরকীয়া প্রেমিক ও তার বন্ধুকে ডেকে স্বামীকে হত্যা, পরিবার জানতো হৃদরোগে মৃত্যু

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

২১ ঘণ্টা পরেও নিজ কার্যালয় থেকে বের হতে পারেননি চুয়েটের উপাচার্য

October 13, 2026

আজ আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস: দুর্যোগের দুর্ভোগে শীর্ষে বাংলাদেশ

October 13, 2026

পাঁচ ধাপে ইউপি নির্বাচন শুরু ২১ জানুয়ারি, তপশিল ডিসেম্বরে

October 13, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version