Wednesday, October 14, 2026
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
Home বাংলাদেশ

বিমানবন্দরে হেনস্তার পর ড. ইউনূসের শারীরিক অবস্থা নিয়ে যা জানালেন লামিয়া মোরশেদ

October 13, 2026
A A
বিমানবন্দরে হেনস্তার পর ড. ইউনূসের শারীরিক অবস্থা নিয়ে যা জানালেন লামিয়া মোরশেদ

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে বিক্ষোভকারীদের হেনস্তার মুখে পড়ার পর অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ভালো আছেন বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক এসডিজিবিষয়ক মুখ্য সমন্বয়ক ও ইউনূস সেন্টারের নির্বাহী পরিচালক লামিয়া মোরশেদ।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান। পোস্টের সঙ্গে ড. ইউনূসের সঙ্গে তোলা কয়েকটি ছবিও প্রকাশ করেন তিনি।

লামিয়া মোরশেদ লেখেন, জেএফকে বিমানবন্দরে কয়েকজন ব্যক্তি হেনস্তা করার কয়েক মিনিট আগেই ছবিগুলো তোলা হয়েছিল। পুরো যাত্রাপথে ড. ইউনূসের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা অব্যাহত রয়েছে উল্লেখ করে তিনি জানান, অধ্যাপক ইউনূস ভালো আছেন এবং এ ঘটনায় তাঁর কোনো ক্ষতি হয়নি। একই সঙ্গে সমর্থন জানিয়ে বার্তা পাঠানো বন্ধুদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

এর আগে, স্থানীয় সময় সোমবার (১২ অক্টোবর) বিকেল পৌনে ৪টার দিকে নিউইয়র্কের জেএফকে বিমানবন্দরে হুইলচেয়ারে করে বের হওয়ার সময় ড. ইউনূসকে ঘিরে বিক্ষোভ করেন কয়েকজন ব্যক্তি। এ সময় তাঁর পাশে লাগেজ হাতে ছিলেন লামিয়া মোরশেদ।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, বিমানবন্দর এলাকায় হুইলচেয়ারে বসা ড. ইউনূসের দিকে এগিয়ে গিয়ে কয়েকজনকে উচ্চস্বরে স্লোগান দিতে ও ক্ষোভ প্রকাশ করতে। তাঁরা ড. ইউনূসকে উদ্দেশ করে ‘ইউ আর আ টেররিস্ট’ এবং ‘হোয়াই ইউ কাম হিয়ার’ বলে চিৎকার করেন।

বিক্ষোভকারীরা ড. ইউনূসের বিরুদ্ধে দেশের গণতন্ত্র ধ্বংস করার অভিযোগ তোলেন। এ ছাড়া দেশ ও দেশের পুলিশ বাহিনীর ভূমিকা নিয়েও বিভিন্ন স্লোগান দেন তাঁরা।

ভিডিওতে আরও দেখা যায়, নিরাপত্তাকর্মী ও সহযোগীদের বেষ্টনীর মধ্যে দিয়ে ড. ইউনূস শান্তভাবে সামনে এগিয়ে যাচ্ছেন। এ সময় বিক্ষোভকারীরা তাঁকে ঘিরে নানা মন্তব্য ও প্রতিবাদ অব্যাহত রাখেন।

Related Posts

বাংলাদেশ

শিক্ষার্থীদের জন্য চাকসুর ৫০ লাখ টাকার অ্যাম্বুলেন্স উপহার

October 14, 2026
বাংলাদেশ

ইউপি সদস্য হয়েও জেলে কার্ড দিয়ে চাল উত্তোলন বিএনপি নেতার

October 13, 2026
বাংলাদেশ

ড. ইউনূসকে হেনস্তা: ব্যবস্থা নিতে যুক্তরাষ্ট্রকে বাংলাদেশের অনুরোধ

October 13, 2026

সপ্তাহের সেরা

  • কোচিংয়ে যাওয়ার কথা বলে প্রেমিকের সাথে রাত্রিযাপন, অতিরিক্ত রক্তক্ষরণ মৃত্যু প্রেমিকার

    0 shares
    Share 0 Tweet 0
  • হানিট্র্যাপে ফেলেছিলেন মেজর জেনারেলসহ ৮ কর্মকর্তাকে: কে এই গুলশান আরা?

    0 shares
    Share 0 Tweet 0
  • সরকারি কর্মকর্তাদের সঙ্গে বিএনপি প্রার্থীর ‘গোপন বৈঠক’!

    0 shares
    Share 0 Tweet 0
  • তাজমিনের হাতেও ছিল আইফোন, কললিস্ট ধরে উঠে এল নতুন তথ্য

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

ড. ইউনূসকে হেনস্তার তীব্র নিন্দা অন্তর্বর্তী সরকারের ১২ উপদেষ্টার

October 14, 2026

বিএনপির মুখে জুলাই, অন্তরে আওয়ামী লীগ: এনসিপি

October 14, 2026

শিক্ষার্থীদের জন্য চাকসুর ৫০ লাখ টাকার অ্যাম্বুলেন্স উপহার

October 14, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version