Wednesday, October 14, 2026
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
Home বাংলাদেশ

শিক্ষার্থীদের জন্য চাকসুর ৫০ লাখ টাকার অ্যাম্বুলেন্স উপহার

October 14, 2026
A A
শিক্ষার্থীদের জন্য চাকসুর ৫০ লাখ টাকার অ্যাম্বুলেন্স উপহার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা আরও সহজ ও দ্রুততর করতে প্রায় ৫০ লাখ টাকা মূল্যের একটি অত্যাধুনিক অ্যাম্বুলেন্স উপহার দিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু)। শিগগিরই এই অ্যাম্বুলেন্সটি বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টারের নিয়মিত ও জরুরি চিকিৎসা সেবায় যুক্ত করা হবে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুর ২টায় চাকসু ভবনের সামনে আনুষ্ঠানিকভাবে এই অ্যাম্বুলেন্সটির উদ্বোধন করা হয়। চাকসুর ভিপি ইব্রাহিম হোসেন রনির সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল্-ফোরকান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবির উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন এবং উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. সফিকুল ইসলাম। এ ছাড়া চাকসুর কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আলমগীর, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. হাসান মিয়াসহ বিভিন্ন অনুষদের শিক্ষকবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য ড. মোহাম্মদ আল্-ফোরকান বলেন, প্রশাসন চাকসুকে কোনো প্রতিদ্বন্দ্বী নয়, বরং সহযোগী হিসেবে দেখে এসেছে। গত এক বছরে খাবার, আবাসন ও যাতায়াত সহ শিক্ষার্থীদের সব সংকট নিরসনে প্রশাসন কাজ করেছে উল্লেখ করে তিনি চাকসুর এই উদ্যোগের প্রশংসা করেন।

চাকসু ভিপি ইব্রাহিম হোসেন রনি জানান, শুরু থেকেই চাকসু শিক্ষার্থীদের কল্যাণে নিবেদিত ছিল। একই সাথে তিনি প্রশাসনের কাছে আবেদন জানান যেন বিদ্যমান চাকসুর মেয়াদ শেষে দ্রুততম সময়ের মধ্যে পরবর্তী চাকসু নির্বাচনের উদ্যোগ নেওয়া হয়। এই অ্যাম্বুলেন্স যুক্ত হওয়ার ফলে ক্যাম্পাসে শিক্ষার্থীদের জরুরি চিকিৎসাসেবার মান বহুলাংশে বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করা হচ্ছে।

Related Posts

বিএনপি

নিজে ক্লাশে অনুপস্থিত, মামাকে দিয়ে পাঠদান করান রাবি ছাত্রদল নেতা

October 13, 2026
বাংলাদেশ

ইউপি সদস্য হয়েও জেলে কার্ড দিয়ে চাল উত্তোলন বিএনপি নেতার

October 13, 2026
বাংলাদেশ

ড. ইউনূসকে হেনস্তা: ব্যবস্থা নিতে যুক্তরাষ্ট্রকে বাংলাদেশের অনুরোধ

October 13, 2026

সপ্তাহের সেরা

  • কোচিংয়ে যাওয়ার কথা বলে প্রেমিকের সাথে রাত্রিযাপন, অতিরিক্ত রক্তক্ষরণ মৃত্যু প্রেমিকার

    0 shares
    Share 0 Tweet 0
  • হানিট্র্যাপে ফেলেছিলেন মেজর জেনারেলসহ ৮ কর্মকর্তাকে: কে এই গুলশান আরা?

    0 shares
    Share 0 Tweet 0
  • সরকারি কর্মকর্তাদের সঙ্গে বিএনপি প্রার্থীর ‘গোপন বৈঠক’!

    0 shares
    Share 0 Tweet 0
  • তাজমিনের হাতেও ছিল আইফোন, কললিস্ট ধরে উঠে এল নতুন তথ্য

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

ড. ইউনূসকে হেনস্তার তীব্র নিন্দা অন্তর্বর্তী সরকারের ১২ উপদেষ্টার

October 14, 2026

বিএনপির মুখে জুলাই, অন্তরে আওয়ামী লীগ: এনসিপি

October 14, 2026

শিক্ষার্থীদের জন্য চাকসুর ৫০ লাখ টাকার অ্যাম্বুলেন্স উপহার

October 14, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version