Wednesday, October 14, 2026
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
Home রাজনীতি জামায়াত

লংমার্চ সফল করতে ঢাকা ও মুন্সিগঞ্জের নেতাদের সঙ্গে জামায়াতের মতবিনিময়

October 13, 2026
A A
লংমার্চ সফল করতে ঢাকা ও মুন্সিগঞ্জের নেতাদের সঙ্গে জামায়াতের মতবিনিময়

গণভোটের রায় বাস্তবায়নসহ সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে আগামী ৩১ অক্টোবর ১১ দলীয় ঐক্যের ঘোষিত ঢাকা-খুলনা-যশোর-কুষ্টিয়া লংমার্চ সফল করতে সাংগঠনিক প্রস্তুতি জোরদার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

এ কর্মসূচি বাস্তবায়নের প্রস্তুতির অংশ হিসেবে মঙ্গলবার দুপুরে রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা ও মুন্সিগঞ্জ জেলার নেতাদের নিয়ে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে দুই জেলার আমির, সেক্রেটারি এবং বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতারা অংশ নেন।

লংমার্চ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার সভায় সভাপতিত্ব করেন। সভায় কমিটির সদস্য ও দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মো. মোবারক হোসাইন উপস্থিত ছিলেন।

এ ছাড়া ঢাকা জেলা জামায়াতের আমির মাওলানা মো. দেলোয়ার হোসাইন ও সেক্রেটারি মাওলানা মো. আফজাল হোসাইন এবং মুন্সিগঞ্জ জেলা জামায়াতের আমির মাওলানা রুহুল কুদ্দুস ও সেক্রেটারি ফখরুদ্দীন রাজী সভায় যোগ দেন।

শ্রমিক কল্যাণ ফেডারেশনের ঢাকা জেলা সভাপতি মো. হারুন অর রশীদ ও মুন্সিগঞ্জ জেলা সভাপতি মো. খিদির আ. সালামও এতে অংশ নেন। পাশাপাশি ইসলামী ছাত্রশিবিরের মুন্সিগঞ্জ জেলা সভাপতি মো. রিফাত হোসাইন, বায়তুলমাল ও প্রচার সেক্রেটারি আসজাদ আব্দুল্লাহ, ঢাকা জেলা দক্ষিণের সভাপতি আবু ফাত্তাহ মো. তুর্জ এবং ঢাকা জেলা উত্তরের সভাপতি আলমগীর হোসাইন রাকিব উপস্থিত ছিলেন।

সভায় ৩১ অক্টোবরের লংমার্চ সামনে রেখে ঢাকা ও মুন্সিগঞ্জ অংশে মাওয়া মহাসড়কে অভ্যর্থনা আয়োজন, প্রচার-প্রচারণা এবং কর্মসূচি বাস্তবায়নের সার্বিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

আরওপড়ুন

শিক্ষার্থীদের জন্য চাকসুর ৫০ লাখ টাকার অ্যাম্বুলেন্স উপহার

ইউপি সদস্য হয়েও জেলে কার্ড দিয়ে চাল উত্তোলন বিএনপি নেতার

এ ছাড়া ১১ দলীয় ঐক্যের শরিক দলগুলোর সঙ্গে সমন্বয়, দায়িত্ব বণ্টন এবং লংমার্চ সফল করতে প্রয়োজনীয় সাংগঠনিক পদক্ষেপ গ্রহণের বিষয়েও মতবিনিময় করা হয়।

নির্ধারিত সময়ের মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করতে সংশ্লিষ্ট নেতাকর্মী ও দায়িত্বশীলদের প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।

Related Posts

শিক্ষার্থীদের জন্য চাকসুর ৫০ লাখ টাকার অ্যাম্বুলেন্স উপহার
বাংলাদেশ

শিক্ষার্থীদের জন্য চাকসুর ৫০ লাখ টাকার অ্যাম্বুলেন্স উপহার

October 14, 2026
ইউপি সদস্য হয়েও জেলে কার্ড দিয়ে চাল উত্তোলন বিএনপি নেতার
বাংলাদেশ

ইউপি সদস্য হয়েও জেলে কার্ড দিয়ে চাল উত্তোলন বিএনপি নেতার

October 13, 2026
ড. ইউনূসকে হেনস্তা: ব্যবস্থা নিতে যুক্তরাষ্ট্রকে বাংলাদেশের অনুরোধ
বাংলাদেশ

ড. ইউনূসকে হেনস্তা: ব্যবস্থা নিতে যুক্তরাষ্ট্রকে বাংলাদেশের অনুরোধ

October 13, 2026

সপ্তাহের সেরা

  • কোচিংয়ে যাওয়ার কথা বলে প্রেমিকের সাথে রাত্রিযাপন, অতিরিক্ত রক্তক্ষরণ মৃত্যু প্রেমিকার

    কোচিংয়ে যাওয়ার কথা বলে প্রেমিকের সাথে রাত্রিযাপন, অতিরিক্ত রক্তক্ষরণ মৃত্যু প্রেমিকার

    0 shares
    Share 0 Tweet 0
  • হানিট্র্যাপে ফেলেছিলেন মেজর জেনারেলসহ ৮ কর্মকর্তাকে: কে এই গুলশান আরা?

    0 shares
    Share 0 Tweet 0
  • সরকারি কর্মকর্তাদের সঙ্গে বিএনপি প্রার্থীর ‘গোপন বৈঠক’!

    0 shares
    Share 0 Tweet 0
  • তাজমিনের হাতেও ছিল আইফোন, কললিস্ট ধরে উঠে এল নতুন তথ্য

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

ড. ইউনূসকে হেনস্তার তীব্র নিন্দা অন্তর্বর্তী সরকারের ১২ উপদেষ্টার

ড. ইউনূসকে হেনস্তার তীব্র নিন্দা অন্তর্বর্তী সরকারের ১২ উপদেষ্টার

October 14, 2026
বিএনপির মুখে জুলাই, অন্তরে আওয়ামী লীগ: এনসিপি

বিএনপির মুখে জুলাই, অন্তরে আওয়ামী লীগ: এনসিপি

October 14, 2026
শিক্ষার্থীদের জন্য চাকসুর ৫০ লাখ টাকার অ্যাম্বুলেন্স উপহার

শিক্ষার্থীদের জন্য চাকসুর ৫০ লাখ টাকার অ্যাম্বুলেন্স উপহার

October 14, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০