Wednesday, October 14, 2026
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
Home প্রধান সংবাদ

‘চুয়েটে না ফেরার শর্তে’ পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন ভিসি

October 13, 2026
A A
‘চুয়েটে না ফেরার শর্তে’ পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন ভিসি

আন্দোলনরত শিক্ষার্থীদের তীব্র বিক্ষোভের মুখে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলমকে প্রশাসনিক ভবন থেকে উদ্ধার করেছেন জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের শীর্ষ কর্তারা। মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে কঠোর পুলিশি নিরাপত্তায় তাকে ক্যাম্পাস থেকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়।

জানা গেছে, সাবেক উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে আসছেন। এরই ধারাবাহিকতায় সোমবার সকালে উপাচার্য শেখ শরীফুল আলম বহিরাগতদের নিয়ে তালা ভেঙে প্রশাসনিক ভবনে প্রবেশ করলে ক্যাম্পাসে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। শিক্ষার্থীরা তার পদত্যাগের দাবিতে আন্দোলন জোরদার করেন এবং পদত্যাগ না করলে তাকে অবরুদ্ধ রাখার ঘোষণা দেন।

পরিস্থিতি অবনতি হলে মঙ্গলবার বিকেল ৫টা ২০ মিনিটের দিকে উপাচার্যকে উদ্ধার করতে ক্যাম্পাসে প্রবেশ করেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ও পুলিশ সুপার মো. মাসুদ আলম। এ সময় জেলা প্রশাসক জানান, একজন সম্মানিত শিক্ষক নিরাপত্তার আবেদন করায় ও চিকিৎসার কথা বলায় তাঁরা তাকে নিতে এসেছেন।

পরে সন্ধ্যা ৬টার দিকে প্রশাসনের সহায়তায় প্রশাসনিক ভবন থেকে বের করে উপাচার্যকে একটি অ্যাম্বুলেন্সে তোলা হয়। তবে ক্যাম্পাস ছাড়ার প্রাক্কালে আন্দোলনরত শিক্ষার্থীরা একটি শর্ত দেন যে, তিনি যেন আর কখনো চুয়েট ক্যাম্পাসে ফিরে না আসেন। অ্যাম্বুলেন্সে তোলার সময় শিক্ষার্থীরা তাকে লক্ষ্য করে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেন।

উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে গত ২১ সেপ্টেম্বর থেকে চুয়েটে চলা এই অচলাবস্থা ও ক্লাস-পরীক্ষা বর্জনের কর্মসূচির সাথে একাত্মতা প্রকাশ করে শিক্ষক, কর্মকর্তা ও স্টাফ অ্যাসোসিয়েশন যৌথভাবে সর্বাত্মক অসহযোগ আন্দোলন ঘোষণা করেছে। এর ফলে পুরো বিশ্ববিদ্যালয়টির শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রমে চরম স্থবিরতা বিরাজ করছে।

Related Posts

প্রধান সংবাদ

ড. ইউনূসকে হেনস্তার তীব্র নিন্দা অন্তর্বর্তী সরকারের ১২ উপদেষ্টার

October 14, 2026
এনসিপি

বিএনপির মুখে জুলাই, অন্তরে আওয়ামী লীগ: এনসিপি

October 14, 2026
বাংলাদেশ

শিক্ষার্থীদের জন্য চাকসুর ৫০ লাখ টাকার অ্যাম্বুলেন্স উপহার

October 14, 2026

সপ্তাহের সেরা

  • কোচিংয়ে যাওয়ার কথা বলে প্রেমিকের সাথে রাত্রিযাপন, অতিরিক্ত রক্তক্ষরণ মৃত্যু প্রেমিকার

    0 shares
    Share 0 Tweet 0
  • হানিট্র্যাপে ফেলেছিলেন মেজর জেনারেলসহ ৮ কর্মকর্তাকে: কে এই গুলশান আরা?

    0 shares
    Share 0 Tweet 0
  • সরকারি কর্মকর্তাদের সঙ্গে বিএনপি প্রার্থীর ‘গোপন বৈঠক’!

    0 shares
    Share 0 Tweet 0
  • তাজমিনের হাতেও ছিল আইফোন, কললিস্ট ধরে উঠে এল নতুন তথ্য

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

ড. ইউনূসকে হেনস্তার তীব্র নিন্দা অন্তর্বর্তী সরকারের ১২ উপদেষ্টার

October 14, 2026

বিএনপির মুখে জুলাই, অন্তরে আওয়ামী লীগ: এনসিপি

October 14, 2026

শিক্ষার্থীদের জন্য চাকসুর ৫০ লাখ টাকার অ্যাম্বুলেন্স উপহার

October 14, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version