Wednesday, October 14, 2026
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
Home রাজনীতি বিএনপি

নিজে ক্লাশে অনুপস্থিত, মামাকে দিয়ে পাঠদান করান রাবি ছাত্রদল নেতা

October 13, 2026
A A
নিজে ক্লাশে অনুপস্থিত, মামাকে দিয়ে পাঠদান করান রাবি ছাত্রদল নেতা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ছাত্রদল নেতা নাফিউল ইসলাম জীবনের বিরুদ্ধে বাঘার একটি মাদ্রাসায় শিক্ষক পদে বহাল থেকে নিজে ক্লাস না নিয়ে প্রক্সি শিক্ষক দিয়ে পাঠদান করানোর অভিযোগ উঠেছে। দীর্ঘ দিন ধরে নিজে অনুপস্থিত থেকে অনিয়মের মাধ্যমে নিয়মিত বেতন-ভাতা তুলছেন তিনি, যার একটি অংশ দেওয়া হয় বদলি শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করা তাঁর আপন মামাকে।

অভিযুক্ত নাফিউল ইসলাম জীবন রাবি শাখা ছাত্রদলের দপ্তর সম্পাদক এবং বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি ২০২৫ সালের রাকসু নির্বাচনে ছাত্রদলের প্যানেল থেকে সাধারণ সম্পাদক (জিএস) পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। খোঁজ নিয়ে জানা গেছে, ২০২৫ সালে বাঘা উপজেলার ‘পারসওতা হযরত শাহ সুফি বাঘু দেওয়ান (রহ.) আলিম মাদ্রাসা’য় শিক্ষক হিসেবে যোগদানের পর থেকেই তিনি নিজে ক্লাসে না গিয়ে তাঁর মামা আসমত আলীকে দিয়ে পাঠদান কার্যক্রম চালিয়ে আসছেন।

বিষয়টি সরাসরি স্বীকার করে ছাত্রদল নেতা নাফিউল ইসলাম বলেন, স্নাতকোত্তর (মাস্টার্স) শেষ না হওয়ায় এবং রাজনৈতিক সম্পৃক্ততার কারণে তিনি নিজে ক্লাসে উপস্থিত হতে পারছিলেন না। তাই কামিল পাস করা তাঁর এক মামাকে প্রক্সি হিসেবে ক্লাসে পাঠান। বেতনের অর্ধেক টাকা মামাকে দিয়ে বাকি অর্ধেক তিনি নিজে গ্রহণ করেন উল্লেখ করে তিনি স্বীকার করেন যে, প্রক্সি শিক্ষক দিয়ে চাকরি চালানোকে পুরোপুরি বৈধ বলা যায় না।

মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ বজলুল করীম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নাফিউল ইসলামের মাস্টার্স শেষ না হওয়ায় এবং তাঁর বিশেষ অনুরোধে ব্যবস্থাপনা কমিটির মৌখিক সম্মতিতে এই প্রক্সি প্রথা মেনে নেওয়া হচ্ছে। কোনো পক্ষ থেকে বাধা না থাকায় শুরু থেকেই এভাবে ক্লাস পরিচালনা করা হচ্ছে বলে জানান তিনি।

তবে প্রক্সি শিক্ষক দিয়ে প্রতিষ্ঠানের পাঠদান চালানো সম্পূর্ণ নীতিবহির্ভূত ও বেআইনি উল্লেখ করে বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তকী ফয়সাল তালুকদার জানিয়েছেন, বিষয়টি খতিয়ে দেখে তদন্ত সাপেক্ষে দ্রুত কঠোর আইনি ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

Related Posts

বাংলাদেশ

শিক্ষার্থীদের জন্য চাকসুর ৫০ লাখ টাকার অ্যাম্বুলেন্স উপহার

October 14, 2026
বিএনপি

চাঁদা না পেয়ে ট্রাকচালককে পেটালেন শ্রমিকদল নেতা

October 13, 2026
বাংলাদেশ

ইউপি সদস্য হয়েও জেলে কার্ড দিয়ে চাল উত্তোলন বিএনপি নেতার

October 13, 2026

সপ্তাহের সেরা

  • কোচিংয়ে যাওয়ার কথা বলে প্রেমিকের সাথে রাত্রিযাপন, অতিরিক্ত রক্তক্ষরণ মৃত্যু প্রেমিকার

    0 shares
    Share 0 Tweet 0
  • হানিট্র্যাপে ফেলেছিলেন মেজর জেনারেলসহ ৮ কর্মকর্তাকে: কে এই গুলশান আরা?

    0 shares
    Share 0 Tweet 0
  • সরকারি কর্মকর্তাদের সঙ্গে বিএনপি প্রার্থীর ‘গোপন বৈঠক’!

    0 shares
    Share 0 Tweet 0
  • তাজমিনের হাতেও ছিল আইফোন, কললিস্ট ধরে উঠে এল নতুন তথ্য

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

ড. ইউনূসকে হেনস্তার তীব্র নিন্দা অন্তর্বর্তী সরকারের ১২ উপদেষ্টার

October 14, 2026

বিএনপির মুখে জুলাই, অন্তরে আওয়ামী লীগ: এনসিপি

October 14, 2026

শিক্ষার্থীদের জন্য চাকসুর ৫০ লাখ টাকার অ্যাম্বুলেন্স উপহার

October 14, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version