Wednesday, October 14, 2026
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
Home আন্তর্জাতিক

বিশ্বের সবচেয়ে বড় তেল কোম্পানিতে হুতিদের হামলা

October 14, 2026
A A
বিশ্বের সবচেয়ে বড় তেল কোম্পানিতে হুতিদের হামলা

ইয়েমেনের রাজধানী সানায় হুতিদের তেল স্থাপনায় হামলার পর সৌদি আরবের রাষ্ট্রীয় মালিকানাধীন ও বিশ্বের সবচেয়ে বড় তেল কোম্পানি আরামকোতে পাল্টা হামলা চালিয়েছে বিদ্রোহীরা। মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় সৌদি আরবের পূর্বাঞ্চলীয় শহর ধাহরানে এ হামলার পর আরামকোর একটি প্রশাসনিক ভবনে আগুন ধরে যায়। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করেছে দেশটির জ্বালানি মন্ত্রণালয়।

এর আগে ইয়েমেনের সানা, রাস ঈসা বন্দর ও হোদেইদা প্রদেশের বিভিন্ন তেল স্থাপনায় সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় ব্যাপক ক্ষতি হয়। জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকির দাবি, হুতিরা এসব জ্বালানি ডিপো ক্ষেপণাস্ত্র ও ড্রোনের অস্ত্রভান্ডার সচল রাখতে ব্যবহার করছিল। এর জবাবে হুতিদের সামরিক মুখপাত্র মুখপাত্র ইয়াহিয়া সারি সৌদি তেল স্থাপনাগুলোকে ‘বৈধ লক্ষ্যবস্তু’ আখ্যা দিয়ে রাজধানী রিয়াদসহ বিভিন্ন স্থানে কঠোর পাল্টা আক্রমণের হুঁশিয়ারি দেন।

সানায় হামলার পরপরই সৌদি আরবকে লক্ষ্য করে হুতিরা ছয়টি ড্রোন ও ছয়টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। সৌদি কর্তৃপক্ষ বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র মাঝআকাশে প্রতিহত করলেও রিয়াদে খসে পড়া ধ্বংসাবশেষে ৪ জন আহত হন এবং ১৫টি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া গত শনিবার ও রোববারের হামলায় রিয়াদ বিমানবন্দরে ১৪ জন নিহত ও তিন শতাধিক মানুষ আহত হওয়ার পর ইতোমধ্যে আন্তর্জাতিক এয়ারলাইন্সগুলো সেখানে ফ্লাইট স্থগিত করেছে।

এদিকে ক্রমবর্ধমান এই সংঘাত নিয়ন্ত্রণে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকার ‘ডন অব ইয়েমেন’ অভিযানের মাধ্যমে হুতিদের উৎখাতে জোরালো হামলা শুরু করেছে। অন্যদিকে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান হুতিদের এই হামলার জন্য চরম পরিণতি ভোগ করার সতর্কবার্তা দিয়েছেন। নতুন করে শুরু হওয়া এই দফায় দফায় হামলায় আগস্ট থেকে এ পর্যন্ত শতাধিক বেসামরিক নাগরিক নিহত হওয়া এবং দুই লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ ও রেডক্রস।

Related Posts

আওয়ামী লীগ

চেন্নাইয়ের হাসপাতালে খুনি শামীম ওসমান: ভারতে প্রকাশ্যে জুলাই গণহত্যার আসামিদের অবাধ বিচরণ

October 14, 2026
আন্তর্জাতিক

চাকরির আশ্বাসে রাশিয়ায় নিয়ে যুদ্ধক্ষেত্রে পাঠানো হয় ৩০ বাংলাদেশিকে

October 14, 2026
আন্তর্জাতিক

হরমুজ প্রণালিতে মার্কিন যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়ার হুঁশিয়ারি ইরানের

October 14, 2026

সপ্তাহের সেরা

  • হানিট্র্যাপে ফেলেছিলেন মেজর জেনারেলসহ ৮ কর্মকর্তাকে: কে এই গুলশান আরা?

    0 shares
    Share 0 Tweet 0
  • কোচিংয়ে যাওয়ার কথা বলে প্রেমিকের সাথে রাত্রিযাপন, অতিরিক্ত রক্তক্ষরণ মৃত্যু প্রেমিকার

    0 shares
    Share 0 Tweet 0
  • সরকারি কর্মকর্তাদের সঙ্গে বিএনপি প্রার্থীর ‘গোপন বৈঠক’!

    0 shares
    Share 0 Tweet 0
  • তাজমিনের হাতেও ছিল আইফোন, কললিস্ট ধরে উঠে এল নতুন তথ্য

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

চেন্নাইয়ের হাসপাতালে খুনি শামীম ওসমান: ভারতে প্রকাশ্যে জুলাই গণহত্যার আসামিদের অবাধ বিচরণ

October 14, 2026

চাকরির আশ্বাসে রাশিয়ায় নিয়ে যুদ্ধক্ষেত্রে পাঠানো হয় ৩০ বাংলাদেশিকে

October 14, 2026

সম্পদের সঠিক ব্যবহার: ইসলাম কি বলে

October 14, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version