Wednesday, October 14, 2026
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
Home বাংলাদেশ

পুলিশে দিলেন যে বিএনপি নেতা, তার জিম্মায় মুক্ত ব্যবসায়ী জুবায়ের

সিলেটে মন্ত্রীকে নিয়ে সমালোচনামূলক স্ট্যাটাস

October 14, 2026
A A
পুলিশে দিলেন যে বিএনপি নেতা, তার জিম্মায় মুক্ত ব্যবসায়ী জুবায়ের

সিলেটের কোম্পানীগঞ্জে পাথর মহাল চালুর দাবিতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর ছবি ব্যবহার করে ফেসবুকে পোস্ট দেওয়া পাথর ব্যবসায়ী জুবায়ের আহমদকে ছেড়ে দিয়েছে পুলিশ। তীব্র সামাজিক ও রাজনৈতিক সমালোচনার মুখে মঙ্গলবার (১৩ অক্টোবর) মধ্যরাতে উপজেলা বিএনপির এক নেতার জিম্মায় তাকে থানা থেকে মুক্তি দেওয়া হয়।

এর আগে মঙ্গলবার দুপুরে স্থানীয় সংবাদমাধ্যমের সমালোচনা ও ফেসবুক পোস্টকে ঘিরে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আকবর এবং সিনিয়র সহসভাপতি শওকত আলী বাবুল ওই ব্যবসায়ীকে ডেকে নিয়ে থানায় সোপর্দ করেন। তখন পুলিশের পক্ষ থেকে বিষয়টিকে ‘আত্মসমর্পণ’ বলে আখ্যা দেওয়া হলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যপক ক্ষোভ ও সমালোচনার ঝড় ওঠে।

আটক জুবায়ের আহমদ কোম্পানীগঞ্জের কলাবাড়ি গ্রামের বাসিন্দা। পেশায় তিনি একজন পাথর ব্যবসায়ী ও কিন্ডারগার্টেন শিক্ষক। গত শনিবার ফেসবুকে মন্ত্রী আরিফুল হক চৌধুরীর ছবি দিয়ে পাথর মহাল চালু না হওয়া নিয়ে হতাশা প্রকাশ করে তিনি লিখেছিলেন, “মন্ত্রী মহোদয় আমাদের জীবন কঠিন থেকে কঠিনতম করে দিলেন।” ওই পোস্টের পরেই বিএনপির দুই নেতা তাকে ধরে নিয়ে থানায় সোপর্দ করেন।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ উসমান গনি জানান, সাইবার জগতে করা পোস্ট ও আইডিটি জুবায়েরের নিজস্ব কি না—তা খতিয়ে দেখতে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছিল। তাকে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার করা হয়নি এবং প্রাথমিক যাচাই শেষে রাত সাড়ে ১২টার দিকে বিএনপি নেতা শওকত আলী বাবুলের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

জিম্মায় নিয়ে আসা বিএনপি নেতা শওকত আলী বাবুল সাংবাদিকদের বলেন, পাথর মহাল খোলার দাবি জানানো কোনো অপরাধ নয়। নির্দোষ ব্যক্তি যাতে রাজনৈতিক হীনস্বার্থে হয়রানির শিকার না হয়, সেই তাগিদ থেকেই দায়িত্ববোধের জায়গা থেকে তিনি জুবায়েরকে নিজের জিম্মায় থানা থেকে ছাড়িয়ে এনেছেন।

Related Posts

বাংলাদেশ

অপারেশন ক্লিন হার্টের মতো কিছু হবে কি, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

October 14, 2026
জামায়াত

সৌদিগামী যাত্রীদের সমস্যা সমাধানে সরকারের হস্তক্ষেপ চাইলেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

October 14, 2026
জামায়াত

বিএনপি নেতার বিধবা স্ত্রীকে সেলাই মেশিন দিল জামায়াত

October 14, 2026

সপ্তাহের সেরা

  • হানিট্র্যাপে ফেলেছিলেন মেজর জেনারেলসহ ৮ কর্মকর্তাকে: কে এই গুলশান আরা?

    0 shares
    Share 0 Tweet 0
  • কোচিংয়ে যাওয়ার কথা বলে প্রেমিকের সাথে রাত্রিযাপন, অতিরিক্ত রক্তক্ষরণ মৃত্যু প্রেমিকার

    0 shares
    Share 0 Tweet 0
  • সরকারি কর্মকর্তাদের সঙ্গে বিএনপি প্রার্থীর ‘গোপন বৈঠক’!

    0 shares
    Share 0 Tweet 0
  • তাজমিনের হাতেও ছিল আইফোন, কললিস্ট ধরে উঠে এল নতুন তথ্য

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

চেন্নাইয়ের হাসপাতালে খুনি শামীম ওসমান: ভারতে প্রকাশ্যে জুলাই গণহত্যার আসামিদের অবাধ বিচরণ

October 14, 2026

চাকরির আশ্বাসে রাশিয়ায় নিয়ে যুদ্ধক্ষেত্রে পাঠানো হয় ৩০ বাংলাদেশিকে

October 14, 2026

সম্পদের সঠিক ব্যবহার: ইসলাম কি বলে

October 14, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version