Wednesday, October 14, 2026
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
Home আন্তর্জাতিক

হরমুজ প্রণালিতে মার্কিন যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়ার হুঁশিয়ারি ইরানের

October 14, 2026
A A
হরমুজ প্রণালিতে মার্কিন যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়ার হুঁশিয়ারি ইরানের

হরমুজ প্রণালিতে মার্কিন যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়ার জন্য ইরান অপেক্ষা করছে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলী ওজমায়ি। একই সঙ্গে তিনি দাবি করেছেন, হরমুজ প্রণালি পুরোপুরি উন্মুক্ত রয়েছে। এ বিষয়ে যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ জানিয়ে তিনি বলেন, মার্কিন বাহিনীর এ দাবি নিয়ে সন্দেহ থাকলে তাদের যুদ্ধজাহাজ নিয়ে জলপথটির কাছাকাছি আসা উচিত।

টেলিভিশনে দেওয়া নিজের প্রথম সাক্ষাৎকারে ওজমায়ি বলেন, “আমেরিকানরা যদি মনে করে হরমুজ প্রণালি উন্মুক্ত, তাহলে তারা আরও কাছে আসুক। মার্কিন যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়ার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি।”

আইআরজিসির এই কমান্ডার দাবি করেন, ১৩ বিলিয়ন ডলার মূল্যের একটি মার্কিন যুদ্ধজাহাজকে অকার্যকর করে দেওয়া হয়েছে। তাঁর ভাষ্য, হরমুজ প্রণালির কাছাকাছি আসার সাহস না পেয়ে জাহাজটি জলপথটি থেকে প্রায় ৭০০ কিলোমিটার দূরে সরে গেছে। তবে তিনি কোন যুদ্ধজাহাজের কথা বলেছেন, সে বিষয়ে বিস্তারিত তথ্য দেননি।

ওজমায়ি আরও বলেন, হরমুজ প্রণালির প্রবেশমুখে মার্কিন যুদ্ধজাহাজগুলোর জন্য অপেক্ষা করছেন তাঁরা, যাতে সেগুলোতে হামলা চালিয়ে ডুবিয়ে দেওয়া যায়। এ ধরনের ঘটনা ঘটার মুহূর্ত গুনছেন বলেও মন্তব্য করেন তিনি।

এ সময় যুক্তরাষ্ট্র ও তাদের আঞ্চলিক মিত্রদের বিরুদ্ধে গণমাধ্যমে তথ্যপ্রবাহ নিয়ন্ত্রণের অভিযোগ তোলেন আইআরজিসির এই কর্মকর্তা। তাঁর দাবি, নিয়ম লঙ্ঘনকারী জাহাজগুলোর বিরুদ্ধে নেওয়া ব্যবস্থার খবর যাতে বিশ্ববাসীর কাছে পৌঁছাতে না পারে, সে উদ্দেশ্যেই এ ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে।

ওজমায়ি জানান, নিয়ম লঙ্ঘনের অভিযোগে শাস্তির মুখে পড়া দুটি জাহাজের ঘটনার ভিডিও প্রকাশ করেছে আইআরজিসির নৌবাহিনী।

তবে মার্কিন যুদ্ধজাহাজ অকার্যকর হয়ে পড়া এবং হরমুজ প্রণালি থেকে ৭০০ কিলোমিটার দূরে সরে যাওয়ার বিষয়ে তাঁর দাবির স্বাধীন কোনো সত্যতা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।

সূত্র: তাসনিম নিউজ

Related Posts

আন্তর্জাতিক

চাকরির আশ্বাসে রাশিয়ায় নিয়ে যুদ্ধক্ষেত্রে পাঠানো হয় ৩০ বাংলাদেশিকে

October 14, 2026
আন্তর্জাতিক

ভারতের তরুণদের সরকারবিরোধী আন্দোলনে বাংলাদেশের অভ্যুত্থান অনুপ্রেরণা জুগিয়েছে: নেহা বোরা

October 14, 2026
আন্তর্জাতিক

সৌদির আরামকো ও রিয়াদ বিমানবন্দরে হুথিদের আবার হামলা

October 14, 2026

সপ্তাহের সেরা

  • হানিট্র্যাপে ফেলেছিলেন মেজর জেনারেলসহ ৮ কর্মকর্তাকে: কে এই গুলশান আরা?

    0 shares
    Share 0 Tweet 0
  • কোচিংয়ে যাওয়ার কথা বলে প্রেমিকের সাথে রাত্রিযাপন, অতিরিক্ত রক্তক্ষরণ মৃত্যু প্রেমিকার

    0 shares
    Share 0 Tweet 0
  • সরকারি কর্মকর্তাদের সঙ্গে বিএনপি প্রার্থীর ‘গোপন বৈঠক’!

    0 shares
    Share 0 Tweet 0
  • তাজমিনের হাতেও ছিল আইফোন, কললিস্ট ধরে উঠে এল নতুন তথ্য

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

চেন্নাইয়ের হাসপাতালে খুনি শামীম ওসমান: ভারতে প্রকাশ্যে জুলাই গণহত্যার আসামিদের অবাধ বিচরণ

October 14, 2026

চাকরির আশ্বাসে রাশিয়ায় নিয়ে যুদ্ধক্ষেত্রে পাঠানো হয় ৩০ বাংলাদেশিকে

October 14, 2026

সম্পদের সঠিক ব্যবহার: ইসলাম কি বলে

October 14, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version