Sunday, October 18, 2026
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
Home বাংলাদেশ

দেশদ্রোহীতার অভিযোগে সাবেক বিমান বাহিনী প্রধান হান্নান কাতারে আটক

October 18, 2026
A A
দেশদ্রোহীতার অভিযোগে সাবেক বিমান বাহিনী প্রধান হান্নান কাতারে আটক

বাংলাদেশ বিমানবাহিনীর বাজেট থেকে প্রায় ৩ হাজার কোটি টাকা আত্মসাতের চাঞ্চল্যকর অভিযোগ ও দুর্নীতির মামলার প্রধান আসামি সাবেক বিমানবাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল শেখ আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার হয়েছেন। গত ১৫ অক্টোবর কাতার পুলিশ তাঁকে আটক করে। ২০২১ থেকে ২০২৪ সাল পর্যন্ত বিমানবাহিনী প্রধানের দায়িত্বে থাকাকালে তিনি এই নজিরবিহীন আর্থিক দুর্নীতি ও জালিয়াতির সাম্রাজ্য গড়ে তোলেন বলে জানা গেছে।

বাংলাদেশ বিমানবাহিনীর বাৎসরিক বাজেট প্রায় ৪ হাজার কোটি টাকা। সাবেক এই প্রধানের তিন বছরের মেয়াদে মোট বরাদ্দকৃত ১২ হাজার কোটি টাকারও বেশি বাজেটের প্রায় ২৫ শতাংশই (২৫০ মিলিয়ন ডলার) তিনি কমিশন ও দুর্নীতির মাধ্যমে হাতিয়ে নেন। এই বিপুল পরিমাণ অর্থ দিয়ে বাংলাদেশ বিমানবাহিনীর জন্য অন্তত ১০টি ‘মিগ-২৯’ ফাইটার জেটের বেসিক ভার্সন কিংবা সর্বাধুনিক ৫টি ‘মিগ-২৯ ইউপিজি’ (MIG-29UPG) সুপারসনিক যুদ্ধবিমান কেনা সম্ভব হতো।

দুর্নীতির কৌশল হিসেবে তিনি বিমানবাহিনীর ব্যবহার উপযোগী অন্তত ১৮টি স্থাপনা ভেঙে ফেলেন। সম্পূর্ণ ব্যক্তিগত কমিশন বাণিজ্যের স্বার্থে অসৎ উদ্দেশ্যে তিনি নতুন ভবন নির্মাণের প্রকল্প অনুমোদন দেন, যেগুলোর বেশিরভাগই বর্তমানে অব্যবহৃত ও ব্যবহার অনুপযোগী অবস্থায় পড়ে রয়েছে। জাতীয় সম্পদের এমন অপচয় ও অপব্যবহারকে সশস্ত্র বাহিনীর ভেতর চরম প্রশাসনিক ব্যর্থতা ও দেশদ্রোহী আচরণ হিসেবে আখ্যা দেওয়া হচ্ছে।

তদন্ত সূত্রে জানা গেছে, সাবেক এই সেনাকর্তা দুর্নীতির অর্থ গোপন করতে নিজের পরিবার ও ঘনিষ্ঠ সহযোগীদের মাধ্যম বানিয়েছেন। গুলশানে ৪০ কোটি টাকা মূল্যের দুটি বিলাসবহুল ফ্ল্যাট তিনি তাঁর দুই স্ত্রীকে উপহার দেন। এছাড়া, প্রথম স্ত্রীর একমাত্র সন্তান—যে একজন সাধারণ শিক্ষার্থী—তার ব্যাংক অ্যাকাউন্টে অন্তত ৬০ কোটি টাকার সন্ধান মিলেছে।

লন্ডারিং চক্রের মাধ্যমে এই অর্থ বিদেশে পাচারের তথ্যও সামনে এসেছে। বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত গ্রুপ ক্যাপ্টেন আবু জাফর চৌধুরীর প্রত্যক্ষ সহায়তায় শেখ আব্দুল হান্নান এই হাজার হাজার কোটি টাকা দুবাই, কানাডা ও যুক্তরাষ্ট্রে পাচার করেন। স্পর্শকাতর ও জাতীয় নিরাপত্তার সাথে সম্পর্কিত একটি শীর্ষ পদে বসে এমন ব্যাপক অর্থনৈতিক নাশকতা ও পাচারের ঘটনা সামরিক খাতের ইতিহাসে এক নজিরবিহীন কলঙ্কজনক অধ্যায় হিসেবে চিহ্নিত হচ্ছে।

Related Posts

বাংলাদেশ

‘ডিলারশিপ নিয়োগে স্ত্রী-শাশুড়ি কাউকেই বাদ রাখলেন না’

October 18, 2026
জামায়াত

গোপনে সহায়তা নিলেও প্রকাশ্যে দেয়া জামায়াতের সেলাই মেশিন ফেরত দিলেন বিএনপি নেতার স্ত্রী

October 18, 2026
বাংলাদেশ

প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শন ও কিছু আইনি প্রশ্ন

October 18, 2026

সপ্তাহের সেরা

  • হানিট্র্যাপে ফেলেছিলেন মেজর জেনারেলসহ ৮ কর্মকর্তাকে: কে এই গুলশান আরা?

    0 shares
    Share 0 Tweet 0
  • নিজের স্ত্রীর জীবনের নিরাপত্তার আশঙ্কায় প্রকাশ্যে মির্জা আব্বাস-পুত্র

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমিনকে শোকজ

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘র’ সংশ্লিষ্টতায় গ্রেফতার সাবেক দুই সেনা কর্মকর্তা, সেনাপ্রধানের সম্পৃক্ততা নিয়ে উঠছে প্রশ্ন

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

আওয়ামী লীগের পথেই হাঁটছে বিএনপি: জামায়াত আমির

October 18, 2026

গাজায় ফিলিস্তিনি শিশুদের ইচ্ছে করে লক্ষ্যবস্তু করত ইসরায়েল

October 18, 2026

‘ডিলারশিপ নিয়োগে স্ত্রী-শাশুড়ি কাউকেই বাদ রাখলেন না’

October 18, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version