Sunday, October 18, 2026
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
Home রাজনীতি জামায়াত

‘দায়িত্ব পালনে ব্যর্থ হলে পদ ছেড়ে দিন’, ঝিনাইদহের ডিসিকে জামায়াত নেতার হুঁশিয়ারি

October 18, 2026
A A
‘দায়িত্ব পালনে ব্যর্থ হলে পদ ছেড়ে দিন’, ঝিনাইদহের ডিসিকে জামায়াত নেতার হুঁশিয়ারি

ঝিনাইদহে বিসিআইসি সারের ডিলার নিয়োগে দুর্নীতি, স্বজনপ্রীতি ও আওয়ামী লীগ-সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রাধান্য দেওয়ার অভিযোগ তুলে জেলা প্রশাসক মো. নোমান হোসেন প্রিন্সের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর নেতারা। বিতর্কিত নিয়োগ বাতিল করে স্বচ্ছ প্রক্রিয়ায় নতুন করে ডিলার নিয়োগের দাবিতে আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ থেকে জেলা প্রশাসককে কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

রোববার (১৮ অক্টোবর) সকালে ঝিনাইদহ শহরের পায়রা চত্বরে জেলা জামায়াতের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। পূর্বঘোষিত আলটিমেটাম অনুযায়ী আয়োজিত মানববন্ধন ও সমাবেশে জেলার ছয়টি উপজেলা থেকে আসা শত শত নেতাকর্মী অংশ নেন। প্রায় দেড় ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে সারের ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে প্রতিবাদ জানান বক্তারা।

সমাবেশে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আব্দুল হাই জেলা প্রশাসকের উদ্দেশে বলেন, ‘সঠিকভাবে দায়িত্ব পালন করতে না পারলে হাতে চুড়ি পরে বসে থাকুন।’ দায়িত্ব পালনে ব্যর্থ হলে পদ ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়ে তিনি জেলা প্রশাসকের কার্যালয়কে ঘিরে দুর্নীতির অভিযোগও তোলেন।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির আলী আজম মো. আবু বকর অভিযোগ করেন, জেলায় সারের ডিলার নিয়োগে ব্যাপক অনিয়ম ও আওয়ামী লীগ-সংশ্লিষ্টদের প্রাধান্য দেওয়া হয়েছে। তাঁর দাবি, এর ফলে কৃত্রিম সারসংকট তৈরি করে সাধারণ কৃষকদের জিম্মি করার আশঙ্কা দেখা দিয়েছে।

তিনি বলেন, অতীতে নিয়োগ পাওয়া বিতর্কিত ডিলারদের কারণে কৃষকেরা এমনিতেই নানা সমস্যায় রয়েছেন। বর্তমান পরিস্থিতিতে অন্যায় ও অনিয়মের বিরুদ্ধে জামায়াতে ইসলামী প্রতিবাদ অব্যাহত রেখেছে বলেও মন্তব্য করেন তিনি।

আলী আজম মো. আবু বকর বিতর্কিত সার ও বীজ মনিটরিং কমিটি এবং দলীয় বিবেচনায় দেওয়া সব ডিলারশিপ বাতিলের দাবি জানান। একই সঙ্গে স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ায় নতুন করে ডিলার নিয়োগের আহ্বান জানান তিনি।

আরওপড়ুন

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর: সৌদি রাষ্ট্রদূতকে তলব করে ব্যাখ্যা চাইল পররাষ্ট্র মন্ত্রণালয়

আওয়ামী লীগের পথেই হাঁটছে বিএনপি: জামায়াত আমির

জেলা প্রশাসকের কার্যালয় ও জেলা পরিষদকে কেন্দ্র করে কথিত অভ্যন্তরীণ সিন্ডিকেটের অভিযোগ তুলে আব্দুল হাই বলেন, প্রতিষ্ঠান দুটি পরিচালনায় আত্মীয়স্বজনের যোগসাজশ রয়েছে বলে তাঁরা মনে করেন। এসব অভিযোগের দ্রুত সমাধান না হলে দুর্নীতির বিরুদ্ধে আরও কঠোর ও বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারিও দেন তিনি।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে আরও বক্তব্য দেন ঝিনাইদহ জেলা জামায়াতের নায়েবে আমির ও সম্ভাব্য পৌর মেয়র প্রার্থী আব্দুল আলিম, ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য মো. মতিয়ার রহমান, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আবু তালেব, জেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল আউয়াল এবং সদর উপজেলা জামায়াতের আমির ড. হাবিবুর রহমানসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা।

সমাবেশ থেকে বিতর্কিত নিয়োগ বাতিল, অভিযোগের তদন্ত এবং স্বচ্ছতার ভিত্তিতে নতুন করে ডিলার নিয়োগের দাবি জানানো হয়। দাবি পূরণ না হলে আন্দোলন আরও জোরদার করার হুঁশিয়ারি দেন জামায়াত নেতারা।

Related Posts

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর: সৌদি রাষ্ট্রদূতকে তলব করে ব্যাখ্যা চাইল পররাষ্ট্র মন্ত্রণালয়
বাংলাদেশ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর: সৌদি রাষ্ট্রদূতকে তলব করে ব্যাখ্যা চাইল পররাষ্ট্র মন্ত্রণালয়

October 18, 2026
আওয়ামী লীগের পথেই হাঁটছে বিএনপি: জামায়াত আমির
জামায়াত

আওয়ামী লীগের পথেই হাঁটছে বিএনপি: জামায়াত আমির

October 18, 2026
‘ডিলারশিপ নিয়োগে স্ত্রী-শাশুড়ি কাউকেই বাদ রাখলেন না’
বাংলাদেশ

‘ডিলারশিপ নিয়োগে স্ত্রী-শাশুড়ি কাউকেই বাদ রাখলেন না’

October 18, 2026

সপ্তাহের সেরা

  • হানিট্র্যাপে ফেলেছিলেন মেজর জেনারেলসহ ৮ কর্মকর্তাকে: কে এই গুলশান আরা?

    হানিট্র্যাপে ফেলেছিলেন মেজর জেনারেলসহ ৮ কর্মকর্তাকে: কে এই গুলশান আরা?

    0 shares
    Share 0 Tweet 0
  • নিজের স্ত্রীর জীবনের নিরাপত্তার আশঙ্কায় প্রকাশ্যে মির্জা আব্বাস-পুত্র

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমিনকে শোকজ

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘র’ সংশ্লিষ্টতায় গ্রেফতার সাবেক দুই সেনা কর্মকর্তা, সেনাপ্রধানের সম্পৃক্ততা নিয়ে উঠছে প্রশ্ন

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর: সৌদি রাষ্ট্রদূতকে তলব করে ব্যাখ্যা চাইল পররাষ্ট্র মন্ত্রণালয়

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর: সৌদি রাষ্ট্রদূতকে তলব করে ব্যাখ্যা চাইল পররাষ্ট্র মন্ত্রণালয়

October 18, 2026
কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নান

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নান

October 18, 2026
‘দায়িত্ব পালনে ব্যর্থ হলে পদ ছেড়ে দিন’, ঝিনাইদহের ডিসিকে জামায়াত নেতার হুঁশিয়ারি

‘দায়িত্ব পালনে ব্যর্থ হলে পদ ছেড়ে দিন’, ঝিনাইদহের ডিসিকে জামায়াত নেতার হুঁশিয়ারি

October 18, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০